৪৬তম বিসিএস প্রিলিমিনারি ফল পুনরায় প্রকাশ, উত্তীর্ণ ২১,৩৯৭ জন

বিসিএসের ছবি

ডেস্ক রিপোর্ট:

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ করা হয়েছে। এতে মোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে। অর্থাৎ, প্রথম দফায় প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীর সঙ্গে নতুন করে ১০ হাজার ৭৫৯ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে এই ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রার্থীরা পিএসসির ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন।

গত ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করা হয়, যাতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন। পরে ১৮ নভেম্বর পিএসসির নতুন কমিশনের সদস্যরা আগে উত্তীর্ণদের সঙ্গে সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষায় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এই পদক্ষেপের মাধ্যমে সম্ভাব্য বৈষম্য দূর করার চেষ্টা করা হয়েছে বলে পিএসসি জানায়।

এদিকে, পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ এপ্রিল অনুষ্ঠিত ৪৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণকারী প্রার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি ৭ এবং ২০২৩ সালের ৩০ নভেম্বর জারি করা ৪৬তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

ফল জানতে হলে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) এ প্রবেশ করতে হবে। এছাড়া, যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এসএমএস পাঠানোর জন্য লিখতে হবে: PSC<Space>46<Space>Registration Number এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: PSC 46 123456

এছাড়া, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

ইমাম-পুরোহিতসহ ধর্মীয় সেবাদানকারীদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে পৌঁছেছে ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমদ আলীর মরদেহ

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

“২০২৬ সালের সংসদীয় নির্বাচন ছিল নির্ভরযোগ্য এবং সুপরিচালিত, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠার পথে যুগান্তকারী পদক্ষেপ

নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ১০ জেলায় বিএনসিসি'র দায়িত্ব পালন

‘ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না’

‘নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা

এবারের নির্বাচন আগামীর রাজনৈতিক কাঠামোতে একটি অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১০

৫ লাখের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

১১

এবার নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়তে পারে : ইসি

১২

ক্ষমতা হস্তান্তরে ১৮ ফেব্রুয়ারির বেশি সময় নেবে না অন্তর্বর্তী সরকার : শফিকুল আলম

১৩

নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি: উপদেষ্টা আসিফ

১৪

এবার ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য

১৫

একটি সুন্দর নির্বাচন করার জন্য সবাই আগ্রহী : সেনাপ্রধান

১৬

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা জাহাঙ্গীর

১৭

ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম

১৮

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পক্ষপাতিত্ব করছে না : উপদেষ্টা জাহাঙ্গীর

১৯

আসন্ন সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা

২০

‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে র‍্যাবের ওপর হামলায় জড়িতরা যত শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনাকে ঘৃণিত কাজ উল্লেখ করে শফিকুল আলম বলেন, যারা এই হামলার সাথে জড়িত তারা যত শক্তিশালী হোক না কেন, সকল শক্তি প্রয়োগ করে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তেমন প্রভাব পড়বে না।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আসামি গ্রেপ্তারের জন্য র‍্যাব-৭-এর একটি দল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র‍্যাবের চার সদস্য ও এক সোর্সকে আটক করে মারধর করে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক র‍্যাব-৭-এর উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।

নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে মঙ্গলবারের ব্রিফিংয়ে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি বলেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সরকার কাজ করছে। অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন হবে।

প্রেস সচিব বলেন, অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে ১২ ফেব্রয়ারিতেই নির্বাচন হবে। এক দিন আগে বা একদিন পরেও না।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

ইমাম-পুরোহিতসহ ধর্মীয় সেবাদানকারীদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে পৌঁছেছে ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমদ আলীর মরদেহ

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

“২০২৬ সালের সংসদীয় নির্বাচন ছিল নির্ভরযোগ্য এবং সুপরিচালিত, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠার পথে যুগান্তকারী পদক্ষেপ

নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ১০ জেলায় বিএনসিসি'র দায়িত্ব পালন

‘ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না’

‘নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা

এবারের নির্বাচন আগামীর রাজনৈতিক কাঠামোতে একটি অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১০

৫ লাখের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

১১

এবার নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়তে পারে : ইসি

১২

ক্ষমতা হস্তান্তরে ১৮ ফেব্রুয়ারির বেশি সময় নেবে না অন্তর্বর্তী সরকার : শফিকুল আলম

১৩

নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি: উপদেষ্টা আসিফ

১৪

এবার ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য

১৫

একটি সুন্দর নির্বাচন করার জন্য সবাই আগ্রহী : সেনাপ্রধান

১৬

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা জাহাঙ্গীর

১৭

ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম

১৮

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পক্ষপাতিত্ব করছে না : উপদেষ্টা জাহাঙ্গীর

১৯

আসন্ন সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা

২০

রোহিঙ্গা সমস্যা সমাধানে ৭ প্রস্তাব প্রধান উপদেষ্টার

রোহিঙ্গা সমস্যা সমাধানে ৭ প্রস্তাব প্রধান উপদেষ্টার
ছবি: সংগৃহীত

মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগত নিধন থেকে রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে ৭ দফা প্রস্তাবও দিয়েছেন।

আজ সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারের ‘হোটেল বে ওয়াচে’ রোহিঙ্গা সংকট সমাধানে শুরু হওয়া তিন দিনের অংশীজন সংলাপের মূল অধিবেশনে তিনি এসব প্রস্তাব দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ২০১৭ সালে এবং তারও আগে থেকে সম্পদ এবং সামর্থ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ তার সীমান্ত খুলে দিয়েছিল। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, মিয়ানমার সরকার এবং আরকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদশে না প্রবেশ করে। 

এ সময় রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে, ন্যায়বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দেন ড. ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং সমাধান সেখানেই আছে। 

নির্বাচন নিয়ে সরকার প্রধান বলেন, দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ক্ষণ ঘোষণা করা হচ্ছে।

উলেখ্য, উখিয়ার ইনানীতে অবস্থিত ‘হোটেল বে ওয়াচে’ রোববার (২৪ আগস্ট) ‘টেক অ্যাওয়ে টু দ্যা হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক তিন দিনের এ সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

২৪ আগস্ট সম্মেলনের প্রথম দিন বিকালে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে যোগ দেন ৪০টি দেশের প্রতিনিধি। ছিলেন জাতিসংঘসহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন। 

তিন দিনের এ সম্মেলন থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পথ খুঁজবেন তারা।

সম্মেলনের শেষ দিনে (২৬ আগস্ট) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা। তিন দিনের সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও আন্তর্জাতিক ফান্ড, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা ও রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুর ব্যাপারে জোর দেওয়া হবে।

এছাড়াও সম্মেলন থেকে আসা প্রস্তাব এবং বক্তব্যগুলো আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠেয় সম্মেলনে তুলে ধরবে সরকার।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

ইমাম-পুরোহিতসহ ধর্মীয় সেবাদানকারীদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে পৌঁছেছে ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমদ আলীর মরদেহ

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

“২০২৬ সালের সংসদীয় নির্বাচন ছিল নির্ভরযোগ্য এবং সুপরিচালিত, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠার পথে যুগান্তকারী পদক্ষেপ

নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ১০ জেলায় বিএনসিসি'র দায়িত্ব পালন

‘ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না’

‘নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা

এবারের নির্বাচন আগামীর রাজনৈতিক কাঠামোতে একটি অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১০

৫ লাখের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

১১

এবার নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়তে পারে : ইসি

১২

ক্ষমতা হস্তান্তরে ১৮ ফেব্রুয়ারির বেশি সময় নেবে না অন্তর্বর্তী সরকার : শফিকুল আলম

১৩

নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি: উপদেষ্টা আসিফ

১৪

এবার ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য

১৫

একটি সুন্দর নির্বাচন করার জন্য সবাই আগ্রহী : সেনাপ্রধান

১৬

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা জাহাঙ্গীর

১৭

ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম

১৮

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পক্ষপাতিত্ব করছে না : উপদেষ্টা জাহাঙ্গীর

১৯

আসন্ন সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা

২০

শপথ নিলেন নতুন শিক্ষা উপদেষ্টা

শপথ নিলেন নতুন শিক্ষা উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও মানবাধিকারকর্মী চৌধুরী রফিকুল আবরার (সি. আর. আবরার)। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৬ মিনিটে রাজধানীর রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয় বঙ্গভবনে তাকে উপদেষ্টা হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয় বেলা ১১টায়। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কোরআন থেকে তিলাওয়াত করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নবনিযুক্ত এই উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এতদিন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন উপদেষ্টা নিয়োগের পর তিনি শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ২৩ জন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। ওই দিনই মন্ত্রিসভা বিলুপ্ত হয়। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। এরপর ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় ১৬ জন উপদেষ্টা নিয়োগ পান। তবে ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওই দিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন। এরপর আরও চারজন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে যুক্ত হন। সর্বশেষ ১০ নভেম্বর তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে, গত বছরের ২০ ডিসেম্বর বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা যান। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেন। এরপর সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়ায় ২২ জন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

ইমাম-পুরোহিতসহ ধর্মীয় সেবাদানকারীদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে পৌঁছেছে ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমদ আলীর মরদেহ

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

“২০২৬ সালের সংসদীয় নির্বাচন ছিল নির্ভরযোগ্য এবং সুপরিচালিত, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠার পথে যুগান্তকারী পদক্ষেপ

নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ১০ জেলায় বিএনসিসি'র দায়িত্ব পালন

‘ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না’

‘নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা

এবারের নির্বাচন আগামীর রাজনৈতিক কাঠামোতে একটি অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১০

৫ লাখের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

১১

এবার নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়তে পারে : ইসি

১২

ক্ষমতা হস্তান্তরে ১৮ ফেব্রুয়ারির বেশি সময় নেবে না অন্তর্বর্তী সরকার : শফিকুল আলম

১৩

নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি: উপদেষ্টা আসিফ

১৪

এবার ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য

১৫

একটি সুন্দর নির্বাচন করার জন্য সবাই আগ্রহী : সেনাপ্রধান

১৬

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা জাহাঙ্গীর

১৭

ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম

১৮

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পক্ষপাতিত্ব করছে না : উপদেষ্টা জাহাঙ্গীর

১৯

আসন্ন সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা

২০

আইনজীবী হত্যার প্রতিবাদে চিন্ময়ের মুক্তি দাবি করলেন শেখ হাসিনা

শেখ হাসিনার ছবি

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পাশাপাশি তিনি অবিলম্বে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নাম উল্লেখ না করে বিবৃতিতে শেখ হাসিনা বলেন, “চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, এ হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মাধ্যমে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন, এবং তাকে পিটিয়ে হত্যা করা সন্ত্রাসী কর্মকাণ্ড। যারা এটি করেছে, তারা যেই হোক না কেন, তাদের শাস্তি পেতেই হবে।”

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী’ হিসেবে উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবৃতিতে তিনি বলেন, “ইউনূস সরকার যদি এ সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”

শেখ হাসিনা আরও বলেন, “বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ। সাধারণ মানুষের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব নির্যাতনের তীব্র নিন্দা জানাই।”

চিন্ময় কৃষ্ণ দাসের নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, “সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমাদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

“আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পরও হামলা-মামলা ও গ্রেফতারের মাধ্যমে হয়রানি চলছেই। আমি এসব নৈরাজ্যবাদী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,” বলে বিবৃতিতে জানান শেখ হাসিনা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

ইমাম-পুরোহিতসহ ধর্মীয় সেবাদানকারীদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে পৌঁছেছে ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমদ আলীর মরদেহ

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

“২০২৬ সালের সংসদীয় নির্বাচন ছিল নির্ভরযোগ্য এবং সুপরিচালিত, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠার পথে যুগান্তকারী পদক্ষেপ

নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ১০ জেলায় বিএনসিসি'র দায়িত্ব পালন

‘ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না’

‘নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা

এবারের নির্বাচন আগামীর রাজনৈতিক কাঠামোতে একটি অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১০

৫ লাখের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

১১

এবার নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়তে পারে : ইসি

১২

ক্ষমতা হস্তান্তরে ১৮ ফেব্রুয়ারির বেশি সময় নেবে না অন্তর্বর্তী সরকার : শফিকুল আলম

১৩

নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি: উপদেষ্টা আসিফ

১৪

এবার ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য

১৫

একটি সুন্দর নির্বাচন করার জন্য সবাই আগ্রহী : সেনাপ্রধান

১৬

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা জাহাঙ্গীর

১৭

ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম

১৮

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পক্ষপাতিত্ব করছে না : উপদেষ্টা জাহাঙ্গীর

১৯

আসন্ন সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা

২০

বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

এই জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

ইমাম-পুরোহিতসহ ধর্মীয় সেবাদানকারীদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে পৌঁছেছে ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমদ আলীর মরদেহ

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

“২০২৬ সালের সংসদীয় নির্বাচন ছিল নির্ভরযোগ্য এবং সুপরিচালিত, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠার পথে যুগান্তকারী পদক্ষেপ

নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ১০ জেলায় বিএনসিসি'র দায়িত্ব পালন

‘ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না’

‘নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা

এবারের নির্বাচন আগামীর রাজনৈতিক কাঠামোতে একটি অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১০

৫ লাখের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

১১

এবার নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়তে পারে : ইসি

১২

ক্ষমতা হস্তান্তরে ১৮ ফেব্রুয়ারির বেশি সময় নেবে না অন্তর্বর্তী সরকার : শফিকুল আলম

১৩

নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি: উপদেষ্টা আসিফ

১৪

এবার ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য

১৫

একটি সুন্দর নির্বাচন করার জন্য সবাই আগ্রহী : সেনাপ্রধান

১৬

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা জাহাঙ্গীর

১৭

ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম

১৮

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পক্ষপাতিত্ব করছে না : উপদেষ্টা জাহাঙ্গীর

১৯

আসন্ন সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা

২০

দেশের সকল বিমানবন্দরে ১০ বিশেষ নির্দেশনা

দেশের সকল বিমানবন্দরে ১০ বিশেষ নির্দেশনা
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডন হিথরো, ব্রাসেলস ও বার্লিনসহ ইউরোপের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার প্রেক্ষিতে দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটি সর্বোচ্চ সতর্কতা জারি করে সব বিমানবন্দরে পাঠিয়েছে ১০টি বিশেষ নির্দেশনা।

বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের সই করা নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দরের প্রধান এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। 

বিশেষ ১০ নির্দেশনা-

১. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, বিভিন্ন প্ল্যাটফর্মে পাসওয়ার্ড পুনরায় ব্যবহার থেকে বিরত থাকা এবং পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা।

২. অপরিচিত বা সন্দেহজনক ইমেইল ও লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা।

৩. হোয়াটসআপ, মেসেঞ্জারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে অবাঞ্ছিত বা সন্দেহজনক লিংক কিংবা অ্যাটাচমেন্টে ক্লিক করা থেকে বিরত থাকা।

৪. সফটওয়্যার (সিকিউরিটি প্যাচ) ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা।

৫. পাইরেটেড বা ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার না করা।

৬. অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল না করা।

৭. মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) ব্যবহার করা।

৮. দাপ্তরিক কাজে বেবিচক এর ইমেইল অ্যাড্রেস (caab.gov.bd ডোমেইন) ব্যবহার করা।

৯. গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের নিয়মিত ব্যাকআপ রাখা।

১০. পেনড্রাইভ স্ক্যান ব্যতিরেকে ব্যবহার না করা।

বেবিচক সূত্র জানায়, গত মাসে কুর্মিটোলায় বেবিচকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই বৈঠকে লন্ডনের কিছু বিমানবন্দরে হামলার পর সেখানে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হয়েছিল বলে অবহিত করা হয়।

সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও আগাম সতর্কতা নেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী সম্প্রতি দেশের সব বিমানবন্দরে সাইবার সিকিউরিটি সংক্রান্তে বিশেষ সতর্কতা জারি করা হয়।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

ইমাম-পুরোহিতসহ ধর্মীয় সেবাদানকারীদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে পৌঁছেছে ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমদ আলীর মরদেহ

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

“২০২৬ সালের সংসদীয় নির্বাচন ছিল নির্ভরযোগ্য এবং সুপরিচালিত, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠার পথে যুগান্তকারী পদক্ষেপ

নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ১০ জেলায় বিএনসিসি'র দায়িত্ব পালন

‘ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না’

‘নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা

এবারের নির্বাচন আগামীর রাজনৈতিক কাঠামোতে একটি অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১০

৫ লাখের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

১১

এবার নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়তে পারে : ইসি

১২

ক্ষমতা হস্তান্তরে ১৮ ফেব্রুয়ারির বেশি সময় নেবে না অন্তর্বর্তী সরকার : শফিকুল আলম

১৩

নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি: উপদেষ্টা আসিফ

১৪

এবার ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য

১৫

একটি সুন্দর নির্বাচন করার জন্য সবাই আগ্রহী : সেনাপ্রধান

১৬

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা জাহাঙ্গীর

১৭

ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম

১৮

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পক্ষপাতিত্ব করছে না : উপদেষ্টা জাহাঙ্গীর

১৯

আসন্ন সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা

২০

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান : প্রধান উপদেষ্টা

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান : প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র বাস্তবসম্মত ও টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

বুধবার (২৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। ড. ইউনূস স্পষ্ট করে বলেন, সমস্যার শুরু যেহেতু মিয়ানমারে, তাই এর সমাধানও সেখান থেকেই আসতে হবে এবং দীর্ঘকাল রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে রাখা কোনোভাবেই কাম্য নয়।

সাক্ষাতকালে ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ইভো ফ্রেইজেন রোহিঙ্গা শিবিরগুলোতে আন্তর্জাতিক অর্থায়ন নাটকীয়ভাবে কমে যাওয়ার বিষয়টি প্রধান উপদেষ্টার নজরে আনেন। তিনি শিবিরগুলোতে রোহিঙ্গাদের স্বনির্ভরতা ও জীবিকাভিত্তিক সুযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। 

জবাবে প্রধান উপদেষ্টা বলেন, গত এক বছরে একাধিক উচ্চপর্যায়ের কর্মসূচি আয়োজিত হলেও রোহিঙ্গা সংকট এখনও প্রত্যাশিত আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, শরণার্থী শিবিরে প্রযুক্তি-সুবিধা বঞ্চিত এক হতাশ ও ক্ষুব্ধ তরুণ প্রজন্ম বেড়ে উঠছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য শুভ নয়। প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গেও নানা ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে ভাসানচরের পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জানান যে, অনেক শরণার্থী ভাসানচর ছেড়ে মূল ভূখণ্ডে ছড়িয়ে পড়ছেন, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। 

ইভো ফ্রেইজেন জানান, সদ্য নিয়োগপ্রাপ্ত ইউএনএইচসিআর প্রধান বারহাম সালিহ শিগগিরই বাংলাদেশ সফর করবেন এবং রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। ড. ইউনূস এ সময় আরও বলেন যে, বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত এবং তাঁরা নির্বাচনের মাধ্যমে একটি নতুন মানদণ্ড স্থাপন করতে চান যাতে নতুন ভোটারদের জন্য এই প্রক্রিয়া আনন্দময় ও অন্তর্ভুক্তিমূলক হয়।

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় সক্রিয় থাকার পাশাপাশি মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার অনুরোধ জানান যাতে তারা দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করে। তিনি বিশ্বাসযোগ্য ও সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

বৈঠকে এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড. ইউনূস আশা প্রকাশ করেন, ইউএনএইচসিআর-এর নতুন প্রতিনিধি এই সংকট নিরসনে আরও জোরালো ভূমিকা পালন করবেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

ইমাম-পুরোহিতসহ ধর্মীয় সেবাদানকারীদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে পৌঁছেছে ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমদ আলীর মরদেহ

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

“২০২৬ সালের সংসদীয় নির্বাচন ছিল নির্ভরযোগ্য এবং সুপরিচালিত, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠার পথে যুগান্তকারী পদক্ষেপ

নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ১০ জেলায় বিএনসিসি'র দায়িত্ব পালন

‘ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না’

‘নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা

এবারের নির্বাচন আগামীর রাজনৈতিক কাঠামোতে একটি অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১০

৫ লাখের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

১১

এবার নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়তে পারে : ইসি

১২

ক্ষমতা হস্তান্তরে ১৮ ফেব্রুয়ারির বেশি সময় নেবে না অন্তর্বর্তী সরকার : শফিকুল আলম

১৩

নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি: উপদেষ্টা আসিফ

১৪

এবার ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য

১৫

একটি সুন্দর নির্বাচন করার জন্য সবাই আগ্রহী : সেনাপ্রধান

১৬

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা জাহাঙ্গীর

১৭

ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম

১৮

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পক্ষপাতিত্ব করছে না : উপদেষ্টা জাহাঙ্গীর

১৯

আসন্ন সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা

২০

সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

শাহবাগ থানার মামলায় সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানায়, সোমবার দুপুর ১২টার দিকে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খানসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, আবু আলম শহীদ খান ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

ইমাম-পুরোহিতসহ ধর্মীয় সেবাদানকারীদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে পৌঁছেছে ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমদ আলীর মরদেহ

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

“২০২৬ সালের সংসদীয় নির্বাচন ছিল নির্ভরযোগ্য এবং সুপরিচালিত, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠার পথে যুগান্তকারী পদক্ষেপ

নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ১০ জেলায় বিএনসিসি'র দায়িত্ব পালন

‘ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না’

‘নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা

এবারের নির্বাচন আগামীর রাজনৈতিক কাঠামোতে একটি অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১০

৫ লাখের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

১১

এবার নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়তে পারে : ইসি

১২

ক্ষমতা হস্তান্তরে ১৮ ফেব্রুয়ারির বেশি সময় নেবে না অন্তর্বর্তী সরকার : শফিকুল আলম

১৩

নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি: উপদেষ্টা আসিফ

১৪

এবার ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য

১৫

একটি সুন্দর নির্বাচন করার জন্য সবাই আগ্রহী : সেনাপ্রধান

১৬

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা জাহাঙ্গীর

১৭

ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম

১৮

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পক্ষপাতিত্ব করছে না : উপদেষ্টা জাহাঙ্গীর

১৯

আসন্ন সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা

২০

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা জাহাঙ্গীর

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা জাহাঙ্গীর
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোস্ট গার্ড অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের আস্থা ধ্বংস করে।’

তিনি জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

ইমাম-পুরোহিতসহ ধর্মীয় সেবাদানকারীদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে পৌঁছেছে ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমদ আলীর মরদেহ

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

“২০২৬ সালের সংসদীয় নির্বাচন ছিল নির্ভরযোগ্য এবং সুপরিচালিত, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠার পথে যুগান্তকারী পদক্ষেপ

নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ১০ জেলায় বিএনসিসি'র দায়িত্ব পালন

‘ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না’

‘নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা

এবারের নির্বাচন আগামীর রাজনৈতিক কাঠামোতে একটি অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১০

৫ লাখের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

১১

এবার নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়তে পারে : ইসি

১২

ক্ষমতা হস্তান্তরে ১৮ ফেব্রুয়ারির বেশি সময় নেবে না অন্তর্বর্তী সরকার : শফিকুল আলম

১৩

নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি: উপদেষ্টা আসিফ

১৪

এবার ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য

১৫

একটি সুন্দর নির্বাচন করার জন্য সবাই আগ্রহী : সেনাপ্রধান

১৬

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা জাহাঙ্গীর

১৭

ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম

১৮

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পক্ষপাতিত্ব করছে না : উপদেষ্টা জাহাঙ্গীর

১৯

আসন্ন সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা

২০

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: মাহফুজ আলম

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: মাহফুজ আলম
ছবি: সংগৃহীত

এ দেশে ফ্যাসিবাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না।

আজ শনিবার, নিজ জেলা লক্ষ্মীপুর যাওয়ার পথে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় এ মন্তব্য করেন তিনি। রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে আজ এই উপদেষ্টাকে।

পথসভায় মাহফুজ আলম বলেন, “বাংলাদেশে দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না।”

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মাহফুজ আলম আরও বলেন, “যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে ফ্যাসিবাদ ফিরে আসবে। আমরা বিএনপি-জামায়াতসহ সব ধরনের প্রতিনিধিদের সঙ্গে একত্রে ফ্যাসিবাদী ব্যবস্থা উৎখাত করেছি।”

তিনি আরও বলেন, “হাসিনা যেসব প্রতিষ্ঠানকে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেগুলো সংস্কার না করে নির্বাচন দিলে, প্রতিষ্ঠানগুলো অপরিবর্তিত থাকবে। এসব প্রতিষ্ঠান থেকে গেলে, মানুষ কখনোই বৈষম্য ও নিপীড়নমুক্ত হতে পারবে না।”

“তাহলে, সংস্কার কমিশনের প্রতিবেদন এবং সকল রাজনৈতিক ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাজনৈতিক পটপরিবর্তন ঘটানো হবে। এ দেশ থাকবে বাংলাদেশপন্থীদের হাতে। বাংলাদেশে দিল্লিপন্থীদের আর স্থান হবে না,” যোগ করেন তিনি।