

স্কুলছাত্রীদের
গালাগাল করে টিকটক ভিডিও করা ২ টিকটকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ, কুমিল্লা।
কুমিল্লার
মুরাদনগরে স্কুল ছাত্রীদের গালাগালি করে ধারণকৃত ভিডিও টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এক কিশোর। টিকটকের এমন ভিডিও সামাজিক
যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফেসবুকে সর্বমহলে
নিন্দা ও ক্ষোভের ঝড় উঠে। সারাদেশেই বিষয়টি সমালোচনার জন্ম দেয়। এমতাবস্থায় জেলা পুলিশ কুমিল্লার নজরে আসা মাত্রই
কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার এর নির্দেশনায় ঐ গালাগালি করা
টিকটকার ও সহযোগীদের চিহ্নিতপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এই নির্দেশনা
অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস
টিম অভিযুক্তদের সকলকে চিহ্নিত করে। আজ চান্দিনা ও দাউদকান্দি থানার বিভিন্ন এলাকায়
অভিযান পরিচালনা করে ঘটনায় অভিযুক্ত আতিক
(১৪) (টিকটকার) ও হৃদয় আহমদ (১৭) কে গ্রেফতার করেন এবং টিকটক একাউন্ট ব্যবহৃত মোবাইল
ফোনটি জব্দ করেন। গ্রেফতারকৃতরা হলেন: আতিক (১৪), পিতা-রবিউল ইসলাম, মাতা-দিপালী, সাং-
তীরচর, বাতাকাশি ২ নং ওয়ার্ড, চান্দিনা, কুমিল্লা এবং ২। হৃদয় আহমদ (১৭), পিতা- মকবুল
হোসেন, মাতা: জাহানারা বেগম, সাং-বীরতলা,রতন মেম্বার বাড়ি, ইলিয়টগঞ্জ, দাউদকান্দি,
কুমিল্লা।
উক্ত
আসামীদের জিজ্ঞাসাবাদে গত ১৭/০৮/২০২৩ তারিখ দুপুর অনুমান ১:৩০-২:০০ঘটিকার সময় গোমতা
ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লার কয়েকজন স্কুলছাত্রীকে আতিক (১৪), (টিকটকার) কর্তৃক গালাগালি করা এবং সহযোগীদের সহায়তায় গালাগালির
বিষয়টি ভিডিও করে টিকটক ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার বিষয়টি
স্বীকার করে।
উক্ত
ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকা হতে ২৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৪ জুলাই ২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, যশোর জেলার সদর থানার তেঘরিয়া গ্রামের মোঃ আব্দুল মান্নান এর ছেলে মোঃ জুয়ের হোসেন (৩০)।
র্যাব জানায়, অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ যশোর, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


কুমিল্লায়
৩২ কেজি গাঁজা, ১৮০ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান গাড়ি সহ
২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা।
শনিবার
(১৮/১১/২০২৩) বিকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলার
সকল থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা সদর
দক্ষিণ মডেল থানাধীন ঢাকা টু চট্টগ্রামগামী মহাসড়কের ধনাইতরী সাকিনস্থ জনৈক নিজাম উদ্দিন
এর ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে একটি কাভার্ডভ্যান গাড়ী
থামানোর জন্য সংকেত দিলে গাড়ীটি থামায়। পরবর্তীতে উক্ত কাভার্ডভ্যান গাড়ীটি তল্লাশী
করে গাড়ীর ভিতর হতে ৩২ কেজি গাঁজা ও ১৮০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল
হোসেন রনি ও মোঃ রাকিব হোসেন রকিব কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১।
মোঃ বিল্লাল হোসেন রনি (২৬), পিতা-মোঃ মতিউর রহমান, মাতা-রেহেনা বেগম, গ্রাম-শৌলমারী
(খান বাড়ী), থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ, বর্তমানে-পঞ্চবটি (হাজী বাড়ীর ভাড়াটিয়া),
থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ, ২। মোঃ রাকিব হোসেন রকিব (২৪), পিতা-মৃত আবুল কাশেম,
মাতা-হনুফা বেগম, গ্রাম-মিয়া বাজার, রামচন্দ্রপুর (সর্দার হাজী বাড়ী), থানা- চৌদ্দগ্রাম,
বর্তমানে গ্রাম-ভাটপাড়া (মন্দার বাড়ী), নানা-মৃত মন্দার, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লা।
উক্ত
ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় বরুড়া থানা কর্তৃক ০১টি দেশীয় অস্ত্র ও ০৪ রাউন্ড কার্তুজসহ খোরশেদ হত্যা মামলার ৫নং আসামী দেলোয়ার হোসেন কালু ও এজাহারনামীয় ২নং আসামী মোঃ মোস্তফা কামাল গ্রেফতার।
গত ০১/০৯/২০২৩ইং তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় বরুড়া থানা দিন জালগাঁও সাকিনস্থ জনৈক ইউনূস মেম্বারের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর জায়গা সম্পত্তির বিরোধীয় বিষয়কে কেন্দ্র করে হত্যা মামলার ঘটনায় জড়িত এজাহারনামীয় আসামীরা হত্যার উদ্দেশ্যে চাকু দ্বারা খোরশেদ এর ডান বাহুর গোড়ায়, বাম হাতের তালু ও পেটে গুরুতর জখম করে। চাকুর আঘাতে খোরশেদ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে। আশপাশের লোকজন খোরশেদকে মূমূর্ষু অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধারপূর্বক সিএনজি যোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ এর শারীরিক অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে এ্যাম্বুলেন্স যোগে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করলে চান্দিনা থানা এলাকায় পৌঁছালে পথের মধ্যে খোরশেদ মারা যায়। উক্ত ঘটনার বিষয়ে খোরশেদ এর মাতা বরুড়া থানায় একটি অভিযোগ দায়ের করলে বরুড়া থানার মামলা নং-৩, তাং-০৩/০৯/২০২৩খ্রিঃ, ধারা- ১১৪/৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
ঘটনার পরপরই পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা সহ বরুড়া থানার একটি চৌকস টিম আজ ০৩/০৯/২০২৩ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২নং ভবানীপুর ইউপিস্থ ভৈষখোলা মোড়ে বট গাছের নিচে পাকা রাস্তার উপর হতে ভাড়াটিয়া সন্ত্রাসী দেলোয়ার হোসেন কালু (৩৮), পিতা-মৃত হাজী এরশাদ, মাতা-জাহানারা বেগম, সাং-পোমতলা, থানা-বরুড়া, জেলা- কুমিল্লাকে ০১টি দেশীয় তৈরী পাইপগান ও ০৪ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়।
অপর একটি অভিযানে একই মামলায় এজাহানামীয় ২নং আসামী মোঃ মোস্তফা কামাল (৪৫), পিতা- মৃত নওয়াব আলী, সাং- জালগাও, থানা- বরুড়া, জেলা- কুমিল্লাকে কোতোয়ালী মডেল থানা এলাকা হতে গ্রেফতার করা হয়
আলোচ্য ঘটনায় এসআই (নিঃ) মোঃ আলী মর্তুজা বাদী হয়ে দেলোয়ার হোসেন কালু (৩৮) এর বিরুদ্ধে বরুড়া থানায় এজাহার দায়ের করলে বরুড়া থানার মামলা নং-০৫, তাং-০৩/০৯/২০২৩ইং, ধারা- 19(f) The Arms Act, 1878; রুজু করা হয়।
মন্তব্য করুন


অভিনেত্রী তানিয়া বৃষ্টির ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। অভিনয়কে
ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার পর ইচ্ছে ছিল সিনেমায় কাজ করার। কিন্তু বিরূপ
অভিজ্ঞতার কারণে পরবর্তীতে তা আর করা হয়ে ওঠেনি।
ক্যারিয়ারের শুরুতে
সুযোগ পেয়ে যান আকরাম খানের ‘ঘাসফুল’ ছবিতে। এরপর বেশ কিছু সিনেমার প্রস্তাব পেলেও
নিয়মিত হননি বড় পর্দায়।
তানিয়া বৃষ্টি বলেন, সিনেমায়
অনেক প্রস্তাব পেলেও স্বপ্নটা এগিয়ে নিতে পারিনি। তখন মনে হয়েছে, ওই সময়টাতে ওই
জায়গা আমার জন্য নয়। যে কারণে প্রস্তাব গ্রহণ করিনি। আমার বড় পর্দার নায়িকা হওয়ার
খুব ইচ্ছা ছিল, কিন্তু সেসব প্রস্তাব নিতে পারছিলাম না। সেই কারণে আমার মন খারাপ
ছিল।
তার কথায়, আমি একটা
প্ল্যাটফর্ম থেকে আসছি, কাজ করব। সেই সুযোগ নাটকে সহজেই হয়ে যায়। কিন্তু সিনেমায়
একটু কঠিন। সিনেমার প্রস্তাবে শুনতে হয়েছে, কাজের বিপরীতে কিছু চায়। সবাই না, এই
কথাগুলো কেউ কেউ বলেছেন। তাদের প্রস্তাবে মন খারাপ হতো। হয়তো তারা যথাযথ
প্রতিষ্ঠানের ছিলেন না এবং উদ্দেশ্যও ভালো ছিল না।
আগামী বৃহস্পতিবার
বাংলাভিশনে প্রচারিত হবে ‘ফ্রিল্যান্স ধান্দাবাজ’ নামের একটি নাটক। এস আর
মজুমদারের পরিচালনায় এতে তার বিপরীতে দেখা যাবে নিলয় আলমগীরকে।
মন্তব্য করুন


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি:
'নিরাপদ মাছে ভরবো দেশ, গর্ভবো স্মার্ট বাংলাদেশ' এই স্লোগান কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ মুলায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে সমাপনী অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিস ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন, কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের পেটি অফিসার মোঃ নাছির, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউপি সদস্য আলী আহাম্মদ দেওয়ান, উপজেলা প্রেসক্লাব, হাইমচর সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, দক্ষিণ আলগী ইউনিয়ন ইউপি সদস্য সোহেল পাটোয়ারীসহ বিভিন্ন স্তরের মৎস্যজীবীগন।
মন্তব্য করুন


ঢাকাই
সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি
বুধবার রাত ১১ টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল
করেছেন। বিষয়টি জানিয়েছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক
ও চিত্রনায়ক জায়েদ খান।
চিত্রনায়ক
জায়েদ খান জানান, বৃহস্পতিবার ফজরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে এবং রাজধানীর শহীদ
বুদ্ধিজীবী কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হবে।
জানা
যায়, গত ৮ বছর ধরে শুভর ঢাকার বাসায়ই থাকতেন তার মা খাইরুন নাহার। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া
নামক রোগে ভুগছিলেন তিনি। এছাড়াও বার্ধক্যজনিক আরও নানান সমস্যা ছিল । কাজের ফাঁকে
মায়ের সেবা-ডাক্তার-ওষুধ নিয়েও ছোটাছুটির মধ্যে থাকতে হতো নায়ক আরিফিন শুভকে।
মন্তব্য করুন


গাইবান্ধা সদরে ১৬৪
বোতল বিদেশি মদসহ মোকছেদুর রহমান ইমন (৩৫) নামের এক কারবারিকে আটক করেছে র্যাব।
এ তথ্য জানানো হয় ২৭
আগস্ট রোববার দুপুরে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ
বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
গাইবান্ধা সদর থানার
দক্ষিণ গিদারী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আটককৃত মোকছেদুর রহমান ইমন।
বিজ্ঞপ্তিতে থেকে জানা
যায়, গোপন তথ্যের ভিত্তিতে ২৬ আগস্ট শনিবার রাত দেড়টায় দক্ষিণ গিদারী গ্রামে র্যাব
অভিযান চালায়। এ সময় ১৬৪ বোতল বিদেশি মদসহ আটক করা হয় কাবরারি মোকছেদুরকে। গাইবান্ধা
সদর থানায় হস্তান্তর করা হয়েছে আসামিকে।
মন্তব্য করুন


অতিভারী বৃষ্টিপাত হতে
পারে দেশের পাঁচটি বিভাগে। ২৫ আগস্ট শুক্রবার রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া
অফিস।
আবহাওয়াবিদ মো. মনোয়ার
হোসেন জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ২৬ আগস্ট শনিবার বিকেল পর্যন্ত রাজশাহী,
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ
হতে পারে।
বর্তমানে মৌসুমি বায়ুর
অক্ষ হরিয়ানা, রাজস্থান, বিহার, উত্তর প্রদেশ, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের
উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর
পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর
বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
২৬ আগস্ট সন্ধ্যা
পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট
বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের
বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী
থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
মন্তব্য করুন


আজ
বুধবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে তরুণ-তরুণীরা ফুল কিনছেন।
ফুল
কিনতে আসছেন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের ছাত্র-ছাত্রীরা ও গ্রামের বধূরা। ফুলের ব্যবসা
জমে উঠেছে নীলফামারীর সৈয়দপুরে ।
চাহিদা
বাড়ায় ফুলের দাম বাড়িয়ে দিয়েছেন দোকানিরা।
স্বাভাবিক
সময়ে ১টি গোলাপ ১০ টাকায় বিক্রি হলেও দিবস ও চাহিদার কারণে সেটির দাম হাঁকা হচ্ছে ৮০
থেকে ১০০ টাকা। তেমনিভাবে ১০ টাকার গ্লাডিওলাস ফুল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, ১০ টাকার
রজনীগন্ধা বিক্রি হচ্ছে ৩০ টাকায়। গাঁদা ফুল, ফুল দিয়ে তৈরি নানা মালা, মুকুট আকাশছোঁয়া
দামে বিক্রি হচ্ছে। বড় দোকানিরা লোকজন দিয়ে মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে ফুলের
দোকান বসিয়েছেন। রজনীগন্ধা, গাঁদা, কসমস, ডালিয়া, টিউলিপ, কালো গোলাপ, ঝুমকা লতা, চন্দ্রমল্লিকাসহ
নানা ধরনের ফুলের চাহিদা সবচেয়ে বেশি।
শহরের
কয়েকটি ফুল দোকানের মালিক জানান, বেশিরভাগ ফুল বাইরে থেকে সংগ্রহ করা হয়েছে। আগাম টাকা
দিয়েও চাহিদামতো ফুল পাননি। দোকানে লোকজন আছেন, দোকানের ভাড়া আছে তাই ফুলের দাম বাড়াতে
হয়েছে। স্থানীয়ভাবে ফুলের আবাদ বাড়লেও চাহিদার
তুলনায় অনেক কম।
মন্তব্য করুন


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মেধাবী শিক্ষার্থী মোঃ ইরফান আনোয়ার (তুষার) গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম অন্তর্ভূক্ত করেছেন। গত ২১ মার্চ ২০২৩ তারিখে অংশগ্রহণ করে এক মিনিটে এবং ত্রিশ সেকেন্ডে সর্বোচ্চবার ড্রাম স্টিক হাতের মধ্যে ঘুড়িয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম অন্তর্ভূক্তি করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করেছে।
মোঃ ইরফান আনোয়ার (তুষার) এর সাফল্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেছেন।
উপাচার্য বলেন, বর্তমানে শিক্ষা, গবেষনা সহ সর্বক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ সফলতার স্বাক্ষর রাখার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইমেজ বৃদ্ধি করার যে প্রচেষ্টায় নিয়োজিত রয়েছেন তা আমাদের গর্বিত করে এবং এভাবেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি লিডিং বিশ্ববিদ্যালয়ে পরিনত হবে। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা চর্চা ও বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব প্রদানের জন্য নিজেদের প্রস্তুত করার আহবান জানান।
মন্তব্য করুন