

জেলার সিংড়ায় প্রায় ১৪
কেজি গাঁজা ও ১টি মাইক্রোবাসসহ মো. সোলেমান আলী ওরফে ভোলাং (৩৮) ও মো. মাইদুল ইসলাম
(৩২) নামে ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫। অভিনব কায়দায় মাইক্রোবাসে রাখা
অতিরিক্ত চাকার ভেতরে এসব গাঁজা বহন করছিলেন তারা।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার
সকাল সাড়ে ১০টায় র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
এর আগে, ভোর রাতে
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের এসআর ফিলিং
স্টেশনের ফুয়েল ডিস্ট্রিবিউশন পয়েন্টের সামনে চেকপোস্ট বসিয়ে আটক করা হয় তাদের।
সোলেমান আলী একই জেলার
নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা মিস্ত্রীটারী গ্রামের মৃত মোজাম্মেল হক ওরফে
টগরুর ছেলে ও আটককৃত মাইদুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর
গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়েছে, আটককৃত সোলেমান আলী ও মাইদুল ইসলাম পেশায় মাদক কারবারি। তারা
দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক কেনাবেচা করে আসছিল। ভোর রাতে তারা অভিনব
কায়দায় মাইক্রোবাসে রাখা অতিরিক্ত চাকার ভেতরে ১৩ দশমিক ৯৭৩ কেজি গাঁজা বিক্রয়ের
উদ্দেশ্যে বহন করছিলেন।
বিশেষ গোয়েন্দা তথ্যের
ভিত্তিতে জেলার সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের এসআর ফিলিং স্টেশনের ফুয়েল
ডিস্ট্রিবিউশন পয়েন্টের সামনে চেকপোস্ট বসিয়ে মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয় তাদের।
এ সময় গাঁজা,
মাইক্রোবাস, মোবাইল ফোন ও ৪ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয় তাদের। অভিযানে নেতৃত্ব
দেন র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কোম্পানি উপ-অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার
মো. নুরল হুদা।
আটককৃতদের প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জানায়, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের
উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহন করছিলেন তারা।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে
সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(খ)/৪১ ধারায় মামলা
রুজু করা হয়েছে।
মন্তব্য করুন


হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা রক্ষায় দেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন থেকে পূজামন্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে সদা তৎপর রয়েছে। হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন এবং অন্যান্য সকল ধর্মাবলম্বীগণ সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন সার্থক ও সুন্দর করে তুলবেন- এই প্রত্যাশা বাংলাদেশ সেনাবাহিনীর।
মন্তব্য করুন


বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলুর বীজের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা ও মূল্যতালিকা না টাঙানোয় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার নয়মাইল এলাকার প্রতিষ্ঠানটিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বীজ আলুর দাম বেশি রাখা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে নয়মাইল এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে মণ্ডল ট্রেডার্সে গিয়ে দেখা যায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে আলু এবং কোন মূল্যতালিকা দেওয়া নেই। এ অপরাধে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করে সঙ্গে সঙ্গে আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম।
মন্তব্য করুন


রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর জেলা প্রতিনিধি:
চাঁদপুরে কৃষিই সমৃদ্ধি এই শ্লোগানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ সার ও অর্থ বিতরণ। চাঁদপুরে ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত চাঁদপুর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে শীতকালীন হাইব্রিড শাকসবজির বীজ, সার ও নগদ অর্থ সহায়তা এবং প্রনোদনা কর্মসূচির আওতায় রবি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
'কৃষিই সমৃদ্ধি' এই শ্লোগানে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার দুপুরে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭শ' কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ ও ১ হাজার টাকা এবং ৯৭০ জন কৃষকদের মাঝে রবি ফসল (গম, ভুট্টা, সূর্যমুখি, চিনা বাদাম সয়াবিন, পেয়াজ, মসুর)-এর বীজ বিতরণ করা হয়। চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় সুবিধাভোগী কৃষকদের উদ্দেশ্যে বলেন,
বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তাই কৃষি উৎপাদনের মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে আরো সমৃদ্ধি করে তোলার চেষ্টা করবো।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মকবুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম কৃষি সম্প্রসারণ অফিসার, সুমি আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন ও সাদিকা বেগম প্রমুখ।
মন্তব্য করুন


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ
ইউনূস বাংলাদেশে আরো মার্কিন বিনিয়োগকে আমন্ত্রণ জানিয়ে বলেছেন, তার সরকার বিদেশি বিনিয়োগ
আকর্ষণ এবং দেশের ব্যবসায় পরিবেশ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকায় তিনি
একটি মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলকে বলেন, ‘আপনারা সঠিক সময়ে এদেশে এসেছেন।’
এক্সিলারেট এনার্জির প্রধান নির্বাহী
কর্মকর্তা (সিইও) এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান স্টিভেন কোবোসের
নেতৃত্বে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদল আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ
করায় প্রধান উপদেষ্টার প্রশংসা করে স্টিভেন কোবোস বলেন, এটি বাংলাদেশে ব্যবসায় আস্থা
বাড়াবে।
তিনি বলেন, ‘আপনার দায়িত্ব গ্রহণের
পর থেকে আমেরিকান কোম্পানিগুলোর বাংলাদেশে আগ্রহ অনেক বেড়েছে।’
কোবোস আরো জানান, ইউএস-বাংলাদেশ বিজনেস
কাউন্সিলের সদস্যসহ শীর্ষস্থানীয় মার্কিন কোম্পানিগুলো দক্ষিণ এশিয়ার এই দেশে ব্যবসার
সম্ভাবনা নিয়ে অনেক আগ্রহী।
এক্সিলারেট এনার্জির সিইও কোবোস বলেন,
তার কোম্পানি বাংলাদেশের জ্বালানি খাতে এবং কার্বন নিঃসরণ হ্রাসে আরো বিনিয়োগের পরিকল্পনা
করছে।
তিনি বলেন, কোম্পানিটি দেশে তরলীকৃত
প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বৃদ্ধি করতে চায়। বর্তমানে এক্সিলারেট বাংলাদেশের
দুটি অফশোর ফ্লোটিং স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) বিনিয়োগ করেছে, যা
প্রতিদিন ১.১ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে। দেশের দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ৩৪
শতাংশ এখান থেকে আসে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরের
সময় প্রধান উপদেষ্টা ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সেখানে এ সংগঠনের ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন, যার মধ্যে কিছু শীর্ষস্থানীয় আমেরিকান
বহুজাতিক কোম্পানিও ছিল। ড. ইউনূস উপস্থিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের
আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে স্টিভেন কোবোসের সঙ্গে
প্রতিনিধিদলে ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসসহ এক্সিলারেট এনার্জির
উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। পিটার সম্প্রতি এক্সিলারেট এনার্জিতে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার
হিসেবে যোগদান করেছেন। এছাড়া প্রতিনিধিদলে কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট ডেরেক ওয়ং
ও র্যামন ওয়াংডি এবং বাংলাদেশের আবাসিক ব্যবস্থাপক হাবিব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও জ্বালানি সচিব সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


বরিশাল
মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম বার বলেছেন, যেসব অসাধু ব্যবসায়ীরা
পণ্যের দাম বেশি রাখে তাদের তালিকা করা হচ্ছে।
১২
অক্টোবর বৃহষ্পতিবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর সদরদপ্তর সম্মেলন
কক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে
তিনি এ কথা বলেন।
পুলিশ
কমিশনার বলেন, দেশের ক্ষতি করার জন্য একটি চক্র কাজ করছে। প্রত্যেক সংস্থা একত্রিত
হয়ে বাজারদর নিয়ন্ত্রণে কাজ করতে হবে। যেসব অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বেশি রাখে
তাদের তালিকা করা হচ্ছে। এখানে ব্যবসায়ীদের মূখ্য ভূমিকা পালন করতে হবে। যারা বাজারে
কেনাকাটার জন্য যাবে, তাদের মেহমান মনে করতে হবে। তারা যখন কেনাকাটা করবে খেয়াল রাখতে
হবে (বাজার কমিটি) তাদের কাছে পণ্যের দামটা যেনো বেশি না রাখে।
এ
সময় তিনি বাজার মনিটরিং করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনায় সব সংস্থাকে গুরুত্বপূর্ণ
দিকনির্দেশনা দেন বিএমপি কমিশনার।
সভায়
উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান
মো. শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ
কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভুঞা বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো: আশরাফ
উল্যাহ তাহেরসহ বিএমপির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, র্যাব-৮ বরিশাল এর প্রতিনিধি,
গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জেলা কৃষি, মৎস, প্রাণিসম্পদ কর্মকর্তা, ভোক্তা অধিকার
সংরক্ষণ কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা এবং
বাজার মনিটরিং সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠান, পণ্য উৎপাদন ও বিপণন সংক্রান্ত সংস্থার
সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন থানা এলাকার গুরুত্বপূর্ণ বাজারের ব্যবসায়ী নেতারাসহ
আরো অনেকে।
মন্তব্য করুন


পুলিশ-র্যাব-আনসারের পোশাক পরিবর্তনের
সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.
জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা
সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, বৈঠকে আয়রন, রয়েল ব্লু,
ডিপখাকি, ডিপব্লু, জলপাইসহ কয়েকটি রংয়ের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রংয়ের পোশাক
চূড়ান্ত করা হয়।
এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের
পোশাকের রং হচ্ছে ‘আয়রন’। র্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রংয়ের এবং আনসারের পোশাকের
রং হচ্ছে ‘গোল্ডেন হুইট’।
মন্তব্য করুন


বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে,সেনা কর্মকর্তা আশরাফুজ্জামানকে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করেছে ।
অন্যদিকে, সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
আর এজন্যই তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মন্তব্য করুন


স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সব দুর্যোগে-বিপদে মানুষের পাশে ছুটে যায় ফায়ার সার্ভিস
সদস্যরা। তাই তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও সুযোগ-সুবিধা বাড়াতে
কাজ করছে সরকার।
আজ
মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে
এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী
আরো বলেন, ‘ভূমিকম্পের আশঙ্কা আছে, এমন বাস্তবতায় ফায়ার সার্ভিসের সার্বিক উন্নয়ন ও
অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় জরুরি।’
স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, ‘সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেবা
প্রদান করে যাচ্ছে যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। সেজন্য জনগুরুত্ব বিবেচনায় ২০টি ফায়ার
স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।
অ্যাম্বুলেন্স
সেবা সম্প্রসারণের লক্ষ্যে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলমান।
ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী প্রতিষ্ঠান উল্লেখ করে মন্ত্রী বলেন, গতি,
সেবা ও ত্যাগের মন্ত্রে উজ্জীবিত এ বাহিনীর প্রতিটি সদস্য যেকোনো দুর্যোগ-দুর্ঘটনা
ও সংকটময় মুহূর্তে সাধারণ জনগণের জান-মাল রক্ষায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন।
এদিন
পাসিংআউট করে বাহিনীতে যুক্ত হয়েছেন আড়াই শতাধিক সদস্য। তাদের মধ্যে বুনিয়াদী ৯ জনকে
পদক পরিয়ে দেন মন্ত্রী।
এ
ছাড়া রাষ্ট্রীয় বীরত্বপূর্ণ অবদান রাখায় ২০ জনকে পদক পরিয়ে দেন তিনি। গত তিন বছরের
জন্য পদক পাবেন আরো ১৩৮ জন।
মন্তব্য করুন


নিয়মিত কলা পাকাতে কেমিকেল (প্রোমোট-ইথিলিন) ব্যবহার করেন, চাঁদপুর শহরের
চৌধুরীঘাট এলাকার এক ব্যবসায়ী।
রোববার (১৩ আগস্ট)
বিকেলে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
জাতীয় ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন,
নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ শহরের পালবাজার, চৌধুরীঘাট, কয়লাঘাট ও মোলহেড
এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। পাল বাজারের চৌধুরীঘাট এর অনেকগুলো কলার
দোকান তদারকি করা হয়। এসময় ‘ভাই ভাই কলা আড়ত’ প্রতিষ্ঠানে কাঁচা কলা পাকাতে কেমিকেল (প্রোমোট-ইথিলিন) ব্যবহার করতে
দেখা যায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তরের অভিযানের টের পেয়ে কেমিকেল লুকানোর চেষ্টা করেন তিনি। পরবর্তীতে
ওই দোকান মালিককে হাতেনাতে ধরে ফেলা হয় এবং তিনি দোষ স্বীকার করেন। এবং তাকে ২০
হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক
সহযোগিতা করেন, চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম। ভোক্তার অর্থ,
স্বার্থ, স্বাস্থ্য ও অধিকার রক্ষার্থে ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান পরিচালনা
অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা
কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
মন্তব্য করুন


ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংয়ের নেতৃত্বে কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা
অন্তর্বর্তীকালীন
সরকারের উদ্যোগে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হওয়ায় দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছে
বলে ঘোষণা দেন।
প্রতিনিধিদলে এলজির কর্মকর্তাসহ কোরিয়ার টেক্সটাইল, ফ্যাশন, স্পিনিং, লজিস্টিকস, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বৃহৎ বেশ কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা ছিলেন।
বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলটি গতকাল সোমবার চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেন। ইয়াংওয়ান করপোরেশন পরিচালিত এই শিল্পপার্কে অনেক বিনিয়োগকারী তাৎক্ষণিকভাবে বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক
ড. ইউনূস বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের জন্য শ্রম, শিল্প, জ্বালানি ও বিনিয়োগ নীতিতে গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কারের কথা তুলে ধরেন। তিনি বলেন, এমন সময়ে আপনারা বাংলাদেশে এসেছেন যখন আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণ করছি। এই নতুন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এখন সহজ ও ঝামেলামুক্ত। আপনাদের জন্য বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা আমাদের দায়িত্ব। আমি জানি গত ১৬ বছরে আপনাদের অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে, আমরা সেই সময়ের ক্ষতিপূরণ দিতে চাই। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসা কিহাক সাং প্রধান উপদেষ্টার কথার সঙ্গে একমত পোষণ করেন এবং দেশের ব্যবসাবান্ধব পরিবেশ ও সরকারের ইতিবাচক নীতির প্রশংসা করেন।
অধ্যাপক
ড. ইউনূস বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহ দেন যাতে তারা বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখতে পারেন। তিনি বলেন, ‘বাংলাদেশকে আপনাদের ব্যবসার গন্তব্য এবং অনুপ্রেরণার উৎস বানান। আপনারা কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা রাখেন।’
কিহাক সাং ঘোষণা দেন, ইয়াংওয়ান করপোরেশন চট্টগ্রামে আগামী কয়েক মাসের মধ্যে একটি টেক্সটাইল ও ফ্যাশন কলেজ স্থাপন করবে, যা বাংলাদেশকে বিশ্বের শীর্ষ টেক্সটাইল হাবে পরিণত করতে দক্ষ মানবসম্পদ তৈরি করবে।
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টার প্রেরিত সাম্প্রতিক চিঠিরও প্রশংসা করেন, যা নতুন মার্কিন প্রশাসনের নীতির কারণে উদ্ভূত উদ্বেগ নিরসনে সহায়ক হয়েছে। তিনি বলেন, ‘চিঠিটি অত্যন্ত সুচিন্তিত ছিল’ এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য গার্মেন্টস ব্যবসায়ীদের পরামর্শও দেন।
বাংলাদেশের সাপ্লাই চেইন কাঠামো অনন্য উল্লেখ করে কোরিয়ান ফ্যাশন ও রিটেইল খাতের প্রতিনিধিরা বাংলাদেশ থেকে পোশাক কিনতে আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতও দ্রুত বিকাশমান এবং বিশ্ব বাণিজ্য কাঠামোতে দেশটি শীর্ষ ওষুধ রপ্তানিকারক হতে পারে। একজন বিনিয়োগকারী দেশে একটি এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট) কারখানা স্থাপনের আগ্রহ জানান।
অধ্যাপক
ড. ইউনূস প্রতিনিধিদলের একজন শীর্ষ কোরীয় সার্জনকে চট্টগ্রামে একটি হাসপাতাল স্থাপনের প্রস্তাব দেন।
মন্তব্য করুন