কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৫৯) নামে এক বাংলাদেশি মারা গেছেন। সোমবার (১৫ মে) দেশটির ইসবিলিয়া ও রিহাব এলাকায় সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল কুদ্দুসের দেশের বাড়ি যশোরে। তিনি জেলার রুপদিয়া উপজেলার কোতোয়ালি সদর থানার কসুয়া ইউনিয়নের বাসিন্দা। 

নিহতের ভাগনে ফয়সাল জানান, প্রায় দেড় যুগ ধরে কুয়েতে বসবাস করছেন তিনি। দেশটিতে একটি সুপার মার্কেটে কাজ করতেন আব্দুল কুদ্দুস। দেশের তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

তিনি জানান, ঘটনার দিন সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বর্তমানে তার মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানো হবে।

এফকে

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে এনআরবি ওয়ার্ল্ডকে আহ্বান রাষ্ট্রপতির

দুধ খাওয়ার সময় চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে গেল সন্তান

চট্টগ্রাম থেকে ১৪ মে হজ ফ্লাইট শুরু

সৌদির চেয়েও তাপমাত্রা বেশি ঢাকায়

ভূমধ্যসাগরে নৌকায় আগুনে নিহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি

ভোট দিতে পারবেন প্রবাসীরা

কাতারে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

কানাডায় ‘নজরুল সংগীত সন্ধ্যা’ অনুষ্ঠিত

নিউইয়র্কে সাস্ট অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

চীন-বাংলাদেশের দুই শিক্ষা প্রতিষ্ঠানের বৈঠক

১০

ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ১৮ সেপ্টেম্বর

১১

ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

১২

কুয়েত প্রবাসীদের জন্য ব্যাগেজের সুবিধা দিলো বিমান

১৩

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

১৪

ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ১৮ সেপ্টেম্বর

ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ১৮ সেপ্টেম্বর

বাংলাদেশসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র নিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩’। কানাডার স্থানীয় সময় শনিবার টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউয়ের মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। 

চার দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে স্কারবোরোর ২২ লেভবিক এভিনিউয়ের সিনেপ্লেক্স ওডেন এবং মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার এ।

উল্লেখ্য, টরন্টো ফিল্ম ফোরাম ২০১৪ সালে যাত্রা শুরু করার পর চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্র বিষয়ে আলোচনায় টরন্টোর বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এক নতুন দিগন্তের উন্মোচন করে। ২০১৭ সালে কানাডার ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টরন্টো ফিল্ম ফোরাম সেই বছরে ১ম মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করে।

তারপর এর ধারাবাহিকতায় প্রতি বছর টরন্টো ফিল্ম ফোরাম চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। শুধুমাত্র ২০২০ সালে করোনা অতিমারির সংকটের সময় টরন্টো ফিল্ম ফোরামের পক্ষে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা সম্ভব হয়নি। 

প্রত্যাশা করা হচ্ছে এবার প্রায় ২০টি সংস্কৃতির ৪০টির মত প্রামাণ্য চলচ্চিত্র এবং স্বল্প ও পূর্ণ দৈর্ঘ্যের কাহিনী চলচ্চিত্র প্রদর্শিত হবে। সেই সঙ্গে উৎসবের সময়ে উপস্থিত থাকবেন প্রদর্শিত চলচ্চিত্রের বেশ কয়েকজন নির্মাতা এবং অভিনয় শিল্পী, যারা ইতোমধ্যে দেশে বিদেশে নিজেদের চলচ্চিত্র নির্মাণশৈলী এবং অভিনয়ের জন্য সুধীজনের দৃষ্টি কেড়েছেন।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক এবং ৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের সমন্বয়ক মনিস রফিক। টরন্টো ফিল্ম ফোরামের অনুষ্ঠান সম্পাদক ও ফেস্টিভ্যালের ভলিন্টিয়ার্স কমিটির আহ্বায়ক সোলায়মান তালুত রবিন, টরন্টো ফিল্ম ফোরামের অর্থ সম্পাদক ও ফেস্টিভ্যালের অর্থবিষয়ক কমিটির আহ্বায়ক সাহিদুল আলম টুকু এবং টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি ও ফেস্টিভ্যালের পরিচালক এনায়েত করিম বাবুল। 

টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল বলেন, বর্তমান সময়ে চলচ্চিত্র একটি খুবই গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম, এটার মাধ্যমে খুব সহজেই জাতি-গোষ্ঠী নির্বিশেষে সব মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানো সম্ভব। 

টরন্টো ফিল্ম ফোরাম যেহেতু চলচ্চিত্র বিষয়ক একটি সংগঠন, সেহেতু চলচ্চিত্রের মাধ্যমে এই ‘মাল্টিকালচারাল স্পিরিট’টি সবার কাছে পৌঁছে দিতে সংগঠনটি বদ্ধ পরিকর। এবারের এই চলচ্চিত্র উৎসবে বিভিন্ন ভাষা-ভাষী ও সংস্কৃতির চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের তরুণদের একটি উল্লেখ সংখ্যক চলচ্চিত্র প্রদর্শিত হবে। ফলে আমরা খুব সহজেই উত্তর আমেরিকায় বাংলাদেশের চলচ্চিত্রও পৌঁছে দিতে পারব। 

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে এনআরবি ওয়ার্ল্ডকে আহ্বান রাষ্ট্রপতির

দুধ খাওয়ার সময় চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে গেল সন্তান

চট্টগ্রাম থেকে ১৪ মে হজ ফ্লাইট শুরু

সৌদির চেয়েও তাপমাত্রা বেশি ঢাকায়

ভূমধ্যসাগরে নৌকায় আগুনে নিহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি

ভোট দিতে পারবেন প্রবাসীরা

কাতারে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

কানাডায় ‘নজরুল সংগীত সন্ধ্যা’ অনুষ্ঠিত

নিউইয়র্কে সাস্ট অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

চীন-বাংলাদেশের দুই শিক্ষা প্রতিষ্ঠানের বৈঠক

১০

ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ১৮ সেপ্টেম্বর

১১

ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

১২

কুয়েত প্রবাসীদের জন্য ব্যাগেজের সুবিধা দিলো বিমান

১৩

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

১৪

নিউইয়র্কে সাস্ট অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউইয়র্কে সাস্ট অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউইয়র্কে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক’ এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিউইয়র্কের কুইন্সের এস্টোরিয়ায় অবস্থিত জালালাবাদ ভবনে অনুষ্ঠানটি আয়োজন করে। এতে নিউইয়র্ক ও নিউজার্সি স্টেটের বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত প্রায় অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। দুপুর ৪টা থেকে নিউইয়র্কের বিভিন্ন বোরো থেকে অংশগ্রহণকারীরা জালালাবাদ ভবনের সামনে জড়ো হতে থাকে। ক্যাম্পাসের বিভিন্ন সময়ের স্মৃতিচারণসহ সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও অতিথি শিক্ষকবৃন্দদের আলাপচারিতায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় বিকেলের নাস্তা। এরপর শুরু হয় মূল পর্ব। এ পর্বে ছিল পরিচিতি পর্ব ও সাধারণ সভা। সাধারণ সভায় উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রীদের মতামতের ওপর ভিত্তি করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১৪ সদস্য বিশিষ্ট একটি সিলেকশন বোর্ড গঠিত হয়। আগামী ৪৫ দিনের মধ্যে এই সিলেকশন বোর্ড একটি ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ও ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠনে কাজ করবে ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর এ এইচ এম বেলায়েত হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন থেকেই উন্নত বিশ্বের শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে একাডেমিক সিলেবাস তৈরি করা হয় এবং বিশ্বমানের বিভিন্ন লেখকদের বইগুলো পাঠ্যবই হিসেবে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়। এর পাশাপশি দক্ষ ও মেধাবী শিক্ষকদের দ্বারা একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়ায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত শিক্ষাকে পেশাগত জীবনে শতভাগ কাজে লাগাতে সক্ষম। যার প্রতিফলন শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে উন্নত বিশ্বে গড়ে তুলছেন তাদের কাঙ্ক্ষিত ক্যারিয়ার।
 
এছাড়া আরও বক্তব্যে রাখেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ফরিদুল আলম। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সাস্টিয়ানদের ভবিষ্যৎ উজ্জ্বল, সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ একটি রোল মডেল হিসেবে দেখতে চাই। কারণ সাস্ট আমাদের ভালোবাসা, আবেগ ও অনুভূতিজুড়ে।
  
এনওয়াইপিডির ক্রিমিনাল জাস্টিস ব্যুরোতে কর্মরত ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্সের ২য় ব্যাচের সাবেক শিক্ষার্থী লেফট্যানেন্ট সাজেদুর রহমান বলেন, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় সুযোগ লাভের পাশাপাশি নিউইয়র্ক পুলিশ বিভাগ, আইবিএম, গুগল, আমাজনের মতো বিশ্বের নামকরা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরি লাভের ক্ষেত্রে শাবিপ্রবির শিক্ষার্থীরা অন্যান্যদের তুলনায় বেশ এগিয়ে রয়েছে । 

একই ব্যাচের শিক্ষার্থী মাসুদ আলম বলেন, সাস্টিয়ানদের মিলনমেলায় আসতে পেরে আমি খুব আনন্দিত। আশাকরি, ভবিষ্যতে এ ধরনের মিলনমেলা অব্যাহত থাকবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বেলায়েত চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী বেলায়েত চৌধুরী।
   
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নৈশ ভোজনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেলায়েত চৌধুরী, মো. ফখরুল ইসলাম, সায়েদ জাবেদুর মুনির, আহমেদুর রহমান রণি, অসীম কুমার সরকার, আলমগীর হোসেন, মাহবুব আহমেদ মাসুম, আজহার আহমেদ, মো. মইনুল হোসেন বাবু, কাজী লিমন, মিসকাত জাহান, ফারহানা ইসলাম, দীপঙ্কর দাস দীপন, শাকির হোসেন, তাসফীক রহমান, মৌসুমী কাপালী, মো. জাবেদুল হক, মো. শফিকুল ইসলাম, সাইদুর রহমান, রাজেশ মাহা, ওবাইদুর রহমান, রিয়াদুল ইসলাম, শোয়েব চৌধুরী, আতাউল গণি আসাদ, মো. সাদিকুর রহমান সুফিয়ান, টিপু, আহমেদ ফাহাদ ও প্রদীপ্তা রায় প্রমুখ।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে এনআরবি ওয়ার্ল্ডকে আহ্বান রাষ্ট্রপতির

দুধ খাওয়ার সময় চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে গেল সন্তান

চট্টগ্রাম থেকে ১৪ মে হজ ফ্লাইট শুরু

সৌদির চেয়েও তাপমাত্রা বেশি ঢাকায়

ভূমধ্যসাগরে নৌকায় আগুনে নিহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি

ভোট দিতে পারবেন প্রবাসীরা

কাতারে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

কানাডায় ‘নজরুল সংগীত সন্ধ্যা’ অনুষ্ঠিত

নিউইয়র্কে সাস্ট অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

চীন-বাংলাদেশের দুই শিক্ষা প্রতিষ্ঠানের বৈঠক

১০

ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ১৮ সেপ্টেম্বর

১১

ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

১২

কুয়েত প্রবাসীদের জন্য ব্যাগেজের সুবিধা দিলো বিমান

১৩

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

১৪

কাতারে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

কাতারে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

কাতারে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন।একটি মোটরসাইকেল দোকানে এ অগ্নিকান্ড ঘটে।নিহত তিন বাংলাদেশির মধ্যে দুজনের বাড়ি ফেনীতে। অপরজনের বাড়ি নোয়াখালীর সেবার হাটে।  

রবিবার রাত সাড়ে ৮টার দিকে কাতারের ফিরোজ আবদুল আজিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত তিন বাংলাদেশি হলেন- ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া সোনাপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে মীর হোসেন, ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিন মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মাহফুজ ও অপরজন লিটনের বাড়ি নোয়াখালীর সেবার হাটে।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে এনআরবি ওয়ার্ল্ডকে আহ্বান রাষ্ট্রপতির

দুধ খাওয়ার সময় চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে গেল সন্তান

চট্টগ্রাম থেকে ১৪ মে হজ ফ্লাইট শুরু

সৌদির চেয়েও তাপমাত্রা বেশি ঢাকায়

ভূমধ্যসাগরে নৌকায় আগুনে নিহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি

ভোট দিতে পারবেন প্রবাসীরা

কাতারে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

কানাডায় ‘নজরুল সংগীত সন্ধ্যা’ অনুষ্ঠিত

নিউইয়র্কে সাস্ট অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

চীন-বাংলাদেশের দুই শিক্ষা প্রতিষ্ঠানের বৈঠক

১০

ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ১৮ সেপ্টেম্বর

১১

ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

১২

কুয়েত প্রবাসীদের জন্য ব্যাগেজের সুবিধা দিলো বিমান

১৩

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

১৪

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৫৯) নামে এক বাংলাদেশি মারা গেছেন। সোমবার (১৫ মে) দেশটির ইসবিলিয়া ও রিহাব এলাকায় সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল কুদ্দুসের দেশের বাড়ি যশোরে। তিনি জেলার রুপদিয়া উপজেলার কোতোয়ালি সদর থানার কসুয়া ইউনিয়নের বাসিন্দা। 

নিহতের ভাগনে ফয়সাল জানান, প্রায় দেড় যুগ ধরে কুয়েতে বসবাস করছেন তিনি। দেশটিতে একটি সুপার মার্কেটে কাজ করতেন আব্দুল কুদ্দুস। দেশের তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

তিনি জানান, ঘটনার দিন সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বর্তমানে তার মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানো হবে।

এফকে

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে এনআরবি ওয়ার্ল্ডকে আহ্বান রাষ্ট্রপতির

দুধ খাওয়ার সময় চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে গেল সন্তান

চট্টগ্রাম থেকে ১৪ মে হজ ফ্লাইট শুরু

সৌদির চেয়েও তাপমাত্রা বেশি ঢাকায়

ভূমধ্যসাগরে নৌকায় আগুনে নিহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি

ভোট দিতে পারবেন প্রবাসীরা

কাতারে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

কানাডায় ‘নজরুল সংগীত সন্ধ্যা’ অনুষ্ঠিত

নিউইয়র্কে সাস্ট অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

চীন-বাংলাদেশের দুই শিক্ষা প্রতিষ্ঠানের বৈঠক

১০

ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ১৮ সেপ্টেম্বর

১১

ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

১২

কুয়েত প্রবাসীদের জন্য ব্যাগেজের সুবিধা দিলো বিমান

১৩

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

১৪

দুধ খাওয়ার সময় চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে গেল সন্তান

দুধ খাওয়ার সময় চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে গেল সন্তান

আবাসনের চার তলা থেকে পড়ে গিয়েছিল আট মাসের শিশু! আটকে ছিল দোতলার টিনের কার্নিশে। সেই শিশুকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়লেন

আবাসিকরা। চেন্নাইয়ের আভাদি এলাকার একটি আবাসনে ঘটনাটি ঘটেছে। পুরো ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক আবাসিকের ক্যামেরায় তোলা ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দোতলার টিনের কার্নিশ থেকে কোনও রকমে আটকে রয়েছে ওই একরত্তি। পা কার্নিশের বাইরে ঝুলছে।

তাকে উদ্ধার করতে তৎপর হয়ে উঠেছেন আবাসিকরা। অনেকে আতঙ্কে চিৎকার করতে শুরু করেছেন। কেউ কেউ একটি চাদর ধরে আবাসনের নীচে দাঁড়িয়ে পড়েছেন। এর পর তিন জন আবাসিক এক তলার একটি ঘরের জানালা দিয়ে বাইরে বেরিয়ে ওই শিশুটিকে উদ্ধার করেন।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে এনআরবি ওয়ার্ল্ডকে আহ্বান রাষ্ট্রপতির

দুধ খাওয়ার সময় চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে গেল সন্তান

চট্টগ্রাম থেকে ১৪ মে হজ ফ্লাইট শুরু

সৌদির চেয়েও তাপমাত্রা বেশি ঢাকায়

ভূমধ্যসাগরে নৌকায় আগুনে নিহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি

ভোট দিতে পারবেন প্রবাসীরা

কাতারে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

কানাডায় ‘নজরুল সংগীত সন্ধ্যা’ অনুষ্ঠিত

নিউইয়র্কে সাস্ট অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

চীন-বাংলাদেশের দুই শিক্ষা প্রতিষ্ঠানের বৈঠক

১০

ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ১৮ সেপ্টেম্বর

১১

ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

১২

কুয়েত প্রবাসীদের জন্য ব্যাগেজের সুবিধা দিলো বিমান

১৩

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

১৪

ভোট দিতে পারবেন প্রবাসীরা

ভোট দিতে পারবেন প্রবাসীরা

নির্বাচন কমিশন সচিবালয়  জানিয়েছে,বাংলাদেশি ভোটার বিদেশে বসবাস করলেও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

সম্প্রতি এ নিয়ে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত একটি পরিপত্র জারি হয়েছে যাতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদে জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের বিধান রয়েছে।

পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য আবেদন:প্রবাসী ব্যক্তি ভোটদানের জন্য কমিশনের ঘোষিত সময়সূচির প্রজ্ঞাপন ঘোষণার দিন থেকে ১৫ দিনের মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য রিটার্নিং অফিসারের নিকট বিধি অনুসারে আবেদন করতে পারবেন।বিধান অনুযায়ী পোস্টাল ব্যালটে ভোট প্রদান সংক্রান্ত রিটার্নিং অফিসার স্থানীয়ভাবে প্রচার করবেন। আর বিদেশে অবস্থিত দূতাবাস, হাইকমিশন ও মিশনসমূহ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় পদ্ধতিগতভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

আবেদনপত্র প্রাপ্তির পর করণীয়: রিটার্নিং অফিসার উল্লিখিত আবেদন প্রাপ্তির পর পরই সংশ্লিষ্ট ভোটারের নিকট একটি পোস্টাল ব্যালট পেপার এবং তার সঙ্গে একটি খাম পাঠাবেন। এই খামের ওপর ভোটার থেকে যথারীতি পূরণকৃত খামটি ডাক বিভাগের উপযুক্ত কর্মকর্তার দ্বারা সার্টিফিকেট অব পোস্টিংয়ের মাধ্যমে ডাকযোগে প্রেরণের প্রত্যয়নসহ তারিখ উল্লেখ থাকবে। সার্টিফিকেট অব পোস্টিংয়ের মাধ্যমে পোস্টাল ব্যালট পেপার গ্রহণ এবং চিঠির ওপর এ সম্পর্কে রাবার স্ট্যাম্পের সিল ব্যবহার করতে হবে। রিটার্নিং অফিসার সঙ্গে সঙ্গে ডাকযোগে ভোটদানের যোগ্য ব্যক্তিদের নিকট পোস্টাল ব্যালট পেপার প্রেরণ করবেন।

পোস্টাল ব্যালটে ভোটের নিয়ম: যার নিকট ব্যালট পেপার প্রেরণ করা হবে তার নাম, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নাম এবং ভোটার তালিকায় বর্ণিত ক্রমিক নম্বর ইস্যুকৃত ব্যালট পেপারের মুড়িপত্রে লিপিবদ্ধ করবেন।) উল্লিখিত ভোটার সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে যাতে ভোট প্রদান করতে পারেন তা নিশ্চিত করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্তৃপক্ষকে ডাকযোগে ব্যালট পেপার প্রেরণ ও প্রাপ্তির নিশ্চয়তা বিধানের লক্ষ্যে বিশেষ নির্দেশনা প্রদান করতে হবে ।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে এনআরবি ওয়ার্ল্ডকে আহ্বান রাষ্ট্রপতির

দুধ খাওয়ার সময় চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে গেল সন্তান

চট্টগ্রাম থেকে ১৪ মে হজ ফ্লাইট শুরু

সৌদির চেয়েও তাপমাত্রা বেশি ঢাকায়

ভূমধ্যসাগরে নৌকায় আগুনে নিহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি

ভোট দিতে পারবেন প্রবাসীরা

কাতারে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

কানাডায় ‘নজরুল সংগীত সন্ধ্যা’ অনুষ্ঠিত

নিউইয়র্কে সাস্ট অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

চীন-বাংলাদেশের দুই শিক্ষা প্রতিষ্ঠানের বৈঠক

১০

ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ১৮ সেপ্টেম্বর

১১

ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

১২

কুয়েত প্রবাসীদের জন্য ব্যাগেজের সুবিধা দিলো বিমান

১৩

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

১৪

ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

জার্মানির ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। 

জার্মান-বাংলা সনাতন কালচারাল অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি শ্রী স্বজন কুমার চক্রবর্তী, সহ-সভাপতি মাখন সরকার, সাধারণ সম্পাদক সুজলা সিনহা, কোষাধ্যক্ষ সুনীল ঘোষ, প্রচার সম্পাদক অখিল শর্মাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শ্রী আশুতোষ বনিক, শ্রী আদিত্য শর্মা এবং শ্রীমতি জুঁই চক্রবর্তী।

শিশু-কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে। রবীন্দ্র সংগীতের সঙ্গে শিশুদের নাচ সবাইকে মুগ্ধ করে। এছাড়াও শিশুশিল্পী প্রকৃতি দে, শ্রীজা ঘোষ, সীমান্ত চক্রবর্তী, নীলান বর্মনসহ শিশু কিশোরদের পরিবেশনা অনুষ্ঠানটিকে উপভোগ্য করে তোলে। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জুঁই চক্রবর্তী, মিতা দত্ত, শিউলি দাস, স্মৃতি চক্রবর্তী, হেনা দত্ত, বরুণ চক্রবর্তীসহ অনেকে। সব মিলিয়ে পুরো অনুষ্ঠান হয়ে উঠেছিল প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ। জার্মানির বিভিন্ন শহরে অধ্যয়নরত বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করে সকলের মাঝে সুন্দর সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে এনআরবি ওয়ার্ল্ডকে আহ্বান রাষ্ট্রপতির

দুধ খাওয়ার সময় চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে গেল সন্তান

চট্টগ্রাম থেকে ১৪ মে হজ ফ্লাইট শুরু

সৌদির চেয়েও তাপমাত্রা বেশি ঢাকায়

ভূমধ্যসাগরে নৌকায় আগুনে নিহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি

ভোট দিতে পারবেন প্রবাসীরা

কাতারে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

কানাডায় ‘নজরুল সংগীত সন্ধ্যা’ অনুষ্ঠিত

নিউইয়র্কে সাস্ট অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

চীন-বাংলাদেশের দুই শিক্ষা প্রতিষ্ঠানের বৈঠক

১০

ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ১৮ সেপ্টেম্বর

১১

ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

১২

কুয়েত প্রবাসীদের জন্য ব্যাগেজের সুবিধা দিলো বিমান

১৩

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

১৪

ভূমধ্যসাগরে নৌকায় আগুনে নিহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি

ভূমধ্যসাগরে নৌকায় আগুনে নিহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি

ভূমধ্যসাগর দিয়ে নৌকাযোগে ইউরোপ যাত্রাকালে তিউনিসীয় উপকূলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া নয়জন অভিবাসনপ্রত্যাশীর মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানিয়েছে লি‌বিয়ায় বাংলা‌দেশ দূতাবাস। 

শ‌নিবার (১৭ ফেব্রুয়া‌রি) ত্রিপোলিতে থাকা দূতাবাস জানায়, লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসনপ্রত্যাশী সাগরপথে ইউরোপ যাত্রাকালে গত ১৫ ফেব্রুয়ারি তিউনিসিয়া উপকূলে তাদের বহনকারী নৌকাটিতে অগ্নিকাণ্ড ঘটে।

পরে তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে নয়জনের মরদেহ উদ্ধার করে। জীবিত ফিরিয়ে আনে ৪৩ জনকে। 

আর জীবিত অবস্থায় উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আর মারা যাওয়া নয়জনের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

দূতাবাস আরো জানায়, উদ্ধারকৃত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে দূতাবাস তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আইওএমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎপূর্বক তাদের কল্যাণ নিশ্চিতকরণ এবং মারা যাওয়া বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে দূতাবাসের একটি টিমকে দ্রুততম সময়ের মধ্যে তিউনিসিয়া পাঠানোর সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

পাশাপাশি দূতাবাস বল‌ছে, আইওএমের তথ্যমতে বিভিন্ন দেশের উপকূল হতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ গমনের চেষ্টাকালে ২০২৩ সালে তিন হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন এবং নিখোঁজ হয়েছেন।

সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করায় লিবিয়া ও তিউনিসিয়ার নৌবাহিনী তাদের নজরদারি জোরদার করেছে। ফলে বর্তমানে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপযাত্রা অত্যন্ত বিপদজনক ও ঝুঁকিপূর্ণ।

ঝুঁকি নি‌য়ে এভা‌বে ইউরোপযাত্রা না কর‌তে বাংলা‌দে‌শি অভিবাসনপ্রত্যাশীদের সতর্ক ক‌রে‌ছে দূতাবাস। 

এছাড়া লিবিয়ায় কর্মরত-বসবাসরত প্রবাসীদের বর্ণিত বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত তাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদেরও সতর্ক করার পরামর্শ দেওয়া হচ্ছে

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে এনআরবি ওয়ার্ল্ডকে আহ্বান রাষ্ট্রপতির

দুধ খাওয়ার সময় চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে গেল সন্তান

চট্টগ্রাম থেকে ১৪ মে হজ ফ্লাইট শুরু

সৌদির চেয়েও তাপমাত্রা বেশি ঢাকায়

ভূমধ্যসাগরে নৌকায় আগুনে নিহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি

ভোট দিতে পারবেন প্রবাসীরা

কাতারে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

কানাডায় ‘নজরুল সংগীত সন্ধ্যা’ অনুষ্ঠিত

নিউইয়র্কে সাস্ট অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

চীন-বাংলাদেশের দুই শিক্ষা প্রতিষ্ঠানের বৈঠক

১০

ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ১৮ সেপ্টেম্বর

১১

ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

১২

কুয়েত প্রবাসীদের জন্য ব্যাগেজের সুবিধা দিলো বিমান

১৩

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

১৪

চট্টগ্রাম থেকে ১৪ মে হজ ফ্লাইট শুরু

চট্টগ্রাম থেকে ১৪ মে হজ ফ্লাইট শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালনায় এ বছর হজ যাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে ২২টি ফ্লাইট।

এরমধ্যে ২০টি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে, দুটি ফ্লাইট যাবে মদিনা।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন জানান, ১৪ মে ভোররাত ৩টা ৫০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের বোয়িং ৭১৭ যোগে প্রথম ফ্লাইট যাত্রা শুরু করবে। প্রথম ফ্লাইটে ৪১৯ জন যাত্রী মদিনা যাবেন।

এই বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাবেন ৮৩ হাজার ২০২ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৩০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮ হাজার ৮৯৫ জন।

এর আগে ৯ মে ঢাকা থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে। ঢাকা থেকে এদিন হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। এরপর শিডিউল অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো ছাড়া হবে।  

চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পালিত হতে পারে হজ। প্রতিবছর সাধারণত একমাস আগে থেকে শুরু হয় হজ ফ্লাইট। তার আগে হজযাত্রীদের ভিসা, ফ্লাইট শিডিউল সংক্রান্ত কাজ শেষ করে থাকে ধর্ম মন্ত্রণালয় ও এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে এনআরবি ওয়ার্ল্ডকে আহ্বান রাষ্ট্রপতির

দুধ খাওয়ার সময় চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে গেল সন্তান

চট্টগ্রাম থেকে ১৪ মে হজ ফ্লাইট শুরু

সৌদির চেয়েও তাপমাত্রা বেশি ঢাকায়

ভূমধ্যসাগরে নৌকায় আগুনে নিহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি

ভোট দিতে পারবেন প্রবাসীরা

কাতারে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

কানাডায় ‘নজরুল সংগীত সন্ধ্যা’ অনুষ্ঠিত

নিউইয়র্কে সাস্ট অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

চীন-বাংলাদেশের দুই শিক্ষা প্রতিষ্ঠানের বৈঠক

১০

ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ১৮ সেপ্টেম্বর

১১

ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

১২

কুয়েত প্রবাসীদের জন্য ব্যাগেজের সুবিধা দিলো বিমান

১৩

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

১৪

কানাডায় ‘নজরুল সংগীত সন্ধ্যা’ অনুষ্ঠিত

কানাডায় ‘নজরুল সংগীত সন্ধ্যা’ অনুষ্ঠিত

বাঙালি জাতিসত্তার প্রকৃত পরিচয় ও বাঙালিয়ানাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধরে রাখতে এবং আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে সেতু বন্ধন তৈরি করতে সাম্যর কবি, বিদ্রোহী কবি আর ভালোবাসার কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে ‘নজরুল সংগীত সন্ধ্যা’ আয়োজন করেছে কানাডার ক্যালগেরির প্রবাসী বাংলাদেশিরা।

কানাডার স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ক্যালগেরির ফলকনরিজ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলাদেশ থেকে আসা ‘বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা’র সাধারণ সম্পাদক এবং ছায়ানট সংগীত বিদ্যায়াতনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সংগীত শিল্পী খাইরুল আনাম শাকিল।বরফাচ্ছন্ন কানাডা বছরের এই সময়টাতে প্রকৃতি ভিন্ন অবয়বে নতুন চেহারায় জেগে উঠলেও প্রকৃতিতে বিরাজ করে চাঞ্চল্য আর অস্থিরতার আমেজ। চারদিকে গাছগাছালিতে নতুন রূপ। এমনি এক পরিবেশে শিল্পী শাকিল কবি নজরুলকে গাইলেন নিজের কণ্ঠে। সুর ও বাণীর মালা দিয়ে বাঁধলেন দর্শকদের।

বহু সম্প্রদায়ের দেশ কানাডায় দিনটি গতানুগতিক মনে হলেও প্রবাসী বাঙালিদের কাছে ছিল সম্পূর্ণ আলাদা, আবেগ-অনুভূতি-উচ্ছ্বাসে ভরে ওঠা মাধুর্যমণ্ডিত একটি সন্ধ্যা, যেন নিজেকে নজরুলীয় ভালোবাসায় সমর্পিত ও উদ্ভাসিত করা।কমিউনিটি সেন্টারে সংগীতপ্রেমী নারী পুরুষের পদচারণায় হৃদয় মন ভরে উঠেছিল অন্যরকম এক আবেগ ভালোবাসার মিলনমেলায়। প্রেমময়,সাম্যবাদী, মানবিক চেতনার কবির ‘নজরুল সন্ধ্যা’- প্রবাসীদের মাঝে মাতৃভূমি এবং বাঙালির সাংস্কৃতিক চর্চার ধারাকে আরও সমৃদ্ধ করবে এমন আশা আয়োজকদের।

অনুষ্ঠানের আয়োজক ইকবাল রহমান জানান, আসছে ২৪ মে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। সেই উপলক্ষ্যে ক্যালগেরিতে ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আমরা নজরুলকে তুলে ধরেছি যা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং প্রবাসীদের মাঝে নজরুলের চেতনাকে জাগ্রত করবে। 

অনুষ্ঠানের অন্যতম আয়োজক খয়ের খোন্দকার রবেল বলেন, খুব ভালো লাগছে প্রবাসে কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে এ রকম একটা আয়োজন করতে পেরে। আমাদের প্রিয় শিল্পী খাইরুল আনাম শাকিলের সুর ও বাণীর মালায় আমরা মুগ্ধ। প্রবাসে ভিন্ন এ আয়োজন আমাদের সংস্কৃতির বলয়কে আরও সুদীর্ঘ করবে, এমনটাই আমার বিশ্বাস।সংগীত শিল্পী সোহাগ হাসান বলেন, প্রবাসে এ ধরনের আয়োজনে আমরা সত্যিই অভিভূত। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার অনবদ্য সৃষ্টির মধ্যে দিয়ে তিনি আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সাধারণ সম্পাদক শুভ্র দাস বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার সৃষ্টির মধ্য দিয়ে শুধু প্রবাসে নয় সারা বিশ্বের মানুষের মাঝে তিনি জাগ্রত থাকবেন। তার জন্মদিনে আমাদের অভিনন্দন এবং বিনম্র শ্রদ্ধা।

বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার সাধারণ সম্পাদক এবং ছায়ানট সংগীত বিদ্যায়তনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সংগীত শিল্পী খাইরুল আনাম শাকিল বলেন, প্রবাসে নজরুল সংগীত সন্ধ্যার এই আয়োজনে প্রবাসীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখে আমি অভিভূত। ক্যালগেরির প্রবাসী বাঙালিদের দেশপ্রেম ও সংস্কৃতির প্রতি যে ভালোবাসা তা গভীরভাবে লক্ষ্য করেছি। আশাকরি ভবিষ্যতেও এই চর্চা অব্যাহত থাকবে এবং আমাদের নতুন প্রজন্মের হাতে নজরুলের যা কিছু রচনা, যা কিছু সৃষ্টি ভালো অনুবাদের মাধ্যমে তা তুলে দিতে হবে।

দ্রোহ, প্রেম, ধর্মীয় অনুপ্রেরণা ও সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলামের একেকটি দীপ্তিমান শব্দবর্ধন সেই ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে বাঙালিকে উজ্জীবিত করেছে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত। বাঙালির আন্দোলনে তার সৃষ্টি আজও সমানভাবে প্রেরণা যোগায়। 