

কুমিল্লায়
হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন
উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন কোতয়ালী মডেল থানা
পুলিশ।
কুমিল্লা
জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার এর দিকনির্দেশনায় অফিসার
ইনচার্জ কোতয়ালী মডেল থানার সার্বিক
তত্ত্বাবধানে এএসআই নিঃ মোঃ মনিরুল
ইসলাম কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন
জিডি মূলে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ
ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেন।
উদ্ধারকৃত মোবাইল ফোনসমূহ আজ (৩১ আগস্ট)
কোতয়ালী মডেল থানার অফিসার
ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ
প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
মোবাইল
ফোন হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে
সন্তুষ্টি প্রকাশ করে পুলিশ সুপার,
কুমিল্লা সহ কুমিল্লা জেলা
পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন
করেন।
মন্তব্য করুন


দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন
কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের
(ইইউ) বৈঠক আগামী ২৯ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
সিইসিকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বৈঠক করতে চেয়ে ২২ নভেম্বর ই-মেইল করেছিলেন । এতে বৈঠকের জন্য সময় চেয়েছিলেন ২৭ নভেম্বর।
ইসি সূত্রে জানা গেছে, বেশিরভাগ নির্বাচন কমিশনার বর্তমানে বিভিন্ন জেলায় নির্বাচনী সফরে ঢাকার বাইরে রয়েছেন। এই জন্য ইইউকে ২৭ নভেম্বর সময় দেওয়া যায়নি। তবে আগামী ২৯ নভেম্বর তাদের সময় দেওয়া হয়েছে।
ইইউ রাষ্ট্রদূতের চিঠিতে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এই নির্বাচন উপলক্ষে আমরা এরই মধ্যে আপনাদের সঙ্গে তথ্য আদান-প্রদান করেছি। নির্বাচন কমিশনের চলমান এ কাজের জন্য আমরা আপনাদের প্রশংসা করি। আগামী সপ্তাহে ইইউ মিশনের প্রধানদের সঙ্গে আপনারা যৌথ বৈঠকের সুযোগ করে দেবেন। ২৭ নভেম্বর বিকেল ৩টায় আপনার সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করছি। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া ও আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি।
মন্তব্য করুন


স্কুলছাত্রীদের
গালাগাল করে টিকটক ভিডিও করা ২ টিকটকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ, কুমিল্লা।
কুমিল্লার
মুরাদনগরে স্কুল ছাত্রীদের গালাগালি করে ধারণকৃত ভিডিও টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এক কিশোর। টিকটকের এমন ভিডিও সামাজিক
যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফেসবুকে সর্বমহলে
নিন্দা ও ক্ষোভের ঝড় উঠে। সারাদেশেই বিষয়টি সমালোচনার জন্ম দেয়। এমতাবস্থায় জেলা পুলিশ কুমিল্লার নজরে আসা মাত্রই
কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার এর নির্দেশনায় ঐ গালাগালি করা
টিকটকার ও সহযোগীদের চিহ্নিতপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এই নির্দেশনা
অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস
টিম অভিযুক্তদের সকলকে চিহ্নিত করে। আজ চান্দিনা ও দাউদকান্দি থানার বিভিন্ন এলাকায়
অভিযান পরিচালনা করে ঘটনায় অভিযুক্ত আতিক
(১৪) (টিকটকার) ও হৃদয় আহমদ (১৭) কে গ্রেফতার করেন এবং টিকটক একাউন্ট ব্যবহৃত মোবাইল
ফোনটি জব্দ করেন। গ্রেফতারকৃতরা হলেন: আতিক (১৪), পিতা-রবিউল ইসলাম, মাতা-দিপালী, সাং-
তীরচর, বাতাকাশি ২ নং ওয়ার্ড, চান্দিনা, কুমিল্লা এবং ২। হৃদয় আহমদ (১৭), পিতা- মকবুল
হোসেন, মাতা: জাহানারা বেগম, সাং-বীরতলা,রতন মেম্বার বাড়ি, ইলিয়টগঞ্জ, দাউদকান্দি,
কুমিল্লা।
উক্ত
আসামীদের জিজ্ঞাসাবাদে গত ১৭/০৮/২০২৩ তারিখ দুপুর অনুমান ১:৩০-২:০০ঘটিকার সময় গোমতা
ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লার কয়েকজন স্কুলছাত্রীকে আতিক (১৪), (টিকটকার) কর্তৃক গালাগালি করা এবং সহযোগীদের সহায়তায় গালাগালির
বিষয়টি ভিডিও করে টিকটক ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার বিষয়টি
স্বীকার করে।
উক্ত
ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কিশোরগঞ্জে হেলিকপ্টারে চড়ে কর্মচারীর বাড়িতে বেড়াতে এসেছেন সৌদি মালিক ও তার ছেলে।
২১ নভেম্বর মঙ্গলবার সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পৌঁছান সৌদি আরবের নাগরিক আহাম্মদ হলিবি (৬০) ও ছেলে আব্দুল লিল হলিবি (৪৫)। সৌদি আরবের দাম্মাম এর আল হাসার খালিদীয়া এলাকার অধিবাসী তারা।
জানাযায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর নয়াপাড়া এলাকার মৃত কৃষক চাঁন মিয়ার ৩ ছেলে খাইরুল ইসলাম (৪০), আব্দুল হামিদ (৩৫) ও সারোয়ার হোসেন সাহিদ (৩১)। খাইরুল ২০ বছর আগে সৌদি আরবে যান। আর ছোট ২ ভাই হামিদ ও সারোয়ার ৭ বছর আগে সৌদি আরবে যান। সৌদি আরবের দাম্মাম এর আল হাসার খালিদীয়া এলাকার শামীম আহাম্মদ হলিবির পরিবারে কাজ করতো তারা। সেখানে কাজ করতে গিয়ে মালিকদের সঙ্গে তাদের তিন ভাইয়ের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সেই ভালোবাসার টানে মঙ্গলবার তিন দিনের সফরে বাংলাদেশে আসেন সৌদি নাগরিক আহাম্মদ হলিবি ও তার ছেলে আব্দুল লিল হলিবি।
ঢাকা থেকে হেলিকপ্টারযোগে হোসেনপুর সদরের ঢেকিয়া খেলার মাঠে আসেন। পরে সেখান থেকে মাইক্রোবাসে করে তারা সাহেবেরচর নয়াপাড়া এলাকায় যান।
মন্তব্য করুন


মঙ্গলবার (১৬ জুলাই) গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর বেশ কয়েকটি এলাকায়।
সোমবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বনানী ডিওএইচএস, শহীদ মঈনুল রোড এবং স্বাধীনতা সরণি সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বলা হয় বিজ্ঞপ্তিতে।
মন্তব্য করুন


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১৯ জুলাই ২০২৩ইং) দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাৎকালে বিদায়ী নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা ও নির্দেশনা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় নৌবাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া কর্মসূচির বাস্তবায়ন ও অগ্রগতিসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।
রাষ্ট্রপতি জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীকে আধুনিক ও চৌকস বাহিনীতে পরিণত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
মন্তব্য করুন


বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আসছে।
নিয়োগ পদ্ধতি শিক্ষক নিবন্ধন সনদের পরিবর্তে সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার মাধ্যমে শুরু হবে। এই নিয়োগ প্রক্রিয়া করবে সরকারি কর্ম কমিশনের আদলে গঠিত একটি কর্তৃপক্ষ।
তবে এ নিয়ে বর্তমানে আইন তৈরির কাজ চলছে বলে জানা গেছে।
বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদের ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেয়া হয়। এজন্য প্রিলিমিনারি, লিখিত, মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হয়। আর উত্তীর্ণ প্রার্থীরা বিজ্ঞপ্তির পর সনদের ভিত্তিতে আবেদন করলে আবেদনপত্রের ভিত্তিতে নিয়োগে সুপারিশ করে থাকে এনটিআরসিএ।
এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাসুদুর রহমান বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন আইন তৈরির বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, আইনটি পাস হলে শিক্ষক নিয়োগে আর কোনো নিবন্ধন সনদের দরকার হবে না। বিজ্ঞপ্তি প্রকাশের পর পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
এর আগে গত ১২ ডিসেম্বর এনটিআরসিএর জন্য নতুন আইন তৈরি সংক্রান্ত একটি বৈঠক হয়।
শিক্ষক নিয়োগে নতুন আইন প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক অনুবিভাগ-২) মো. রবিউল ইসলাম বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন আইন তৈরির কাজ চলমান। আশা করছি, আইনটি পাসের জন্য দ্বাদশ জাতীয় সংসদে তোলা হবে।
এদিকে এনটিআরসিএর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নির্বাচন এবং নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হলে সুপারিশ কর্তৃপক্ষ সরাসরি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করবে। তবে এই নতুন আইন কার্যকর হতে দেড় থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। আর এই সময় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগের নিবন্ধন সনদের ভিত্তিতে হবে।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, বর্তমানে এনটিআরসিএর সনদধারীরা গণবিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন করলে সুপারিশপ্রাপ্ত হন। এ ক্ষেত্রে অনূর্ধ্ব-৩৫ বা নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর রয়েছে এমন সব প্রার্থীরা আবেদনের সুযোগ পান। ফলে অনেকেই বঞ্চিত হয়ে থাকেন। তবে নতুন আইন কার্যকর হলে নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স উল্লেখ থাকবে। এতে বঞ্চিত হতে হবে না কাউকে।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন সনদ দিয়ে আসছে এনটিআরসিএ। প্রথম দশকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতো শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি। তবে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর এতে পরিবর্তন আসে। সনদ দেয়ার পাশাপাশি নিয়োগের জন্য সুপারিশের ক্ষমতা দেয়া হয় এনটিআরসিএকে।
মন্তব্য করুন


কিশোরগঞ্জে ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২। বৃহস্পতিবার (০৩ আগস্ট) রাতে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত মুর্শিদ (৪০) কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার ভাস্করখিলা এলাকার আবু জাহেদের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০০ সালের ২৬ অক্টোবর কিশোরগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয় মুর্শিদের নামে। এ মামলায় আদালত মুর্শিদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়। এরপর আসামি মুর্শিদ দেশ থেকে পালিয়ে বিদেশে চলে যান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুর্শিদ অনেক দিন বিদেশে থাকার পর কয়েক মাস আগে দেশে ফিরে গ্রেপ্তার এড়াতে তিনি আবারও আত্মগোপনে চলে যান। তবে মুর্শিদকে গ্রেপ্তার করতে নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী করে মুর্শিদের অবস্থান শনাক্ত করে র্যাব। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (০৩ আগস্ট) রাত ১১টায় জেলার সদর উপজেলার মোল্লাপাড়া এলাকায় থেকে মুর্শিদকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি এম এম সবুজ রানা বলেন, গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মোঃ বশির শেখ (৩৮) নামে এক সদস্যকে অস্ত্র, গাড়ি সহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) দিবাগত রাত দুইটার দিকে শ্যামনগর -কালিগঞ্জ রোডের জাহাজঘাটা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি খুলনা জেলার রুপসা উপজেলার জাবুসা গ্রামের মোঃ হোসেন আলী শেখের পুত্র।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, তার নেতৃত্বে ৫/৬ জন সদস্যর ডাকাত দল ডাকাতির প্রস্ততির কালে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য মোঃ বশির শেখকে একটি মিনি ট্রাক সহ আটক করা হয়েছে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তির নিকট ও নম্বর বিহীন একটি মিনি ট্রাক তল্লাসি করে ২টি বড় হাসুয়া, ১টি বড় কাতারি, ১টি শাবল, ৫টি বাঁশের লাঠি, ১টি লোহার রড, ৩টি হাতুড়ী, ১টি লোহার পাইপ, ৯টি সেলাই রেঞ্জ, ৩টি ছোট-বড় প্লাস, ১টি ছোট কাতারী, ১টি কাঁচি, ৩টি স্ক্রু ড্রাইভার, ৮টি রিং রেঞ্জ, ৩টি টর্চ লাইট, ১৬টি ডাল রেঞ্জ, ৯টি কস টেপ, ৬০ ফিট লম্বা রশি, গাড়ীর নম্বর প্লেট দুটি ও ১টি মিনি ট্রাক জব্দ করা হয়।
জানা যায়, ডাকাত দলের সদস্যকে আটক করার সময় নিজেই ট্রাকের চালক সেজে পুলিশের গাড়ীকে খাদে ফেলে পালানোর চেষ্টা করেন। তার নামে বাংলাদেশের বিভিন্ন থানায় ডাকাতি, রাহাজানি সহ অন্যান্য ১৪টি মামলা রয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কুমিল্লার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলী রহমান তিন্নি।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সোহেল আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য এডভোকেট ফাহমিদা জেবিন।
আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মন্তব্য করুন


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশনায় আজ সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার
বাজার এবং চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকার আলুর বাজারে বিশেষ তদারকি অভিযান
পরিচালনা করা হয়েছে। অভিযানে পাইকারি বাজারের আলুর ক্রয় ভাউচার ও বিক্রয়ের তথ্য
যাচাই করা হয় একইভাবে খুচরা বাজারে ক্রয়ের ভাউচার এবং বিক্রয়ের তথ্য যাচাই করা হয়।
ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে একটি আলুর আড়তকে ৫ হাজার টাকাসহ মোট ৪ প্রতিষ্ঠানকে
১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়। অভিযানে ব্যবসায়ীদের ক্রয়ের
প্রমাণক সংগ্রহে রাখা, বিক্রিত মালের মূল্য তালিকা প্রদর্শন ও যৌক্তিক মুনাফায়
বিক্রয় করতে নির্দেশনা দেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর,কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল
ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ
জাকারিয়া এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন