

মোঃ
জামাল হোসেন, শাহরাস্তি প্রতিনিধি:
শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে বসতঘর ও প্রতিবন্ধী শিশু সোহান ইসলাম সহ পুড়ে ছাই হয়েছে। শাহরাস্তি উপজেলার টামটা দঃ ইউনিয়নের আলীপুর গ্রামের বটতলা মকবুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার বিকালে মকবুল মেম্বারের বাড়ির রবিউল ইসলামের বসত ঘরে আগুন লাগার ঘটনা ঘটে।
আগুন দেখতে পেয়ে বাড়ি ও পার্শ্ববর্তী লোকজন আগুন নিভাতে কাজ শুরু করে। এসময় জন্ম থেকে প্রতিবন্ধী সরকারি ভাতাভোগী রবিউল ইসলামের ছেলে সোহান ইসলাম বসত ঘরে থাকায় তাকে বের করে আনা সম্ভব হয়নি। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসার পর শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুড়ে যাওয়া বসত ঘরের মধ্য থেকে ছাই হয়ে যাওয়া সোহানের মৃতদেহ উদ্ধার করে।
শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের লিডার আলী আহমেদ জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা পুড়ে যাওয়া বসত ঘর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
উপজেলা
নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি
করা হচ্ছে। পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, নাশকতাকারীরা যেখানেই থাকুক, শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশের যে প্রান্তেই থাকুক তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
তিনি জানিয়েছেন, আমরা নাশকতাকারীদের অনেকের নাম আমরা পেয়েছি, অনেককে আমরা গ্রেফতার করেছি।
রোববার (১২ নভেম্বর ২০২৩ইং) ঢাকার মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেছেন ডিবিপ্রধান।
ডিবিপ্রধান বলেন, বিভিন্ন থানায় যেসব মামলা হয়, সেগুলো আমাদের দৈনন্দিন কাজ। সেই মামলাগুলোর তদন্ত করছি এবং যেগুলো দরকার অভিযান করে গ্রেফতার করছি।
তিনি আরও বলেছেন, অপরদিকে অবরোধের নামে যারা অবরোধের আগের দিন নাশকতা চালাচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করছে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে; তারা বিচ্ছিন্নভাবে অকেজো বাস, যেই বাসগুলো চলে না এগুলোতে আগুন লাগিয়ে ওই এলাকার জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করছে। যারা আতঙ্ক সৃষ্টি করছেন বা নাশকতাকারীরা তারা যেখানেই থাকুক, বাংলাদেশের যে প্রান্তে থাকুক তাদের অনেকের নাম আমরা পেয়েছি। অনেককে আমরা গ্রেফতার করেছি। আমাদের অভিযান চলছে, বাকিরাও শিগগিরই গ্রেফতার হবে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকায় ২৮ জুন ২০২৩ইং তারিখ নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য সকালে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১,০০০ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গঙ্গানগর গ্রামের সুরুজ মিয়া এর ছেলে মোঃ আল আমিন (২৯) এবং ২। একই গ্রামের মৃত মোঃ রাসেল মিয়া এর ছেলে মোঃ সোহেল মিয়া (৩৪)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে নারায়নগঞ্জ, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


মুরাদুল
ইসলাম মুরাদ, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের
রাজীবপুর উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন কর হয়েছে। আজ সকালে একটি বণার্ঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার
তানভীর আহমেদ। প্রধান অতিথি ছিলেন, রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো ও বিশেষ
অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজীবপুর
উপজেলার শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
মন্তব্য করুন


আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় একযোগে মুক্তি পাচ্ছে
বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’।
‘জওয়ান’ এর প্রথম গান ‘জিন্দা বান্দা’ খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। এ গানটিতে এক হাজারের বেশি নারী নৃত্যশিল্পী পারফর্ম করেছেন। আর এ
গানের জন্য নির্মাতারা ১৫ কোটি রুপি ব্যয় করেছেন।
চেন্নাইয়ে বিশাল সেট নির্মাণ করে গানটির ৫দিন শুটিং
হয়েছে। চেন্নাই, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু ও মুম্বাইয়ের এক হাজারের বেশি নারী নৃত্যশিল্পী
এতে পারফর্ম করেছেন। গানটিতে নারী নৃত্যশিল্পীর সাথে শাহরুখ খানকেও দেখা যাবে।
বক্সঅফিস ওয়ার্ল্ডওয়াইড
এক প্রতিবেদনে জানিয়েছে, ‘জওয়ান’ সিনেমার গানের স্বত্ত্ব কেনার জন্য অনেক কোম্পানি
চেষ্টা করেছে। তবে ৩৬ কোটি রুপিতে সিনেমাটির গানের স্বত্ত্ব কিনেছে টি-সিরিজ।
‘জওয়ান’ সিনেমা
পরিচালনা করছেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার।
শাহরুখ খানের বিপরীতে
আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন সানায়া
মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি। অতিথি চরিত্রে রয়েছেন
দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়ের মতো তারকা। ২২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা
করছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
সূত্র: ইন্ডিয়া টুডে।
মন্তব্য করুন


ঝালকাঠির গাবখান সেতু এলাকায় ট্রাক- প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে এখন পর্যন্ত
১১জন নিহতের খবর পাওয়া গিয়েছে।
আজ বুধবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
টোলপ্লাজার সংঘর্ষ নিয়ে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, ঝালকাঠির গাবখান
সেতুর টোলপ্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি কয়েকটি
গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। এতে একটি ইজিবাইকের থাকা সব যাত্রীই ঘটনাস্থলেই
মারা গেছেন।
ওই ট্রাকের নিচে একটি প্রাইভেট কারও চাপা পড়েছে। ওই গাড়িতে শিশুসহ ৬ জন আরোহী
ছিলেন।
তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনাস্থলে উদ্ধারকাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন।
মন্তব্য করুন


ঈদযাত্রায় নিরাপত্তায় সাইবার নজরদারীসহ গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ কথা জানান।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে বাড়িয়েছি গোয়েন্দা নজরদারি। চালু রাখা হয়েছে মোবাইল ট্র্যাকিং। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনে আমাদের টিম কাজ করছে। টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। এ বছরের পর এগুলো (কালোবাজারি) আর থাকবে না।
এ বছর দূরপাল্লার (আন্তঃনগর) ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। এছাড়া যাত্রার দিন ২৫ ভাগ আসনবিহীন টিকিট বিক্রি চলছে।
যেকোনো ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, যাত্রীদের অনুরোধ করবো আপনাদের কোনো অভিযোগ থাকলে জানান, র্যাব আপনার পাশেই আছে।
তিনি আরও জানান, যাত্রীদের হয়রানি বিশেষ করে নারী হয়রানি, বিভিন্ন অজ্ঞানপার্টি, মলম পার্টির বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
ঝুঁকি কমাতে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, অপরিচিত মানুষের সঙ্গে অযথা কথা বলা বা সম্পর্ক গড়ে তুলবেন না। যাত্রাপথে কারও কাছ থেকে খাবার গ্রহণ করা থেকেও বিরত থাকতে হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সাওয়ালপুর এলাকা হতে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৩ জানুয়ারী ২০২৪ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সাওয়ালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার পশ্চিম জালুয়াপাড়া গ্রামের মোঃ মানিক মিয়া এর ছেলে মোঃ জসিম উদ্দিন (৪৫)।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সহবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়েছে।
নিহত মোহাম্মদ কবির (৫০) উপজেলার রসুলপুর ইউনিয়নের ছমিরমুন্সি গ্রামের মো.হোসেনেের ছেলে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত সোয়া ৯টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় চৌমুহনীগামী অজ্ঞাতনামা একটি ট্রাক ফেনীগামী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজি যাত্রী কবির ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আরও ২ সিএনজি যাত্রী গুরুতর আহত হয়।আহতরা জেলা শহর মাইজদীর হলি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মফিজ উদ্দিন ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও জানায়, একটি ট্রাক যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চালাচ্ছে।
মন্তব্য করুন


কুমিল্লায়
ফটো সাংবাদিক ফোরামের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে।
বুধবার
সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের আয়োজনে উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের উপদেষ্টা
মন্ডলীর সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল হাসনাত বাবুল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান। কুমিল্লা
ফটো সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সদস্য মোঃ জহিরুল হক বাবুর সন্চালনায় ও কুমিল্লা
ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ পারভেজ, আর টিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া,
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির স্টাফ রিপোর্টার কাজী
এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আজকের কুমিল্লা পত্রিকার
সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেস ক্লাবের
ও কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সদস্যরা সহ অন্যান্য সকল সাংবাদিকবৃন্দ। কুমিল্লা
ফটো সাংবাদিক ফোরামের, দপ্তর সম্পাদক এইচ এম মহিউদ্দিন প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রয়াত
সাংবাদিকদের স্মরণে দোয়া ও মোনাজাত পাঠ করেন। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক
কাঁটা হয়েছে।
মন্তব্য করুন


মন্তব্য করুন