

কুমিল্লায়
কোতয়ালি মডেল থানাধীন মাঝিগাছা গ্রামের কাউছার হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচগিয়ারসহ মূল
ঘাতক মোঃ জিয়াউল হক জিয়া (২২) সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গত
১৪/০৭/২০২৩খ্রিঃ তারিখ কোতয়ালী মডেল থানাধীন ৪নং আমড়াতলী ইউপিস্থ মধ্যম মাঝিগাছা গ্রামের
সিঙ্গাপুর গলির তিন রাস্তার মোড়ে রাস্তার উপর
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আনোয়ার হোসেনের ছেলে ভিকটিম কাউছার আহমেদ
(২২)কে এলোপাথারী ছুরিকাঘাত করে হত্যা করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের মা আইরিন সুলতানা
পান্না বাদী হয়ে এজাহারনামীয় ১২ জনসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে এজাহার দায়ের
করে কোতয়ালী মডেল থানায়। মামলা নং-৫৩, তারিখ- ১৫/০৭/২০২৩খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড
রুজু করা হয়। উক্ত মামলার মূল রহস্য উদ্ঘাটনসহ ঘটনায় জড়িত পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তারকল্পে
পুলিশ সুপার, কুমিল্লা মামলাটি পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করেন।
এরই প্রেক্ষিতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই এনায়েত উল্ল্যাহ সহ জেলা গোয়েন্দা
শাখার একটি চৌকস টিম গত ২৮ আগস্ট কুমিল্লা জেলার কোতয়ালী, লাকসাম, নাঙ্গলকোটসহ বিভিন্ন
থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে সরাসরি জড়িত এজাহারনামীয় পলাতক ১নং আসামী
মোঃ জিয়াউল হক জিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ জিয়াউল হক জিয়া (২২),
পিতা- মোঃ শাহীন @ শাহিদ, গ্রাম- শ্রীপুর (সরকার বাড়ী), থানা- কোতয়ালী মডেল, জেলা-
কুমিল্লা। গ্রেফতারকৃত আসামী মোঃ জিয়াউল হক জিয়ার দেওয়া তথ্য ও দেখানো মতে কাউছার আহমেদ হত্যাকান্ডে ব্যবহৃত সুইচগিয়ারটি উদ্ধার
করা হয়। পূর্বে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আজাদ মলম (২৪), ২। নজরুল ইসলাম মিঠু(২১) ও
৩। ইমরান হাসান (২০)দের ফৌজদারি কার্যবিধি'র ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দি পর্যালোচনায়
উক্ত ঘটনায় জড়িত শিশু বিজয় হোসেনকে (১৫) ও গ্রেফতার করা হয়েছে।
এজাহারনামীয়
অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ডিবি ।
মন্তব্য করুন


জামালপুরে যুদ্ধাপরাধ মামলার আসামি মো. বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেনকে (৮০) গ্রেফতার করেছে পুলিশ। ২০১৫ সালের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার আগে থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেফতারকৃত যুদ্ধাপরাধী সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের চাঁনপুর হরিনাকান্দা এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে।
২২জুন বৃহস্পতিবার দুপুরে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ওই যুদ্ধাপরাধীকে সকাল ৮টার দিকে নিজগ্রাম থেকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির সহয়তায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ওই পলাতক যুদ্ধাপরাধীকে গ্রেফতার করেন। তিনি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ প্রায় ৮ বছর আত্মগোপনে ছিলেন। ২০১৫ সালের এপ্রিল মাসের ১ তারিখে বীর মুক্তিযোদ্ধা গোলাপ আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ওই মামলায় ওই বছরের ডিসেম্বর মাসের ৯ তারিখে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মন্তব্য করুন


ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি মাত্র তিন বছর বয়সে মাতৃহারা হন। ২০১২ সালে তার বাবাও না ফেরার দেশে চলে যান।
মাতৃহারা হওয়ার পর থেকেই নানার কাছেই বড় হয়েছেন তিনি। তবে এবার প্রিয় সেই নানা শামসুল হক গাজীকে হারালেন তিনি।
নির্মাতা চয়নিকা চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ২টা ১১ মিনিটে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
এই নির্মাতা আরো জানান, পরীমণির নানার মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালীতে নেওয়া হচ্ছে। সেখানেই পরীর নানির কবরের পাশে তাকে শায়িত করা হবে।
গেল অক্টোবর মাসের ছিল পরীমণির জন্মদিন। প্রতিবার ঘটা করে দিনটি উদযাপন করলেও এবার নানার অসুস্থতার কারণে আয়োজন থেকে বিরত ছিলেন তিনি।
তখন পরীমণি বলেছিলেন, বেশ কদিন ধরেই নানা বেশ অসুস্থ। তিনি এখন হাসপাতালে ভর্তি। আপনারা জানেন প্রতিবার জন্মদিনে নানুর হাত ধরে কেক কাটি। আমার নানু আমার জন্য কী সেটা সবাই জানেন। তিনি কদিন ধরেই অসুস্থ। তার অসুস্থতার জন্য আমি শুটিংও বাদ দিয়েছিলাম। তাই এবার জন্মদিনটি পালন করছিনা।
মন্তব্য করুন


রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর:
চাঁদপুরে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলম গোপন সংবাদের ভিত্তিতে ১০ হাজার পিস ইয়াবাসহ সাদিকুর রহমান রনি নামে ১ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার মহসিন আলমের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই হুমায়ূন কবির, কামাল উদ্দিন ও এ এস আই সাইফুল ইসলাম সংঙ্গীয় সদস্যরা চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট জমজম ব্রিজের কাছে রনির দেহ তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে মডেল থানায় নিয়ে আসে।
ইয়াবাগুলো নিয়ে টেকনাফ থেকে চাঁদপুর হয়ে ঢাকা যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।
মন্তব্য করুন


বেসরকারি ব্যবস্থাপনায়
দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ । প্রথম প্যাকেজের
খরচ নির্ধারন করা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ নির্ধারন করা
হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা। ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালের হজের সাধারণ প্যাকেজের
খরচ কমেছে ৮৩ হাজার ২০০ টাকা।
মঙ্গলবার রাজধানীর
বিজয়নগরে একটি হোটেলে হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম হাবের পক্ষ থেকে ২০২৪ সালের
‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা’ করেন ।
এদিকে ১৫ নভেম্বর
থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজযাত্রী থেকে নিবন্ধনের টাকা জমা
দিতে পারবেন। নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।
ধর্ম মন্ত্রণালয়
থেকে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে
সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার
জন হজ পালন করতে পারবেন ।
মন্তব্য করুন


লক্ষ্মীপুরে পানিতে
ডুবে ফারজানা (১০) ও রাহিম (৮) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনাটি ঘটে ২৫
আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি
গ্রামের বাইশমারা এলাকায়।
ওই এলাকার আনোয়ার
হোসেনের সন্তান নিহত দুইজন।
স্থানীয়রা বলেন, শিশু
দুইটি বাড়ির পাশের পুকুর পড়ে যায়। এ সময় একজন পুকুরে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার
করতে পানিতে নামে। পরে পানিতে ডুবে যায় দুইজনেই। বাড়ির লোকজন দুই ভাই-বোনকে উদ্ধার
করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় জানান, হাসপাতালে নেওয়ার আগেই দুই
শিশুর মৃত্যু হয়েছে। পরে তাদের মরদেহ নিয়ে গেছেন পরিবারের লোকজন।
মন্তব্য করুন


রাজধানীসহ
সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
৪৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে।
১৯
নভেম্বর (রোববার) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার
আল মঈন বিষয়টি জানিয়েছেন।
তিনি
জানিয়েছেন, রাজনৈতিক বিভিন্ন দলের ডাকা ২ দিনব্যাপী হরতালে রাজধানীসহ সারা দেশে যাতে
কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেজন্য র্যাবের সব কয়টি ব্যাটালিয়নের
সদস্যরা দায়িত্ব পালন করছেন। এই লক্ষ্যে ঢাকায় ১৬০টিসহ সারাদেশে ৪৬০টি র্যাবের টহল
টিম মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাইবার স্পেসেও নজরদারি করা হচ্ছে।
মন্তব্য করুন


সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মোঃ বশির শেখ (৩৮) নামে এক সদস্যকে অস্ত্র,গাড়ি সহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) দিবাগত রাত দুইটার দিকে শ্যামনগর -কালিগঞ্জ রোডের জাহাজঘাটা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি খুলনা জেলার রুপসা উপজেলার জাবুসা গ্রামের মোঃ হোসেন আলী শেখের পুত্র।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, তার নেতৃত্বে ৫/৬ জন সদস্যর ডাকাত দল ডাকাতির প্রস্ততির কালে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য মোঃ বশির শেখকে একটি মিনি ট্রাক সহ আটক করা হয়েছে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তির নিকট ও নম্বর বিহীন একটি মিনি ট্রাক তল্লাসি করে ২টি বড় হাসুয়া, ১টি বড় কাতারি, ১টি শাবল, ৫টি বাঁশের লাঠি, ১টি লোহার রড, ৩টি হাতুড়ী, ১টি লোহার পাইপ, ৯টি সেলাই রেঞ্জ, ৩টি ছোট-বড় প্লাস, ১টি ছোট কাতারী, ১টি কাঁচি, ৩টি স্ক্রু ড্রাইভার, ৮টি রিং রেঞ্জ, ৩টি টর্চ লাইট, ১৬টি ডাল রেঞ্জ, ৯টি কস টেপ, ৬০ ফিট লম্বা রশি, গাড়ীর নম্বর প্লেট দুটি ও ১টি মিনি ট্রাক জব্দ করা হয়।
জানা যায়, ডাকাত দলের সদস্যকে আটক করার সময় নিজেই ট্রাকের চালক সেজে পুলিশের গাড়ীকে খাদে ফেলে পালানোর চেষ্টা করেন। তার নামে বাংলাদেশের বিভিন্ন থানায় ডাকাতি, রাহাজানি সহ অন্যান্য ১৪টি মামলা রয়েছে।
শ্যামনগর থানায় এ ব্যাপারে মামলা হয়েছে।
মন্তব্য করুন


ফরিদপুরে যাত্রী ছদ্মবেশে ২ নারীকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে আসা ১টি চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে ওই চোরচক্রের ৬ সদস্যকে।
আটককৃতরা হলো: শহরের টেপাখোলা এলাকার আকরাম শেখের ছেলে তূর্য ওরফে রায়হান শেখ (২৫), ছনেরটেক এলাকার সুমাইয়া (২৫), সদরের চরমাধবদিয়া এলাকার আব্দুর রাজ্জাক শেখ (৫৫), দিনাজপুরের ডাসমারী এলাকার শাকিলা (৩০), ফরিদপুরের সালথার বালিয়াগট্টি এলাকার রায়হান মাতুব্বর (২৫) ও সালথার আটঘর এলাকার মনসুর সরদার (৪৪)।
পুলিশ জানায়, গত ১৬ জানুয়ারি রাতে ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে চোর চক্রের মূলহোতা তূর্য রায়হান ও শাকিলা এবং সুমাইয়া নামে ২ নারীকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ১টি চোরাই অটোরিকশা জব্দ করা হয়। তাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী রাতেই জেলার সালথা উপজেলার আটঘর এলাকা থেকে জব্দ করা হয় আরেকটি চোরাই অটোরিকশা। পরে অভিযান চালিয়ে চোরচক্রের ওই ৬ জনকে বিভিন্ন এলাকায় থেকে আটক করে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, আইনগত ব্যবস্থা নিয়ে বুধবার দুপুরে আটককৃতদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


সাঁতার কাটতে নদীতে নেমেছিলেন এক ফুটবলার। ফুটবলার
জানতেন না, পানির মধ্যেই ঘাপটি মেরে আছে বিশালাকার এক হিংস্র কুমির। ঘটনাটি কোস্টারিকার
গুয়ানাকাস্ট প্রদেশে ঘটেছে।
সাঁতরে নদীর মাঝ বরাবর যেতেই কুমিরটি ওই
ফুটবলারের ওপর আক্রমণ করে বসে । কুমির তাকে ছিঁড়ে কামড়ে মেরে ফেলে ।
গত ২৯ জুলাই গুয়ানাকাস্টের
রিও কানাস নদীতে গোসল করতে নেমেছিলেন ২৯ বছর বয়সি ফুটবলার লোপেজ ওর্তিজ চুকো। এ সময়ই
ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এই
ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই
ভিডিওগুলোর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওগুলোতে
দেখা যাচ্ছে, বিশাল কুমিরটি লোপেজের দেহ মুখে করে পানির মধ্যে সাঁতরাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে কুমিরটিকে তাড়া করলে সেটি পালিয়ে যায়।
সংবাদমাধ্যমের
প্রতিবেদন অনুযায়ী, স্ত্রী এবং ২ সন্তানকে নিয়ে থাকতেন লোপেজ। স্থানীয় রিও কানাস
দলের হয়ে ফুটবল খেলতেন লোপেজ ওর্তিজ চুকো। গত ৩১ জুলাই, লোপেজের পরিবারের পক্ষ
থেকে তার শেষকৃত্যের ব্যবস্থা করা হয়। লোপেজের দলের পক্ষ থেকেও শোকবার্তা জ্ঞাপন
করা হয়েছে।
সূত্র: ডেইলি মেইল, দ্য সান, মেট্রো, নিউ ইয়র্ক পোস্ট
মন্তব্য করুন


আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় মিলসমূহের উৎপাদন ব্যয় বিবেচনায় এনে
চিনির দাম প্রতিকেজি খোলা চিনি ৫ টাকা কমিয়ে ১৩০
টাকা এবং পরিশোধিত প্যাকেট চিনি ৫ টাকা কমিয়ে ১৪০ টাকা নির্ধারণ
করা হয়েছে।
নতুন এই দাম কার্যকর
করা হবে সোমবার (১৪ আগস্ট) থেকে।
রোববার (১৩ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স
অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা
হয়েছে, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় পরিশোধনকারী মিলসমূহের
উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশন পরিশোধিত চিনির
দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি কেজি পরিশোধিত প্যাকেট চিনি ১৪০ টাকা থেকে
৫ টাকা কমিয়ে ১৩৫ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ১৩৫ টাকা থেকে ৫ টাকা
কমিয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হলো।
মন্তব্য করুন