

কচুয়া প্রতিনিধি:
রফিক হোসেন বয়স ৬০ বছর। পথে প্রান্তর কিংবা স্কুল-কলেজ ও বাড়ি বাড়ি গিয়ে বাদাম বিক্রি করে সংসার চালাচ্ছেন রফিক। পরিবার পরিজন নিয়ে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। সংসারে স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে রয়েছেন।
প্রায় ৩০ বছর ধরে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি গিয়ে বাদাম বিক্রি করে থাকেন তিনি। বলছি চাঁদপুরের কচুয়া উপজেলার খলাগাঁর গ্রামের মৃত আয়াত আলীর ছেলে মো. রফিকুল ইসলামের কথা।
জীবন সংগ্রামে নিজের স্বল্প পূজিঁ নিয়ে ব্যবসা করে আসছেন তিনি। কারো কাছে হাত না পেতে কিংবা করুনা বেচেঁ না থেকে নিজের পরিশ্রমের আয় দিয়ে চলে তার সংসার। ছেলেরা বর্তমানে সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অপর দিকে রফিক হোসেন জীবিকা নির্বাহের তাগিদে পাড়া-মহল্লা,হাট-বাজারে প্রতিনিয়ত দেখা যায় বাদাম বিক্রি করতে।
বাদাম বিক্রেতা মো. রফিক হোসেন জানান, দীর্ঘ ৩০ বছর ধরে আমি বাদাম বিক্রি করে আসছি। তবে এতে করে আমি যে টাকা রোজগার করি তাতেই আমার সংসার চলে যায়। বয়সের ভারে এখন আর তেমন একটা হাটা-চলা করতে পারছেন না তিনি। সকলের দোয়া কামনা করেছেন তিনি।
মন্তব্য করুন


এম এ হান্নান, ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে বোমা তৈরির সময় বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার রাত ৩টায় এ ঘটনাটি ঘটে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতাবাজারসংলগ্ন আজাহার মাঝির বাড়িতে।
নিহত যুবকের নাম মনির বয়াতি।
নিহত মনির বয়াতি ধলীগৌরনগর ইউনিয়নের বাতিরখাল এলাকার বাসিন্দা। আহত একজন হলো ফিরোজ ও অন্যজনের পরিচয় জানা যায়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন, লমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম।
পুলিশ সূত্র জানায়, জনতাবাজারসংলগ্ন আজাহার মাঝির বাড়িতে সোমবার রাত ৩টার দিকে মনির বয়াতি ও ফিরোজ বোমা তৈরির সময় তা বিস্ফোরণ ঘটে। এতে মনির বয়াতি, ফিরোজসহ আরও একজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোলা জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে মনির বয়াতি মারা যান। আহত দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি মাহাবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনা বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন


কুমিল্লায়
৯টি ভারতীয় গরু ও ১টি পিকআপ গাড়ীসহ ৩ জন চোরাচালানকারীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম
থানা পুলিশ ।
রবিবার
চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মোহাম্মদ কাইয়ুম হোসেন এবং সঙ্গীয় ফোর্স সহ
থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে
চৌদ্দগ্রাম থানাধীন ৩নং কালিকাপুর ইউপিস্থ নোয়াবাজারের পাশে পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট করে ১টি পিকআপ গাড়ি
আটকে তল্লাশি করে গাড়ির ভিতরে ৯ টি ভারতীয় গরু সহ ৩ জন চোরাচালানকারীকে গ্রেফতার করা
হয়। গ্রেফতারকৃতরা হলো: ১। শরিফ হোসেন (৩০)
(ড্রাইভার), পিতা: জামাল হোসেন, মাতা: আফরোজা, সাং: বানীপুর, পোঃ সুয়াগঞ্জ বাজার,
ইউপি জোড়কানন, থানা: সদর দক্ষিণ, ২। ইকবাল হোসেন (২৬), পিতা: বাবুল মিয়া, মাতা: রুবি
আক্তার, ৩। মোঃ মনিরুল ইসলাম (৩৫), পিতা: মৃত রাজা মিয়া, মাতা: আমেনা বেগম, উভয় সাং:
রামধনপুর, পোঃ আনন্দপুর, ইউপি: গলিয়ারা, সর্ব থানা: সদর দক্ষিণ মডেল থানা, জেলা: কুমিল্লা।
পরবর্তীতে ৯ টি গরু সহ পিকআপ গাড়িটি জব্দ করা হয়।
উক্ত
আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানার মামলা নং-৩১, তারিখ-১৬/০৭/২০২৩, ধারা- ১৯৭৪ সালের
বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি/২৫-ডি তে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা কর্তৃক ৫২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ উদ্ধার।
গত সোমবার রাতে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ)/ নাসিম উল হক ইমরান সঙ্গীয় এএসআই/সজীব বড়ুয়া, এএসআই/জনি দেবদাস ও সঙ্গীয় ফোর্স সহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানাধীন পূর্ব নগরপাড় সাকিনস্থ গকুলনগর গামী রাস্তার পশ্চিম পাশ্বে জনৈক দুলাল মিয়ার মাঠে পৌঁছালে একটি রেজিঃ নম্বরবিহীন নীল রংয়ের পিকআপ গাড়ী পার্কিং করা অবস্থায় দেখে।
উক্ত গাড়ীর নিকট থাকা চালকসহ ০২/০৩ জন লোক ডিবি পুলিশ হিসেবে চিনতে পেরে তারা এদিক সেদিক ছুটাছুটি করে পালিয়ে যায়। পরবর্তীতে আশপাশ হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় পলাতক আসামীদের পার্কিং করা রেজিঃ নম্বরবিহীন নীল রংয়ের পিকআপ গাড়ীটি তল্লাশী করে গাড়ীর পিছনের বডিতে বিশেষ কায়দায় তৈরী সেটিং বক্সের ভিতরে লুকানো অবস্থায় খাকী স্কচটেপ দ্বারা মোড়ানো ছোট-বড় মোট ১৭টি পোটলায় সর্বমোট ৫২ কেজি গাঁজা সহ ০১টি পিকআপ গাড়ী উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় মুরাদনগর থানায় এজাহার দায়ের করলে মুরাদনগর থানার মামলা নং-০৭, তারিখ-১৩/১১/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ) রুজু করা হয়।
মন্তব্য করুন


এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ এর ফলাফল আগামী ২৬-২৮ নভেম্বরের মধ্যে প্রকাশিত হতে পারে। এ সময়ের মধ্যে ফলাফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে।
১৮ নভেম্বর শনিবার এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশের জন্য আগামী ২৬-২৮ নভেম্বরের মধ্যে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। তবে আমরা তারিখ পাইনি এখনও।
আগামী ২৬ নভেম্বর ফল প্রকাশ করা হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকা হতে ১৮ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
৩ সেপ্টেম্বর গতকাল রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ রাজবাড়ী জেলার সদর থানার কোনাকাইল গ্রামের মোঃ ছামাদ মোল্লা এর ছেলে মোঃ রনি মোল্লা (২২)।
র্যাব জানান, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
তাছাড়া আগামী শনিবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
সেই সঙ্গে আরো বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এতে আরো বলা হয়, রবিবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
মন্তব্য করুন


ময়মনসিংহ নগরীর ১ নম্বর ওয়ার্ড খাগডহর ঘন্টি এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ আগস্ট) সকালে ওই এলাকার রেললাইনের পাশ থেকে টিপু সুলতান (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
জেলার মুক্তাগাছা উপজেলার আটানিপাড়া এলাকার অচিন্দ্র লাল বড়ুয়ার ছেলে নিহত টিপু।
এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহম্মেদ।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহম্মেদ বলেন, নিহত যুবকের মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তার মৃত্যু হয়েছে ট্রেনের ধাক্কায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানা যাবে মর্গের প্রতিবেদন পেলে।
মন্তব্য করুন


মো. মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
আসন্ন চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. রাকিবুল হাসান উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার প্রেসক্লাব কার্যালয়ে বিশেষ সভায় আনুষ্ঠানিকভাবে এ পদে প্রার্থীতা ঘোষণা করেন তিনি।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু’র পরিচালনায় এসময়, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, মানিক ভৌমিক, সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য কাজী এনামুল হক শামীম, উপজেলা যুবলীগের সদস্য সোহেল মাহমুদসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


জেলার মোল্লাহাটে বিয়ে বাড়িতে কনে পক্ষের হামলায় বরের ভগ্নীপতি আজিজুল হক নিহতের ঘটনায় কনের বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামে কনে পক্ষের হামলায় বরের দুলাভাই নিহত হন। শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার আংড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামের শাহদাত মুন্সি ও তার স্ত্রী পপি বেগম। নিহত আজিজুল হক খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং বরের ভগ্নীপতি।
পুলিশ জানায়, মোল্লাহাট উপজেলার গাংনি গ্রামের মোহাম্মাদ আলী গাজীর ছেলের সঙ্গে আংড়া এলাকার শাহাদাত মুন্সির মেয়ের বিয়ের কথা হয়েছিল। বরের পছন্দ হলে বিয়ে হবে এই শর্তে শুক্রবার সন্ধ্যায় কনের বাড়িতে যায় বর পক্ষ। দাতে সমস্যা থাকায় মেয়ে পছন্দ হয়নি বলে বিয়েতে অস্বীকৃতি জানিয়ে বর হাফিজুর রহমান গাজীসহ অন্যরা চলে আসার চেষ্টা করে। এ সময় কনে পক্ষের হামলায় বরের ভগ্নীপতি আজিজুল হক নিহত হন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী শীলা বেগম বাদী হয়ে মোল্লাহাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
বরের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, মেয়ে পক্ষের সঙ্গে কথা ছিল ছেলের যদি মেয়ে পছন্দ হয় তাহলে বিয়ে করবে। ছেলের যখন মেয়ে পছন্দ হয়নি, তখন চলে আসছিলাম। কিন্তু মেয়ে পক্ষ আমাদের ওপর হামলা করে। তাদের হামলায় আমার বড় জামাতা নিহত হয়েছেন। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় এজাহার নামীয় দুই জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন


কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে কাজ চলায় লক্ষ্মীপুর ও নোয়াখালীতে আগামী ২৪ ঘণ্টা পাইপ লাইনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পাইপলাইনের কাজ চলায় ১৯ জুন সোমবার সকাল ৮টা থেকে পরদিন ২০ জুন মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পাইপ লাইনে গ্যাস থাকবে না।
১৮ জুন রোববার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
এতে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নতিকরণ প্রকল্পের বিজিডিসিএল এর পাইপলাইন ও ডিআরএস স্থানান্তর কাজের অংশ হিসেবে পিটিআই থেকে বিজিডিসিএল আঞ্চলিক কার্যালয় পর্যন্ত ১০ বার চাপের নতুন পাইপলাইন স্থাপন করা হয়েছে এবং পিটিআই সম্মুখস্থ ডিআরএস বিজিডিসিএল এর কার্যালয় অভ্যন্তরে সাময়িকভাবে স্থাপন করা হয়েছে। নবনির্মিত গ্যাস পাইপ লাইনের হুক-আপ কমিশনিং কাজ আগামী ১৯ জুন সোমবার সকাল ৮টা থেকে পরদিন ২০ জুন মঙ্গলবার সকাল ৮টার মধ্যে শেষ করা হবে ৷ এসময় নোয়াখালী জেলা সদর উপজেলা,বেগমগঞ্জ চৌরাস্তা,মিরওয়ারিশপুর,বজরা, সোনাইমুড়ী, চাটখিল উপজেলা এবং লক্ষ্মীপুর জেলার সব স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য বিজিডিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
মন্তব্য করুন