

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের রংমিয়া পাড়ার মানুষ বিচিত্র পেশায় জড়িত।
তারা সকাল থেকে বিকেল পর্যন্ত পাহাড়ে পাহাড়ে ঘুরে মাছের খাবার ও বড়শি দিয়ে মাছ ধরার টোপ হিসেবে ব্যবহার করা লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে স্থানীয় পাইকারদের কাছে বিক্রি করেন। সেই পাইকারদের হাত ধরেই এসব পিঁপড়ার ডিম বিক্রি হয় ঢাকা, চট্টগ্রাম,ফেনী ও কুমিল্লায়। সাধারণত মে থেকে নভেম্বর পর্যন্ত তারা পিঁপড়ার ডিম সংগ্রহ করেন।
পাহাড়ি বন-জঙ্গল থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ শেষে তা বিক্রি করে যা উপার্জন হয়, তা দিয়েই চলে সংসার।
প্রতিদিন ১ থেকে দেড় কেজি পিঁপড়ার ডিম সংগ্রহ করতে পারে বলে জানায় এ কাজের সাথে জড়িত মো. রুস্তম আলী । তিনি আরো বলেন, সকাল হলেই বাঁশ ও ঝুড়ি নিয়ে বের হয়ে গাছ থেকে ডিম সংগ্রহ করি। বিকেলে এসব ডিম পাইকারদের কাছে বিক্রি করি। প্রতি কেজি ডিম ৫৫০ টাকা দরে বিক্রি করি।
ডিম সংগ্রহকারী মো. জসিম উদ্দিন জানিয়েছেন, সব পিঁপড়ায় ডিম পাওয়া যায় না। এ জন্য প্রয়োজন লাল পিঁপড়ার বাসা। লাল পিঁপড়ার বাসায় মেলে প্রচুর সাদা ডিম। সাধারণত মেহগনি, আম, লিচু, কনক ও কড়ইসহ দেশীয় গাছগুলোয় লাল পিঁপড়ার বাসা পাওয়া যায়।ডিম সংগ্রহ করতে অনেক কষ্ট হয়। পিঁপড়াগুলো সাধারণত মগডালে বাসা বাঁধে। ডিম সংগ্রহ করার সময় কমবেশি কামড় খেতে হয়। সারাদিন বনে-জঙ্গলে ডিমের আশায় ঘুরে বেড়াতে হয়। পিঁপড়ার বাসা খুঁজে পাওয়ার ওপর নির্ভর করে তার আয়।
লাল পিঁপড়ার ডিমের স্থানীয় ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় ২০-২৫ জন পাহাড়ি বন-জঙ্গল থেকে লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে আমার কাছে বিক্রি করেন। পিঁপড়ার ডিম কিনে ঢাকা, চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লায় বিক্রি করি।
মূলত মাছের খামারি ও সৌখিন মাছ শিকারীরা এ ডিম কিনে থাকেন।
মন্তব্য করুন


আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বৈঠকে বসবে আওয়ামী লীগ।
(২২ নভেম্বর) বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১ টায় ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে।পর্যায়ক্রমে এ সভায় ৩০০ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে।
বিপ্লব বড়ুয়া বলেন, এবার নির্বাচনকালে প্রধানমন্ত্রী গণভবনে রাজনৈতিক কোনো কার্যক্রম করবেন না। মনোনয়ন বোর্ডের সভা ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে হবে বলেও জানান তিনি।
আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট ৩ হাজার ৩৬২ জন। জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে তারা মনোনয়ন ফরম কেনেন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।
মন্তব্য করুন


কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক স্থানে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জুন) এ ঘটনা ঘটে উপজেলার বিভিন্ন এলাকায়।
জানা যায়, শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে দেড় বছর বয়সী মোহাম্মদ আবদুল্লাহ গতকাল সোমবার দুপুরে পুকুরপাড়ে খেলার সময় পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ছাড়া সকালে চৌদ্দগ্রাম পৌর এলাকার পশ্চিম চান্দিশকরায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মারা গেছে দেড় বছর বয়সী আতিফা আবেদীন ইশরা।
অন্যদিকে চিওড়া ইউনিয়নের চাপিরতলা গ্রামে নানার বাড়ির পুকুরের পানিতে ডুবে সাইফুল ইসলাম নীরব নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুরা হলো: শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের মো. ফারুকের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামের শিক্ষক শিপন আবেদীনের মেয়ে আতিফা আবেদীন ইশরা ও চিওড়া ইউনিয়নের ছোট সাতবাড়িয়া গ্রামের আবদুল কাদির সুফলের ছেলে সাইফুল ইসলাম নীরব।
ইদানীং পানিতে ডুবে অনেক শিশু মারা যাচ্ছে। এ মৃত্যু কমাতে ছোট শিশুদের প্রতি অভিভাবকদের বেশি খেয়াল রাখা উচিত বলে জানান চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাঈদ আল মানসুর।
মন্তব্য করুন


৩০ আগস্ট বুধবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
নোয়াখালীর রামগতি থানার চরশীতা এলাকা আব্দুস সাত্তারের ছেলে মৃত অটোরিকশা চালক ইলিয়াস (৩০)।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম লিটন বলেন, কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকায় কামাল হোসেনের বাসায় ভাড়া থাকতো অটোরিকশা চালক ইলিয়াস। এখানে বসবাস করে অটোরিকশা চালক ইলিয়াস বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো। মঙ্গলবার রাতে অটোরিকশাটি চার্জ দিয়ে ইলিয়াস ঘুমিয়ে পড়েন। সকালে অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তিনি।
এ সময় স্থানীয়রা ইলিয়াসকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে।
মন্তব্য করুন


নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় বন্দুক ও গুলিসহ মাসুদুর রহমান সজীব (৩৫) নামে এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।
৩১ অক্টোবর মঙ্গলবার দুপুরে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে তাকে।
এর আগে, সোমবার রাত ১টায় উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ারহাট বাজার থেকে আটক করা হয় তাকে।
উপজেলার বাটইয়া ইউনিয়নের দৌলত রামদি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মাসুদুর রহমান সজীব।
পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার ভূইয়ারহাট এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এসময় পুলিশ দেখে সজীব দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে আটক করে তাকে। এসময় উপস্থিত লোকজনের সামনে সজীবের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে একটি দেশি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ পায় পুলিশ। পরে খোঁজ নিয়ে দেখা যায়, তিনি একজন ডাকাত সদস্য, তার নামে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
মন্তব্য করুন


দেশের
বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ তথ্য জানানো
হয়েছে শুক্রবার (৩১ মে) পরবর্তী
২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে।
আবহাওয়া
অধিদপ্তর জানিয়েছে- রংপুর,
রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের
অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের
কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের
দু'এক জায়গায় অস্থায়ীভাবে
দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি
হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের
কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে
বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের
অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের
দু'এক জায়গায় অস্থায়ীভাবে
দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি
হতে পারে। সেই সাথে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া
রোববারের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের
অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের
কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি
হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
মন্তব্য করুন


হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৯ জন হজ যাত্রী নিয়ে দেশে ফিরেছে।
আজ (২১ জুন) বিজি ৩৩২ ফ্লাইটটি সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছেছে।
বিমানবন্দরে হাজীদের ফুল দিয়ে স্বাগত জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাহিদুল ইসলাম ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। সুস্থ ও শান্তিপূর্ণভাবে হজ সম্পন্ন করে দেশে ফিরতে পাড়ায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা।
এসময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, সব হজযাত্রী যেন সুষ্ঠুভাবে দেশে ফিরতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পোস্ট ফ্লাইট অপারেশন্স শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।
আগত হজযাত্রীদের বিমানের বোডিং গেটে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। সব হজযাত্রীকে বিমানের বুথ থেকে জমজমের পানি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, বিমানের পরিচালক (গ্রাহক সেবা) হায়াত-উদ-দৌলা খাঁন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
মন্তব্য করুন


বগুড়া শহরের সাতমাথায় তিনতলা টেলিফোন ভবনটি বুয়েট কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে ।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) জানিয়েছে, ভবন স্থানান্তরের জন্য বগুড়া শহর ও উপজেলাগুলোতে তিন দিনের জন্য টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।
বিটিসিএল এর উপ-মহাব্যবস্থাপক (টেলিকমের) কার্যালয় থেকে টেলিফোন ও ইন্টারনেট বন্ধের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ভবন থেকে সুইচ রুমের যাবতীয় যন্ত্রপাতি অন্যত্র স্থানান্তর করা হবে। এ কারণে আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টা বগুড়া শহর, উপজেলাসমূহ এবং জয়পুরহাট জেলায় বিটিসিএল কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেতার ও গ্রন্থাগারে সংযোগকৃত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ অফিসের আওতায় টেলিফোন (AGW) কপার ক্যাবলের মাধ্যমে দেয়া সংযোগ বগুড়া শহরে ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি ঘোষিত এই সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানায় সংস্থাটি। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করে দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল।
মন্তব্য করুন


ফরিদপুরে বোয়ালমারীতে
সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় না করা এবং পাকা রসিদ ও মূল্য তালিকা
হালনাগাদ না থাকায় ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার ময়েনদিয়া পেঁয়াজ
বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের
নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা
ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।
জরিমানা করা
প্রতিষ্ঠানগুলো হলো: সোহাগ ট্রেডার্স, মেসার্স আরমান বাণিজ্যালয় ও মেসার্স শাহাদত
বাণিজ্যালয়। এদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা
হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,
ফরিদপুর এএসআইয়ের ফিল্ড অফিসার প্রলয় কুমার সরকার, বোয়ালমারী উপজেলা কৃষি
সম্প্রসারণ অধিদপ্তরের উৎসাহ কৃষি কর্মকর্তা অভিজিৎ বিশ্বাস, উপজেলা ক্যাবের সভাপতি
মুহাব্বত জান চৌধুরীসহ আরও অনেকে।
অভিযানকালে জেলা ভোক্তা
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, সরকার নির্ধারিত মূল্যে স্থানীয়
পেঁয়াজ ক্রয়-বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ ও মূল্য তালিকা হালনাগাদ না
থাকায় জরিমানা করা হয়। এ বিষয়ে ব্যবসায়ীদের বিশেষভাবে সতর্কতামূলক নির্দেশনা
দেওয়া হয়েছে।
মন্তব্য করুন


হবিগঞ্জের মাধবপুর
উপজেলায় পুকুরে গোসল করতে যাওয়া এক তরুণ পুরোনো একটি গ্রেনেড কুড়িয়ে পেয়েছে।
(১৯ আগস্ট) শনিবার রাতে
এতথ্য নিশ্চিত করেন, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান।
মাধবপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান বলেন, (১৯ আগস্ট) শনিবার বিকেলে
আনন্দপুর গ্রামের একটি মাঠে ফুটবল খেলা শেষে এক যুবক পুকুরে গোসল করতে নামেন। গোসলের
সময় পায়ের নিচে কিছু একটা বাধলে ডুব দিয়ে সেটি তুলে ডাঙায় ওঠেন ওই যুবক। বস্তুটি
গ্রেনেড বুঝতে পেরে খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ হেফাজতে আনা হয়েছে বস্তুটি।
ওসি রকিবুল ইসলাম খান
বলেন, এখনও বলা যাচ্ছে না কুড়িয়ে পাওয়া গ্রেনেডটি পরিত্যক্ত নাকি তাজা। এজন্য ঢাকা
থেকে মাধবপুরের উদ্দেশে রওনা হয়েছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।
মন্তব্য করুন


কুমিল্লায়
২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
গতকাল
(২৬ জানুয়ারী) রাতে কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ) মোহাম্মদ আশিকুর রহমান ও সঙ্গীয়
ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ৬ নং জগন্নাথপুর
ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাজম্ঙ্গলপুর সাকিনস্থ কাশফুল ফ্যাক্টরির সামনে রাস্তার উপর থেকে
২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সুজন মিয়া কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত
আসামী হলো: মোঃ সুজন মিয়া(৩১), পিতা-মন্তু মিয়া ,স্থায়ী-১: গ্রাম- রাজমঙ্গলপুর ( হাবিল
কবিরাজের বাড়ির পাশে ০৮ নং ওয়ার্ড) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা –কুমিল্লা।
উক্ত
ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন