

৫০০ বোতল ফেন্সিডিল ও একটি কাভার্ড ভ্যান সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১ জুলাই চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ নাজমুল হক এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে রাতে চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভাস্থ ঢাকা টু চট্টগ্রাম মুখী রাস্তার পাশে অবস্থিত জনৈক মোঃ জালাল এর ফলের আরত এর সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ রাশেদ মিয়া(২৫), পিতা-মনির হোসেন, মাতা-রাহেলা বেগম, গ্রাম-আলমখালী, পোঃ-আছিরনগর, ইউপি-বোগলা বাজার, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ কে আটক করে তার কাভার্ড ভ্যান হতে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। পরবর্তীতে আটককৃত ফেনসিডিলসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকা হতে ১৮ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
৩ সেপ্টেম্বর গতকাল রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ রাজবাড়ী জেলার সদর থানার কোনাকাইল গ্রামের মোঃ ছামাদ মোল্লা এর ছেলে মোঃ রনি মোল্লা (২২)।
র্যাব জানান, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


মন্তব্য করুন


গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগে মো. সিয়াম (২৩) ও তামজিদ হোসেন শুভ (২৩) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১০ জানুয়ারি) রাতে রাজধানীর তেজগাঁও থানার এলাকা থেকে তেজগাঁও থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, তেজগাঁও এলাকায় পার্কিংয়ে রাখা একটি হ্যারিয়ার গাড়ির স্টিকার চুরির চেষ্টা করেন সিয়া ও শুভ। এসময় গাড়িচালক দেখলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, শুভ ও সিয়াম শুধু মার্সিডিজ বেঞ্জ ও হ্যারিয়ার গাড়ির লোগো চুরি করতেন। যার কাছ থেকে চুরি করে পরে কৌশলে তার কাছেই বিক্রি করতেন চোরাই যন্ত্রাংশগুলো।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মোহসিন এসব তথ্য জানান।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মোহসিন বলেন, গ্রেফতারকৃত শুভ ও সিয়াম পেশাদার চোর। শুভর বিরুদ্ধে ৪টি ও সিয়ামের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। ঢাকায় গাড়ির যন্ত্রাংশ চুরির সংঘবদ্ধ যে কয়েকটি চক্র আছে তার মধ্যে শুভ ও সিয়াম অন্যতম। তারা শুধু মার্সিডিজ বেঞ্জ ও হ্যারিয়ার গাড়ির লোগো, স্টিকার, লুকিং গ্লাসসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করতেন। পরে স্বল্প দামে ধোলাইখালে বিক্রি করে দিতেন সেসব যন্ত্রাংশ।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মোহসিন আরও বলেন, গ্রেফতারকৃতরা যে ব্যক্তির গাড়ির যন্ত্রাংশ চুরি হয় তিনি যখন আবার এ ধরনের যন্ত্রাংশের খোঁজে ধোলাইখাল এলাকায় যান, তখন তার কাছেই উচ্চমূল্যে এগুলো বিক্রি করা হয়। দামি লোগো, স্টিকার, লুকিং গ্লাস চুরি করা সহজ, এসবের আবার দাম বেশি। তাই এগুলো চুরি করে বলে জানান তারা।
মন্তব্য করুন


পেটের বিভিন্ন সমস্যা সারাতে থানকুনি পাতা কাজ করে। শুধু পেটের সমস্যা নয়; ডায়েরিয়া, কলেরা, টাইফয়েড এর মতো একাধিক রোগে কার্যকরী ভূমিকা রাখে থানকুনি পাতা। চলুন জেনে নেওয়া যাক থানকুনি পাতা খাওয়ার উপকারিতা-
মানসিক অবসাদ কমাবে
মানসিক অবসাদ একটা সময় পুরো জীবনযাপনে প্রভাব ফেলতে শুরু করে। থানকুনি পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। ফলে মানসিক অবসাদ কমে।
স্মৃতিশক্তি বাড়ায়
স্মৃতিশক্তি বাড়াতে দারুণ কার্যকরী থানকুনি পাতা। এই শাক শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের জোগান। সেইসাথে পেন্টাসাইক্লিক ট্রিটারপেন্স নামের একটি উপাদানের ঘাটতি কমাতেও কাজ করে। যে কারণে আমাদের মস্তিষ্কের কোষগুলো আরও ভালোভাবে কাজ করতে পারে। স্মৃতিশক্তি উন্নত হয়।
ত্বক ভালো রাখতে কাজ করে
ঋতু পরিবর্তনের সাথে সাথে ত্বকে নানাভাবে প্রভাব পড়ে। তাই এ ধরনের সমস্যা থেকে বাঁচতে নিয়মিত থানকুনি পাতা খাওয়ার অভ্যাস করুন। এই পাতা ত্বকের জটিল রোগ সারাতে অনেক কার্যকরী। ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কাজ করে।
অনিদ্রা দূর করে
থানকুনি পাতায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান যা মানসিক চাপ কমাতে দারুণভাবে কাজ করে। সেইসাথে স্নায়ুতন্ত্রকে শান্ত করে অনিদ্রার সমস্যা দূর করে এটি।
দুশ্চিন্তা দূর করে
থানকুনি পাতা দুশ্চিন্তা দূর করতে কাজ করে। নিয়মিত থানকুনি পাতা নিয়মিত খেলে দুশ্চিন্তা অনেকটাই কমে যায়। এই পাতা খেলে তা স্নায়ুর ওপর কাজ করে অ্যাংজাইটির সমস্যাকে প্রশমিত করে। ফলে দুশ্চিন্তা দূর হয়ে যায়।
মন্তব্য করুন


মানবাধিকার সমুন্নত রেখে
জনগণকে নিরপেক্ষভাবে সেবা দেওয়ার জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন পুলিশ
মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার (৭ মে) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪১তম বিসিএস (পুলিশ)
ব্যাচের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবেশনারদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির
বক্তব্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে অপরাধ উদঘাটন এবং অপরাধীদের আইনের
আওতায় আনার ক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রমাণে সচেষ্ট থাকতে নির্দেশনা দিয়েছেন আইজিপি।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ
আল-মামুন বলেন, পুলিশিং একটি চ্যালেঞ্জিং পেশা। আগামী দিনের পুলিশিং হবে জ্ঞান ও বিজ্ঞানভিত্তিক
মানবিক পুলিশিং। এ পেশায় প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বাংলাদেশ
পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে বছরব্যাপী প্রশিক্ষণে আপনারা অপরাধ মোকাবিলার আধুনিক
কলাকৌশল, অপরাধ দমনে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ব্যবহার ইত্যাদি সম্পর্কে জ্ঞান
এবং দক্ষতা অর্জন করবেন।
নবীন বরণ অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত আইজিপি পর্যায়ের কর্মকর্তারাসহ
অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, উন্নত-সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের উপযোগী একজন পুলিশ অফিসার হিসেবে নিজেকে
গড়ে তোলার জন্য কঠোর অধ্যবসায় ও নিষ্ঠার সাথে আপনাদের গভীরভাবে প্রশিক্ষণে মনোনিবেশ
করতে হবে।
পুলিশ প্রধান বলেন, বর্তমানে অপরাধের ধরন ও প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। সাম্প্রতিক
সময়ে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। পুলিশের
সক্ষমতা বাড়ানোর মাধ্যমে নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে নতুন নতুন ইউনিট গঠন করা হয়েছে,
পুলিশের জনবল বাড়ানো হয়েছে, পুলিশের প্রশিক্ষণ আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। প্রশিক্ষণলব্ধ
জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আপনারা অপরাধ উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনার
ক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রমাণে সচেষ্ট থাকবেন।
উল্লেখ্য, ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচে ১শ জন কর্মকর্তা এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে
যোগদান করেছেন। তাদের মধ্যে ৯৬ জন পুরুষ এবং ৪ জন নারী।
মন্তব্য করুন


সাইদ জুবায়ের
রাসেল, দাউদকান্দি, কুমিল্লা:
বিশ্ব মৎস্য দিবস -২০২৩ উদযাপন করলো সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)। দিবসটি উপলক্ষে মৎস্যচাষ খামারের পানি পরীক্ষার ক্যাম্পেইন ও চাষীদের নিয়ে আলোচনা সভার আয়জন করা হয়৷ আজ (মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩) সকাল ১০টায় উপজেলার চারিপাড়া এলাকায় প্লাবনভূমি ও পুকুর ভিত্তিক মৎস্যচাষ খামারের বিনামূল্যে পানি পরীক্ষার ক্যাম্পেইন পরিচালিত হয়৷ এতে প্রায় ৩০ টি খামারের পানি পরীক্ষা করে পানির পিএইচ, এ্যামোনিয়া, অক্সিজেন, তাপমাত্রা, স্যালাইনিটি, হার্ডনেস ইত্যাদি গুণাগুণ পরিমাপ ও করনীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন এসইপি মৎস্য কর্মকর্তা ইমরান শেখ ও পরিবেশ কর্মকর্তা সাহেদুল ইসলাম।
এইদিন বিকেল ৪টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলার প্লাবনভূমি কেন্দ্রিক ট্যুরিজম এর সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সংস্থার আদমপুর-১ এলাকা কর্মকর্তা লোকমান হোসেন আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাধিকবার জাতীয় পদক প্রাপ্ত পরিবেশ সমাজ ও কৃষি উন্নয়ন সংগঠক অধ্যাপক মতিন সৈকত।
এসইপি ডকুমেন্টেশন কর্মকর্তা মোঃ নূরুন্নবী রাসেলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- প্রকল্প ব্যবস্থাপক মাসুদ আলম, বিশিষ্ট মৎস্য চাষী এসএম নাজমুল হুদা, এসইপি পরিবেশ কর্মকর্তা সাহেদুল ইসলাম সুজন, পেইজ প্রকল্পের মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ মৎস্য চাষ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুড একুয়াকালচার প্র্যাক্টিস বা উত্তম মৎস্য চাষ অনুশীলন এর ওপর জোর দেন। সবাইকে নিরাপদ মাছ ও খাদ্য উৎপাদনে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন মৎস্যচাষী আবুল কাশেম, মোঃ জহিরুল হক, মোঃ শাহজাহানসহ স্থানীয় বিভিন্ন খামারের মৎস্যচাষী সিসিডিএ'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন


এম এ হান্নান, ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আজীবন
সহযাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও
মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গমাতা শেখ
ফজিলাতুন্নেছা মুজিবের অবদান অবিস্মরণীয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের
আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙ্গালী নারীদের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
দেশ ও দেশের মানুষকে নিজের পরিবার ভেবেছেন তিনি। তাই দেশের মুক্তির
সংগ্রামে বঙ্গবন্ধুকে সর্বদা সাহস যুগিয়েছেন বঙ্গমাতা।
এসময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর
সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম
হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগের
আহ্বায়ক শফিকুল ইসলাম বাদলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার ১২ জন দুস্থ মহিলাদের
মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন এমপি শাওন।
মন্তব্য করুন


শনিবার ২৬ আগস্ট ভোর
রাত ৪টায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে প্রায় ১১ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলা এলাকার
আবু তালেব সিহাবের হুইল ছিপে ধরা পরে মাছটি।
মাছটির শিকারি আবু
তালেব সিহাব তার নিজ ফেসবুকে পোস্ট দিলে আলোচনায় আসে বিষয়টি। চিতলটি কিনতে আগ্রহ
প্রকাশ করেন স্থানীয়রা। জানা গেছে, মাছটি বিক্রি না করে তিনি তার পরিবারের সবাইকে
নিয়ে ভাগ করে খেয়েছেন।
বাউফল উপজেলা উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে টিকিট কেটে আয়োজন করা হয় মাছ ধরার। সেখানে নিজেদের
বড়শি, হুইল ছিপ নিয়ে আসেন বিভিন্ন এলাকার শিকারিরা।
চিতল শিকারি আবু তালেব
সিহাব বলেন, জীবনে এই প্রথম ধরতে পারলাম এত বড় চিতল মাছ। সাধারণত পুকুরে বা ছোট
জলাশয়ে খুব কমই পাওয়া যায় বড় চিতল মাছ।
বাউফল উপজেলা স্বাস্থ্য
ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, সরকারি ব্যবস্থাপনায়
আমরা পুকুরে মাছের পোনা ছাড়েন এবং পরিচর্যা করেন। এক-দুই বছর পর পর টিকিটের
মাধ্যমে মাছ শিকারিরা আসেন এবং মাছ ধরেন। এতে যা আয় হয়, তা দিয়ে আবারও মাছ ছাড়েন
এবং সরকারি কোষাগারে কিছু টাকা জমা করেন।
মন্তব্য করুন


ভোলার মনপুরায় ভয়াবহ আগুনে ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আজ ২৪ নভেম্বর ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ২টি ফার্মেসি, ১টি মুদি, ১টি গোডাউন ও ১টি চায়ের দোকানসহ ৮টি দোকান সম্পূর্ণ ও আংশিক পুড়ে ছাই হয়ে গেছে।
মনপুরা ফায়ার সার্ভিসের ফাইটার মো. হাসান জানিয়েছেন, মনপুরা উপজেলার হাজিরজাট বাজারের একটি দোকানে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানে ছড়িয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আকতার চৌধুরী বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


চুয়াডাঙ্গায় শুভ ‘বড়দিন’ ও ‘থার্টি ফাস্ট নাইট’ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় গান-বাজনা কিংবা ডিজে পার্টি ,আতশবাজি ফোটানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক কবির হোসেন, চুয়াডাঙ্গা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা: মার্টিন হীরক চৌধুরী, জাতীয় গোয়েন্দা সংস্থার ডিডি ইয়াসিন সোহাইল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক থার্টি ফাস্ট নাইটে উন্মুক্ত স্থানে, বাড়ির ছাদে গান-বাজনা কিংবা ডিজে পার্টি, ফানুস ও আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। প্রতিবছরই থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষকে স্মরণীয় রঙ্গিন করতে এবং বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে প্রচুর পরিমাণে ফানুস উড়ানো হয়। দেশের বিভিন্ন অঞ্চলে ফানুস উড়ানোর জন্য আগুন ধরে বাসস্থানসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়। ফানুস উড়ানোর উপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ২টি বড় উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক টিম কাজ করবে। উৎসবগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য চুয়াডাঙ্গাবাসীর সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।
মন্তব্য করুন