

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হলেন আরমা দত্ত (কুমিল্লা)।
দ্বাদশ
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী
লীগ।
বুধবার
(ফেব্রুয়ারি ১৪) বিকেলে গণভবনে সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের ৪৮ প্রার্থীর নাম
ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার আগে দুপুরে আওয়ামী লীগ সভাপতি
শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে
নারী আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়।
দ্বাদশ
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন ১ হাজার ৫৪৯ জন।
সংরক্ষিত নারী আসনে আওয়ামী
লীগের মনোনীত প্রার্থীরা হলেন:
১.
রেজিয়া ইসলাম (পঞ্চগড়)
২.
দ্রোপদী দেবি আগরওয়াল (ঠাকুরগাঁও)
৩.
আশিকা সুলতানা (নীলফামারী)
৪.
রোকেয়া সুলতানা (জয়পুরহাট) - আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক
৫.
কোহেরী কুদ্দুস মুক্তি (নাটোর)
৬.
জারা জেবিন মাহবুব (চাপাইনবাবগঞ্জ)
৭.
রুনু রেজা (খুলনা)
৮.
ফরিদা আক্তার বানু (বাগেরহাট)
৯.
ফারজানা সুমি (বরগুনা)
১০.
খালেদা বাহার বিউটি (ভোলা)
১১.
ফরিদা ইয়াসমিন (নরসিংদী)
১২.
উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ)
১৩.
নাদিরা বিনতে আমির (নেত্রকোনা)
১৪.
মাহফুজা সুলতানা মলি (জয়পুরহাট)
১৫.
পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ) - আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য
১৬.
আরমা দত্ত (কুমিল্লা)
১৭.
লায়লা পারভীন (সাতক্ষীরা)
১৮.
মুন্নুজান সুফিয়ান (খুলনা) - সদ্য সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
১৯.
বেদৌড়া আহমেদ সালাম (গোপালগঞ্জ)
২০.
শবনম জাহান (ঢাকা)
২১.
পারুল আক্তার (ঢাকা)
২২.
সাবেরা বেগম (ঢাকা)
২৩.
শাম্মী আহমেদ (বরিশাল) - আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক
২৪.
নাহিদ ইজহার খান (ঢাকা)
২৫.
ঝর্ণা আহসান (ফরিদপুর)
২৬.
ফজিলাতুন নেছা (মুন্সীগঞ্জ) - সদ্য সাবেক মহিলা ও শিশু প্রতিমন্ত্রী
২৭.
সাহেদা তারেক দিপ্তী (ঢাকা)
২৮.
অনিমা মুক্তি গোমেজ (ঢাকা)
২৯.
শেখ আনার কলি পুতুল (ঢাকা)
৩০.
মাসুদা সিদ্দিক রোজি (নরসিংদী)
৩১.
তারানা হালিম (টাঙ্গাইল) - আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য
৩২.
শামসুন নাহার (টাঙ্গাইল) - আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক
৩৩.
মেহের আফরোজ চুমকি (গাজীপুর) - নির্বাচনে পরাজিত
৩৪.
অপরাজিতা হক (টাঙ্গাইল)
৩৫.
হাসিনা বারী চৌধুরী (ঢাকা)
৩৬.নাজমা
আক্তার (গোপালগঞ্জ)
৩৭.
ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর) - আওয়ামী লীগের কৃষি সম্পাদক
৩৮.
আশরাফুন নেছা (লক্ষ্মীপুর)
৩৯.
কানন আরা বেগম (নোয়াখালী)
৪০.
শামীমা হারুন লুবনা (চট্টগ্রাম)
৪১.
ফরিদা খানম (নোয়াখালী)
৪২.
দিলারা ইউসুফ (চট্টগ্রাম)
৪৩.
ডরথি তঞ্চঙ্গা (রাঙামাটি)
৪৪.
সানজিদা খানম (ঢাকা) - আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, নির্বাচনে পরাজিত
৪৫. নাছিমা জামান ববি (রংপুর)
৪৬.
নাজনীন নাহার রোশা (পটুয়াখালী)
৪৭.
ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম) - আওয়ামী লীগের অর্থ সম্পাদক
৪৮.
রুমা চক্রবর্তী (সিলেট)
মন্তব্য করুন


মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী
সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আন্তর্জাতিক
মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার
রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে
রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং চট্টগ্রাম বন্দর থেকে মাইন অপসারণের কথা স্মরণ
করেন।
তিনি রাশিয়ার রাষ্ট্রদূতকে তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের
অন্যান্য পণ্যও আমদানি বাড়ানোর আহ্বান জানান। বর্তমানে রাশিয়ায় বাংলাদেশের মোট
রপ্তানির ৯০ শতাংশ তৈরি পোশাক।
বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায়
বাংলাদেশে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং খাদ্য নিরাপত্তা,
জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সহায়তা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থ
সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনা করেন।
বাংলাদেশের খাদ্যশস্য এবং সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি
করা হয় উল্লেখ করে ড. ইউনূস বলেন, রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক
অংশীদার।
গত বছর রাশিয়া থেকে বাংলাদেশ ২ দশমিক ৩ মিলিয়ন টনেরও বেশি গম
আমদানি করেছে এবং চলতি বছর আমদানির পরিমাণ ইতোমধ্যে ২ মিলিয়ন টন অতিক্রম করেছে।
রাশিয়ার রাষ্ট্রদূত জানান, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি
কোম্পানি গ্যাজপ্রম ভোলা দ্বীপে এবং দেশের অভ্যন্তরে আরও পাঁচটি গ্যাস কূপ
অনুসন্ধান করতে আগ্রহী।
তিনি আরও জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ
চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি আগামী বছর চালু হতে পারে।
তিনি বলেন, রাশিয়া বাংলাদেশে এলএনজি রপ্তানিতে আগ্রহী।
প্রধান উপদেষ্টা অর্থনৈতিক ও শিক্ষা সহযোগিতা এবং দুই দেশের জনগণের
মধ্যে সম্পর্ক বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন।
মন্তব্য করুন


কক্সবাজারের
পেকুয়ায় অতিবৃষ্টি এবং সমুদ্রের জোয়ারে প্লাবিত পানিবন্দি দুর্গত মানুষদের নিরাপদ স্থানে
সরিয়ে নিতে ৩টি বোটসহ নৌ কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় দরিদ্র ও
অসহায় মানুষদেরকে জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার
কক্সবাজারের পেকুয়ায় পানিবন্দি ১২ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য
সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে পানিবন্দি প্রতিটি পরিবারকে ৭ দিনের চাল,
আটা, ডাল, ছোলা, লবণ, মুড়ি, চিড়া, চিনি, মোমবাতি, বিস্কুট, স্যালাইন, বিশুদ্ধ পানি
ও পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এছাড়া স্থানীয় প্রশাসনের
চাহিদা অনুযায়ী সকল ধরনের সহায়তা প্রদানের জন্য পেকুয়াস্থ নতুন সাবমেরিন ঘাঁটি ‘বানৌজা
শেখ হাসিনা’প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য,
বাংলাদেশ নৌবাহিনী পানিবন্দি এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিকেল টিম,
জীবন রক্ষাকারী ঔষধ, স্যালাইন ও অন্যান্য সামগ্রী নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত
রয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর
এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আগামী জুন মাসের শেষের দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠাবে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি চূড়ান্ত করা হবে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী মার্চে প্রকাশ করা হবে। এরপর ফরম পূরণ শুরু হবে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি।
তিনি আরও জানান, পরীক্ষার খসড়া রুটিন তৈরির বিষয়ে কাজ চলছে। খসড়া রুটিন তৈরির পর তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর মন্ত্রণালয় অনুমোদন দিলে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মন্তব্য করুন


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের যেসব জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে বলে । সেই সাথে বাড়তে পারে তাপমাত্রা।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কিশোরগঞ্জ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং উত্তরাঞ্চলে তা বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ায় তাপমাত্রা আরও বাড়তে পারে এর সাথে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
মন্তব্য করুন


ফের দেশের ৩ জেলায় শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ৩ জানুয়ারি উত্তরাঞ্চলের ৩ জেলায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়। সেই শৈত্যপ্রবাহ ৩ দিন স্থায়ী ছিল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিস্তৃত অঞ্চল জুড়ে নির্দিষ্ট সময় ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে বলে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে তাকে বলে মাঝারি এবং তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে বলে তীব্র শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তাকে বলে অতি তীব্র শৈত্যপ্রবাহ।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল কিশোরগঞ্জের নিকলি ও চুয়াডাঙ্গায়। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে ৯ দশমিক ৮ ও দিনাজপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস ছিল।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াত ছিল নিকলিতে। শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
মন্তব্য করুন


২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার এই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক চিঠিতে এইচএসসি পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যক্ষদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, গত ২৮ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুষ্ঠিত সভায় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস বিষয়ক সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২৪ শিক্ষাবর্ষের ক্লাস রুটিন প্রকাশ করেছে । ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের এক শিফট ও দুই শিফটের স্কুলের জন্য আলাদা রুটিন প্রকাশ করা হয়েছে।
২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরির স্বাক্ষরিত এ রুটিন প্রকাশ করা হয়, যা প্রণয়ন করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আগে প্রাথমিক বিদ্যালয়ের রুটিন প্রকাশ করেছে ।
মাউশির প্রকাশ করা মাধ্যমিকের নতুন রুটিন অনুযায়ী, এক শিফটের স্কুলগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আর দুই শিফটের স্কুলগুলো চলবে সকাল সাড়ে ৭টা থেকে ৫টা পর্যন্ত। প্রথম শিফট সাড়ে ১২টায় শেষ হয়ে দ্বিতীয় শিফট শুরু হবে।
নতুন এ রুটিনে আরো বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে একই দিনের বিষয়গুলোর পিরিয়ড পারস্পরিক পরিবর্তন করা যাবে।
তবে রুটিনে দশম শ্রেণির অংশ ফাঁকা রাখা হয়েছে। স্কুলগুলোকে দশম শ্রেণির রুটিনের বিষয়গুলো নিজেদের মতো করতে হবে।
এদিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ধারাবাহিকতায় আগামী বছর অষ্টম ও নবম শ্রেণিতেও নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হচ্ছে।
আর নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে শিক্ষার্থীদের ছয় পিরিয়ড ক্লাস হবে। তবে আগের শিক্ষাক্রমের দশম শ্রেণি শিক্ষার্থীদের ক্লাস হবে ৭ পিরিয়ড।
মন্তব্য করুন


গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল সোমবার(৪ মার্চ) দেশের বিভিন্ন স্থানে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ রবিবার(৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৬ ঘণ্টা গোদনাইল, এনায়েতনগর, বৌবাজার, লাকী বাজার, হাজীগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, চাষাঢ়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধর্মগঞ্জ, তক্কারমাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ইদ্রাকপুর, ভুঁইগড়, কুতুবপুর ইউনিয়ন, ঢাকা ম্যাচ, সেনপুর, মোক্তারপুর, ফতুল্লা, সস্তাপুর, জেলখানা সড়ক, হাজীগঞ্জ মোড় থেকে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড, পঞ্চবটি, মাইজদাইর, ইজদাইর,নারায়ণগঞ্জ বিসিক এলাকা, কাশিপুর ইউনিয়ন থেকে পঞ্চবটি হয়ে মোক্তারপুর পর্যন্ত এলাকা, ধর্মগঞ্জ, শাসনগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, সাহেবপাড়া, মিজমিজি হতে চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার আওতাধীন সংশ্লিষ্ট এলাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত বা স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’
মন্তব্য করুন


৫ আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক
তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক
মো: সারজিস আলম।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার
দিকে মাদারীপুর পৌরসভার হলরুমে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের
সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সমন্বয়ক মো: সারজিস আলম বলেছেন, এসব
ভুয়া সমন্বয়কদের আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা পূর্বেও ছিল এখনও
আছে, ভবিষ্যতেও থাকবে। এদেরকে আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙিয়ে আমাদের ইমেজকে
খেয়ে ফেলবে। দেশের অনেকে জেলায় এমনটা হচ্ছে।
ভুয়া সমন্বয়কদের হুঁশিয়ারি দিয়ে মো:
সারজিস আলম বলেন, ছাত্রদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে ফ্যাস্টিস হওয়ার চিন্তা করেন কিংবা
ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেন, তাদেরকে বহিষ্কার করে আইনের মাধ্যমে ব্যবস্থা
গ্রহণ করা হবে। আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা কেউ আলাদা হবেন না। সবাই একত্রে থাকবেন।
তা না হলে পরিণতি খারাপের দিকে যাবে।
মন্তব্য করুন


গাজীপুরের
কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত ফুরকান মিয়ার
ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গোয়েন্দা সূত্র জানায়, শনিবার (৯ মে) কাপাসিয়ার
আমরাইদ এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয়
প্রকাশ করা হয়নি।
এর
আগে শুক্রবার (৮ মে) দিবাগত রাতে কাপাসিয়া সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে প্রবাসী মনির
হোসেনের বাড়িতে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন
অভিযুক্ত ফুরকান মিয়া।
নিহতরা
হলেন, ফুরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), মেয়ে মীম (১৫), মারিয়া (৮), ফারিয়া (২) এবং
শ্যালক রসুল মিয়া (২২)।
ফুরকান
গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের আতিয়ার রহমান মোল্লার ছেলে। তিনি পেশায়
প্রাইভেটকার চালক ছিলেন এবং প্রায় এক বছর আগে রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের
বাড়ির নিচতলা ভাড়া নেন।
স্থানীয়রা
জানান, তিন শিশুর গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে ছিল। রসুল মিয়ার মরদেহ পাওয়া
যায় বিছানার ওপর। অন্যদিকে শারমিনের মরদেহ জানালার গ্রিলে হাত-মুখ বাঁধা অবস্থায় ঝুলতে
দেখা যায়।
পুলিশ
জানিয়েছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থল থেকে দেশীয় মদের
খালি বোতল ও কোকাকোলার বোতল উদ্ধার করা হয়েছে। থানার পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআইসহ
একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ
করছে।
পুলিশের
একটি সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নিহতদের স্বজন রাশিদাকে ফোন করে ফুরকান
মিয়া জানান, তিনি পাঁচজনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন।
ঘটনার
পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন কাপাসিয়ার সংসদ সদস্য
সালাহউদ্দিন আইউবীসহ জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য করুন