

বাংলাদেশি রক সংগীতের অন্যতম পথিকৃৎ নগর বাউল খ্যাত জেমস। গান দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন যিনি সর্বদা।
এবার নেটমাধ্যমে ঝড় তুলল এই সংগীত তারকার একটি ছবি যেখানে বাউল বেশে ধরা দিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন তারকা ও বিখ্যাত ব্যক্তিদের বিভিন্ন ছবি নেটমাধ্যমে ভাইরাল হচ্ছে। কিছুদিন আগে ভাইরাল হয়েছে প্রয়াত ত্রনায়ক সালমান শাহর একটি ছবি। যেটি তৈরি করেছিলেন রাজিব জাহান ফেরদৌস নামে একজন এআই প্রম্পট ইঞ্জিনিয়ার। এবার ভাইরাল হলো জেমসের এআই লুক। যেটি তৈরি করেছেন সংগীতশিল্পী ও ফটোগ্রাফার অভিষেক ভট্টাচার্য্য।
ব্যক্তিগতভাবে যাদের গান শুনতে পছন্দ করেন, তাদের মধ্য থেকে প্রিয় কিছু শিল্পীর ছবি এআই’র মাধ্যমে তৈরি করেছেন অভিষেক। যেখানে জেমসকে দেখা যায় বৃদ্ধ বেশে, বাউলিয়ানা লুকে। ছবিটি ঘিরে জেমস ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এ বিষয়ে অভিষেক বলেন, যেহেতু লোকেরা জেমসের ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনা করছে, তার মানে আমার কাজটা সফলতার জায়গায় গিয়েছে। আসলে এআই ব্যবহার করে স্থিরচিত্র তৈরি করা ছবির কারিগরদেরও তো কল্পনার জায়গা থাকে। আমি সেই কল্পনা থেকে জেমসকে এমন রূপ দিয়েছি। তাছাড়া একজন শিল্পী দেখতে ঠিক যেমন- এআই ব্যবহার করে হুবহু তেমন ছবি তৈরি করলে তো আর পারপাস সার্ভ হলো না।
যুক্তরাষ্ট্র সফর শেষে এবার দেশের মঞ্চে গাইবেন জেমস। আগামী ১৫ সেপ্টেম্বর তার ব্যান্ড নগর বাউল নিয়ে পারফর্ম করবেন ‘দ্য স্কুল অব রক’ কনসার্টের প্রথম পর্বে। এটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কনভেনশন সিটির (আইসিসিবি) ৪ নম্বর হলে। ইটিসি ইভেন্টস কনসার্টটির আয়োজন করছে ।
মন্তব্য করুন


ঢাকাই
সিনেমার চিত্রনায়ক জায়েদ খান দুবাইয়ে এক অনুষ্ঠান মঞ্চে ডিগবাজি দিয়ে আবারও খবরের শিরোনাম
হয়েছেন।
রবিবার
(২৪ ডিসেম্বর) দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেল হলরুমে এক অনুষ্ঠানে ডিগবাজি দেন জায়েদ।
অনুষ্ঠানে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুবাই কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, এশিয়ান টেলিভিশন
ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ হারুন উর রশিদ (সিআইপি)। ইভেন্টের উপস্থাপনায়
ছিলেন দেবাশীষ বিশ্বাস ও মডেল প্রিয়াঙ্কা জামান। এ আয়োজনে ঢাকা থেকে গেছেন জায়েদ খান,
বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, মুশফিক ফারহান, জিয়াউল হক পলাশ।
অনুষ্ঠানের
মাঝে দর্শকদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। কী কারণে এই হট্টগোল হলো তা জানা যায়নি। তবে
হট্টগোলের সময় জায়েদ খান ডিগবাজি দেন। নায়কের ডিগবাজি দেখে আনন্দে মেতে ওঠেন আগতরা।
দর্শকদের অনুপ্রাণিত করতে একটি মিউজিকের তালে তালে দুহাতে ভর দিয়ে ডিগবাজি দেন জায়েদ
খান।
মন্তব্য করুন


ব্যাচেলর পয়েন্ট নাটকে হাবু চরিত্র দিয়ে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছেন মাহবুবুর রহমান চাষী। ‘তোমার রান্নার হাতটা একটু দেখবো’ এই সংলাপটি কম বেশি সবারই খুব চেনা । এটি জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই চরিত্রে অভিনয় করা চাষী আলমের মুখে বারবার শোনা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২৫ আগস্ট বিয়ে করছেন চাষী আলম। ২৪ আগস্ট আজ রাতে রাজধানীর একটি রেস্টুরেন্ট আয়োজন করা হয়েছে গায়ে হলুদের।
শোবিজ অঙ্গন সূত্রে জানা গেছে, পরিবার ও শোবিজ অঙ্গনের অনেকে গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেবেন। কিন্তু বিষয়টি নিয়ে কেউ কথা বলতে চাননি।
নাম প্রকাশ না করার শর্তে চাষী আলমের এক আত্মীয় বলেন, আজ বনানীর একটি রেস্টুরেন্টে গায়ে হলুদের অয়োজন করা হয়েছে। শুক্রবার বিয়ে।
এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়।
মন্তব্য করুন


নারায়ণগঞ্জের তরুণ আলি হাসান ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামে একটি গান দিয়ে রাতারাতি আলোচনায় আসেন। এরপর আলি হাসানকে বেশ কিছু গানে কণ্ঠ দিতে দেখা যায়।
সম্প্রতি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান ‘মা লো মা’তে অংশ নিয়েছেন আলি হাসান। যেখানেও নিজের র্যাপের তালে দর্শকদের মাতিয়েছেন আলি হাসান। মাত্র ৭ দিনের প্রস্তুতিতে এই গানে কণ্ঠ দিয়েছেন বলে জানান আলি হাসান।
সবকিছুই ঠিকঠাক ছিল, তবে সম্প্রতি এক মন্তব্যের জন্য নতুন করে বিতর্কের মুখে পড়েছেন আলি হাসান।
একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে ‘গানবাজনার টাকা হারাম’ বলে মন্তব্য করেছেন তিনি।
ওই সাক্ষাৎকারে আলি হাসান বলেছেন, ‘গান বাজনার টাকা হারাম। এতে কোনো হাদিস চলব না, যেটা হারাম সেটা হারামই। আমার অটো বিজনেসের টাকা হালাল। সংগীত থেকে আয় হারাম।
গান নিয়ে এমন মন্তব্যের পরই কটাক্ষের মুখে পড়েছেন আলি হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্যের কঠোর সমালোচনায় মেতেছেন নেটিজেনরা।
বিষয়টি নিয়ে আলি হাসান বলেছেন, ‘আমি শুনেছি, আমার বক্তব্যে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আসলে গান কখনোই আমার ক্যারিয়ারের প্রধান লক্ষ্য ছিল না। আমি অটোর ব্যবসা করি, সারাদিন নিজের ব্যবসা, গ্যারেজ এগুলো নিয়েই ব্যস্ত থাকি। আগামীতে ব্যবসাতেই পুরোপুরো সময় দেব।’
আলি হাসান বলেন, সম্প্রতি ‘‘মা লো মা’’ গানটি মুক্তি পেয়েছে। এই গানেও ব্যাপক প্রশংসা পাচ্ছি। আরও দুই-তিনটা গান প্রকাশের অপেক্ষায় আছে। তবে আগামীতে কাজের পরিমাণ আরও কমিয়ে দেব। শিগগিরই গানবাজনা ছেড়ে দিব।’
কেন গান ছাড়বেন জানতে চাইলে আলি হাসান বলেন, ‘আমার পরিবারের সবাই ধার্মিক। স্ত্রী মাদরাসায় পড়ালেখা করেছেন, ছেলেকে মাদরাসায় ভর্তি করেছি। তাই সিদ্ধান্ত নিয়েছি, গানবাজনা ছেড়ে দেব।’
সমালোচকদের সমালোচনার জবাবে আলি হাসান বলেন, ‘হারাম-হালালের বিষয়টি হয়তো আমি সেভাবে গুছিয়ে বলতে পারিনি। তবে যারা আমাকে পছন্দ করেন, তারা হয়তো আমার জায়গা থেকে বিষয়টা বুঝতে পারবেন। আর আমি বিশ্বাস করি, খ্যাতি অর্জন বা হারানো সবকিছুই সৃষ্টিকর্তার হাতে। তাই কেউ আমাকে ভুল বুঝলেও করার কিছু নেই।’
মন্তব্য করুন


সাভারের বোট ক্লাবে গিয়ে মদপানের পর ভাঙচুর ও মারধরের ঘটনায় ক্লাবের পরিচালক ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় চিত্রনায়িকা পরীমনির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
আজ রোববার (২৬ জানুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ পরোয়ানা জারি করেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, রোববার মামলায় চার্জ শুনানির দিন ধার্য ছিল। আমরা আসামিপক্ষে সময় আবেদন করি। আদালত সময় আবেদন নামঞ্জুর করে তার নামে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে ২০২২ সালের ৭ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে এ মামলা করেন নাসির। মামলায় পরীমনি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে আসামি করা হয়। আদালত পিবিআকে ঘটনা বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
মামলার আরজিতে বলা হয়, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। বাদী ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত সোয়া ১টার দিকে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমনি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন। একপর্যায়ে পরীমনি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন। বাদী এতে রাজি না হওয়ায় পরীমনি বাদীকে গালমন্দ করেন। বাদী এবং আসামিদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমনি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাত পান। পরীমনি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদীসহ দুজনের নামে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন।
গত বছর এ মামলায় পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরীমনি ছাড়া এ মামলায় তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলা হয়েছে। তবে তার সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় অব্যাহতির সুপারিশ করা হয়।
এরপর গত বছর ১৮ এপ্রিল এ মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি শেষে তাদের দুজনকে হাজির হতে সমন জারি করেন।
এরপর গত বছর ২৫ জুন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. সাইফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
মন্তব্য করুন


গতকাল
(৩ ডিসেম্বর) বিয়ে করলেন অভিনেতা আমির খানের মেয়ে ইরা খান ও তার জিম ট্রেনার প্রেমিক
নূপুর শিখরে। মুম্বাইয়েই বসেছিল তাদের বিয়ের আসর।
আমিরের
প্রথম স্ত্রী রিনার বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ৪ হাত এক হলো। ইরা
বিয়েতে সাবেকি সাজই বেছে নিয়েছিলেন।
যদিও
আর ৫জন কনের মতো লেহেঙ্গা বা শাড়ি পরেননি আমিরকন্যা। ইরার পরনে ছিল নীল ও গোলাপির
কম্বিনেশনে তৈরি ডিজাইনার পোশাক।
তবে
ইরার স্বামী নূপুর শিখরের সাজে ছিল অন্য চমক। শেরওয়ানি, পঞ্জাবি নয় কালো রঙের গেঞ্জি
ও সাদা হাফপ্যান্ট পরে বিয়ের মঞ্চে এসে উঠলেন জামাই!
ইরা
ও নূপুরের বিয়ের ছবি ও ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই নূপুরের সাজপোশাক
নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা। নূপুরের এই সাজ দেখে অবাক সবাই। অনেকের মনেই প্রশ্ন জাগতে
পারে, কেন কালো টি-শার্ট আর হাফপ্যান্ট পরে বিয়ের আসরে এসেছিলেন বর। আসলে প্রায় ৮ কিলোমিটার
দৌড়ে ইরাকে বিয়ে করতে আসেন নুপূর। রেজিস্ট্রি বিয়ে হয়েছে তাদের। আর স্বাক্ষর করার
সময় স্যান্ডো গেঞ্জিই পরে ছিলেন নুপূর।
আপাতত
রেজিস্ট্রি করেই বিয়ে করেছেন এই জুটি। আগামী ৮ জানুয়ারি উদয়পুরে হবে জমকালো বিয়ের অনুষ্ঠান।
মন্তব্য করুন


বিয়ের
রাত পার হতেই হাসপাতালে
ছুটতে হল পিয়া চক্রবর্তীকে ।
সোমবার
(২৭ নভেম্বর) অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন ভারতের
পশ্চিমবঙ্গের এই সঙ্গীতশিল্পী। আর বিয়ের পররদিনেই হঠাৎ কী হয়েছে তার?
জানা
যায়, বহুদিন ধরেই কিডনি স্টোনের সমস্যা রয়েছে পিয়া চক্রবর্তীর। এ নিয়ে বেশ ভুগতে হয়েছে
পিয়ার। একাধিকবার চিকিৎসকের কাছেও যেতে হয়েছে তার।
ভারতীয়
সংবাদ মাধ্যমের খবর, চিকিৎসকের পরামর্শ মতোই মঙ্গলবার (২৮ নভেম্বর) কলকাতার একটি বেসরকারি
হাসপাতালে ভর্তি হয়েছেন পিয়া। সেখানেই তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
সোমবার
সকাল থেকেই পরমব্রত ও পিয়ার বিয়ে নিয়ে চর্চা ছিল। দুপুরে রেজিস্ট্রি করে বিয়ে সারেন
দুই জনে। এই সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি
শেয়ার করেন পরমব্রত।
মন্তব্য করুন


লম্বা দাড়ির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলেন এরিন হানিকাট নামের এক তরুণী। ৩৮ বছর বয়সী এই তরুণী আমেরিকার মিচিগান শহরের বাসিন্দা। তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা দাড়িওয়ালা নারী।
১৩ বছর বয়সে প্রথমবার শারীরিক তথা সামাজিক অস্বস্তির মধ্যে পড়েন এরিন। যেহেতু কিশোরীর মুখে ‘ছেলেদের মতো’ দাড়ি গজাতে শুরু করে। শুরুতে নিয়মিত মুখের পশম তুলে ফেলতেন এরিন। ওয়াক্সিং করতেন, হেয়ার রিমুভাল লোশনও ব্যবহার করতেন। কিন্তু একবার উচ্চ রক্তচাপের কারণে চোখে স্ট্রোক হয় তার। এর পরেই দাড়ি কাটা বন্ধ করার সিদ্ধান্ত নেন। ফলে দিনে দিনে এরিনের দাড়ির দৈর্ঘ্য বাড়তে থাকে। এমনকি তা পুরনো গিনেস রেকর্ড ভেঙে দিয়েছে।
প্রায় ১ ফুট লম্বা দাড়ি এরিনের। সঠিক হিসাবে দিলে ১১.৮ ইঞ্চি। তিনি ৭৫ বছরের ভিভিয়ান হুইলারের রেকর্ড ভেঙে দিয়েছেন। ভিভিয়ানের দাড়ির দৈর্ঘ্য ১০.০৪ ইঞ্চি। অর্থাৎ এরিনের দাড়ি ১.৪ ইঞ্চি বেশি লম্বা। সেই কারণেই নতুন গিনেস রেকর্ডের মালিক হলেন তিনি।
এরিন জানিয়েছেন, পরিবার পাশে থাকাতেই সেসব কটাক্ষকে অতিক্রম করতে পেরেছেন তিনি। আমি আমাকে নিয়ে খুশি।
সূত্র : এনডিটিভি, দ্য গার্ডিয়া
মন্তব্য করুন


পুষ্পা টিমের বিপদ যেন কাটছেই না!
ভারতের তুমুল হাইপ তোলা চলচ্চিত্র পুষ্পা’র ২য় কিস্তি আসার আগেই একের পর এক বাধার
সম্মুখীন হচ্ছেন সিনেমাটির নায়ক, নির্মাতা ও পুরো টিম। তার আগেও দুর্ঘটনার কারণে
বন্ধ ছিল সিনেমাটির শুটিং। সেই দুর্ঘটনায় সিনেমার একাধিক তারকা আহত হয়েছিলেন। তবে এবার
সিনেমাটির নায়ক আল্লু অর্জুন পড়লেন আঘাতের কবলে। ফের বন্ধ হলো পুষ্পার’
সিক্যুয়েলের শুটিং।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র
ভারতীয় বিনোদন মাধ্যম পিঙ্কভিলাকে জানিয়েছে, ভারী পোশাক পরে অ্যাকশন দৃশ্যে
স্টান্ট করার কারণে কোমরে ও কাঁধে চোট পেয়েছেন আল্লু অর্জুন। চিকিৎসক জানিয়েছেন,
তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। সে কারণেই আপাতত বন্ধ ‘পুষ্পা ২’-এর শুটিং। অর্জুন
সুস্থ হলেই ফের শুরু হবে শুটিং।
ইন্ডাস্ট্রি সূত্র অনুসারে, ‘পুষ্পা’র
দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় পরিবর্তন। এমনকি সিনেমাটির ক্লাইম্যাক্স
একেবারে চমকে দেবে দর্শকদের! এর আগে পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন,
‘পুষ্পা’ যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এর দ্বিতীয়ভাগ
সাজানো হচ্ছে।
আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ২০২১ সালে
মুক্তি পায়। করোনা-পরবর্তী পর্যায়ে এই সিনেমাটির হাত ধরে ভারতীয় বিনোদন সংস্থা
সাফল্যের মুখ দেখেছিল।
মন্তব্য করুন


ঢাকাইয়া চলচ্চিত্রের নায়িকা পরিমনী এবার পা রাখতে যাচ্ছেন
ওপার বাংলায়। বাংলাদেশের একাধিক অভিনেতা-অভিনেত্রী টলিউডের সিনেমায় কাজ করলেও অভিনেত্রী
পরীমণি আজও টলিউডে পা রাখনেনি। অনেক দিন ধরে ওপার বাংলার দর্শকের মনে একটাই প্রশ্ন
ছিল। কবে ওপার বাংলার ছবিতে দেখা যাবে পরীমণিকে?
নায়িকাকে কলকাতার ছবিতে দেখার অপেক্ষায় দর্শক। পরীর
অনুরাগীদের সেই স্বপ্নই এ বার সত্যি হতে চলেছে। সেই সুখবর দিয়েছে আনন্দবাজার অনলাইনকে।
আনন্দবাজার
অনলাইনকে পরীমনি বলেন, কলকাতার ছবিতে কাজ করছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না।
সবটাই ক্রমশ প্রকাশ্যে। ছেলের জন্মদিন কাটলেই কলকাতায় আসব।
কলকাতার
ইন্ডাস্ট্রিতে পরী অভিনয় না করলেও বাংলাদেশের মানুষের কাছে নানান কারণে বেশ
পপুলার। বিশেষ করে, তাঁর সৌন্দর্য দুর্দান্ত ব্যক্তিত্ব, সবটাই মানুষকে আকৃষ্ট করে
প্রতিনিয়ত। তাই ভক্তদের একপ্রকার ইচ্ছে ছিলই এবার তাকে টলিউডে ছবিতে দেখার জন্য!
মন্তব্য করুন


জীবনে অভাব ছিল না সঙ্গিনীর ।
শাহীন জাফরি থেকে শুরু করে সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ — বহু তারকার সঙ্গে বার বার সম্পর্কে জড়িয়েছেন বলিউডের ভাইজান। কিন্তু শেষ পর্যন্ত কোনটিই সফল হয়নি।
২০১৬ সালে ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর থেকে রোমানিয়ান সঙ্গীতশিল্পী, অভিনেত্রী ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা।
খান-বাড়িতে এক সময় থাকতেন এই বিদেশিনি। প্রায় আট বছরের ধরে নাকি সম্পর্কে ছিলেন তাঁরা। অনেকেই ভেবেছিলেন, ইউলিয়ার সঙ্গে হয়তো থিতু হবেন তিনি। কিন্তু না, এ বার সেই সম্পর্কও নাকি ভাঙল সলমনের! সম্প্রতি সপরিবারে সেলিব্রিটি ক্রিকেট লিগ উপলক্ষে দুবাই গিয়েছেন সলমন। সঙ্গে রয়েছেন ইউলিয়াও। তবে ভাইজান এর হাবভাব দেখে অনেকের ধারণা, ইউলিয়ার সঙ্গেও সম্পর্কে ইতি টেনেছেন তিনি।
সম্প্রতি দুবাইয়ে ক্রিকেট খেলা দেখতে গিয়ে অভিনেতা ও তাঁর মায়ের সঙ্গে আদরে ভরা একটি ভিডিয়ো ভাইরাল হয়।
তবে এটি ছাড়াও আরও একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, গ্যালারিতে রেলিংয়ের সামনে দাঁড়িয়ে ইউলিয়া। পিছনে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে সলমন। বার বার পিছনে ফিরে সলমনের দিকে তাকাচ্ছেন ইউলিয়া। কিন্তু খানিক চোখ পাকিয়ে মুখ ফিরিয়ে নেন অভিনেতা। তাতেই নেটপাড়ার একাংশের ধারণা, এই প্রেমটাও টিকল না তাঁর। গত বছর একটি টক শোতে গিয়ে সলমন খান নিজেই স্বীকার করেছেন, প্রেমে গেরো আছে আমার!
যদিও নিজের বার বার প্রেম ভাঙার দায় নিজেই নিয়ে তিনি সেই সময় জানান, প্রেমিকাদের দোষ নয়, বরং দোষ রয়েছে তাঁর নিজের মধ্যেই। প্রায় ৫৮-র কাছাকাছি বয়স। আদৌ কি তাঁর কুমারত্ব ঘুচবে — অনুরাগীদের এ প্রশ্নের জবাব সময়ই ভালো বলতে পারবে ।
মন্তব্য করুন