

কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশের একটি চৌকশ টিম গোপন সূত্রে সংবাদ পেয়ে রাত্রিকালীন অভিযান পরিচালনা করে রৌমারী থানাধীন ৫নং যাদুরচর ইউনিয়নের উত্তর আলগার চর মৌজাস্থ আসামি মোঃ হবিবর রহমান ওরফে হবি মুন্সী(৪১), মৃত আব্দুল মোতালেব এর বসতবাড়ির দক্ষিণ দুয়ারী আধাপাকা চৌচালা টিনের শয়ন ঘরের ভিতরে খাটের নিচ হতে লাল রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো পাটের সুতলি দ্বারা বাধা অবস্থায় দুই পোটলা গাজা যার একটিতে ০৪ কেজি ৩০০ গ্রাম গাজা, অপরটিতে ২ কেজি ২০০ গ্রাম গাজা এবং সাদা রংয়ের প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে খোলা অবস্থায় ১ কেজি গাঁজাসহ সর্বমোট ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১৯/০৭/২০২৩ তারিখ রাতে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে রৌমারি থানার মামলো নং০৯, তারিখ- ১৯ /০৭/ ২০২৩ খ্রিস্টাব্দ, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ) রুজু পূর্বক গ্রেফতার কৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পৃথক আরেকটি অভিযানে মাদক মামলার এক বছরের সাজা পরনাভুক্ত এবং আরো ০১ টি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোহাম্মদ দুলাল হোসেন(৩০), পিতা- রবিউল ইসলাম, গ্রাম- দক্ষিণ আলগাচর, থানা -রৌমারী, জেলা- কুড়িগ্রামকে গ্রেফতার করা হয় এবং একই রাত্রে মাদক মামলার ছয় মাসের পরোয়ানা ভুক্ত অপর পলাতক আসামি রেজাউল(৪৫), পিতা- মৃত কসব উদ্দিন, গ্রাম- নওদাপাড়া, থানা- রৌমারী, জেলা- কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়। উভয় কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন


দেশের সব সিটি করপোরেশন এলাকার মধ্যে অবস্থিত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে সিটি করপোরেশন এলাকার বাইরের প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস চলবে।
বুধবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৮টি বিভাগীয় শহরের সিটি করপোরেশনের এলাকাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শ্রেণিকার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
মন্তব্য করুন


রাজশাহীর পবা উপজেলার
হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে রাজশাহী জেলা
পুলিশ। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়।
আটককৃতরা হলো- শাকিব
ইসলাম (২২), মো. জামিল (৩৪), মোমিন মিয়া (৫০) ও তামিম মিয়া (১৯)।
তামিম মিয়া ও মোমিন
মিয়া যথাক্রমে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার আরিফুল ইসলাম ও মৃত কাইমুদ্দিনের
ছেলে। জামিল রাজশাহী নগরীর রাজপাড়ার মহিষবাথান এলাকার মৃত নূর আক্কাসের ছেলে।
শাকিব রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাগাইল গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার
দুপুরে রাজশাহী পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে
এসব তথ্য জানান।
রাজশাহী পুলিশ সুপার
(এসপি) সাইফুর রহমান জানান, ১১ সেপ্টেম্বর সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে
রাজশাহী নগরীর দামকুড়া থানার হরিপুরে অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা দিয়ে
ব্যাটারিচালিত রিকশায় করে দুজন ও একটি মোটরসাইকেলে করে দুজন গোদাগাড়ীর চাপাল
গ্রামের দিকে যাচ্ছিলেন।
এ সময় পুলিশের উপস্থিতি
টের পেয়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত জামিলের অটোরিকশা থামিয়ে তার শরীর তল্লাশি
করে পেট ও পিঠে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার কর হয়। এ সময়
তার ব্যবহৃত অটোরিকশায় থাকায় দুটি প্লাস্টিকের বস্তা থেকে আরও ৪৪ কেজি গাঁজা
উদ্ধার করে পুলিশ। এছাড়া তাদের সহযোগী শাকিব ইসলাম, মোমিন মিয়া ও তামিম মিয়ার শরীর তল্লাশি করে উদ্ধার
করা হয় আরও ৬ কেজি গাঁজা।
রাজশাহী পুলিশ সুপার
(এসপি) সাইফুর রহমান আরও জানান, এ ঘটনায় আটককৃতদের নামে রাজশাহীর গোদাগাড়ী থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৭ কেজি
গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা।
বুধবার (১২ জুন) বুড়িচং থানাধীন কোরপাই
ফয়েজউদ্দিন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার
উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী উপ-পরিদর্শক মিজানুর
রহমান এর নেতৃত্বে ডিএনসি- কুমিল্লা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা
করে হনুফা আক্তার নামের এক নারীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার
করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো- বাগেরহাট জেলার
মোরেলগঞ্জ থানাধীন বারইখালী এলাকার মোশাররফ খা এর মেয়ে হনুফা আক্তার (২৭)।
আসামীদের বিরুদ্ধে সহকারী উপ-পরিদর্শক
মিজানুর রহমান বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
মন্তব্য করুন


সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে দাউ দাউ করে গাছটি পুড়তে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যে।
আর এ আগুন হেয়ার রোডের বড় একটি গাছে ধরেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ।
সে এলাকার ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটে কাকরাইল মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলগামী সড়কের বাম পাশে একটি গাছে আগুন লেগেছে। আমাদের দুটি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে গাছটিতে আগুন ধরেছে।
মন্তব্য করুন


আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন ।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা।
তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র ১৯ ও ২০ ফেব্রুয়ারি বাছাই হবে। প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আর ভোটের তারিখ ১৪ মার্চ।
নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে ভোটের প্রয়োজন হবে না। তাই এরই মধ্যে দলগুলো তাদের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। এতে ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই।
ইসি সচিব মো. জাহাংগীর আলম সম্প্রতি জানিয়েছেন, ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ৪৮টি আসন পাবে। আর জাতীয় পার্টি পাবে দুটি আসন।
মন্তব্য করুন


মাদারীপুরের কালকিনিতে ‘রুটিপড়া’ খেয়ে ব্যবসায়ীর গুরুতর অসুস্থ হওয়ার ঘটনায় রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের
মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুরের নিজবাড়ি থেকে কথিত সেই কবিরাজ ইস্রাফিল শেখকে (৩৬) গ্রেফতার করেছে মাদারীপুর
গোয়েন্দা পুলিশ।
নিশ্চিন্তপুরের মৃত
রাজ্জাক শেখের ছেলে গ্রেফতারকৃত
ইস্রাফিল।
সোমবার (১১ সেপ্টেম্বর)
দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম এসব তথ্য জানান।
মাদারীপুর পুলিশ সুপার
মোহাম্মদ মাসুদ আলম বলেন, ‘১৫ দিন আগে কালকিনির রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী
দুলাল শিকদার ও মামুন শিকদারের দোকানে চুরি হয়। চুরি হওয়া এ ঘটনায় দায়ী করা হয়
পাশের দোকানি জাহিদুলকে। পরে গতকাল রবিবার সকালে বাজারের পাশে একটি মাদরাসা মাঠে ‘রুটিপড়া’
খাওয়ার আয়োজন করা হয়। কথিত কবিরাজের দেওয়া ‘রুটিপড়া’ উপস্থিত সন্দেহভাজন অর্ধশত
মানুষকে একটি করে খাওয়ান দুলাল ও মামুন। জাহিদুলকে চেতনানাশক মিশিয়ে দুটি রুটি ও
একটি ডিম খাওয়ানো হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। এই ঘটনা সাজানো হয় পরিকল্পিতভাবে। ’
মাদারীপুর পুলিশ সুপার
মোহাম্মদ মাসুদ আলম আরও বলেন, গুরুতর অবস্থায় নাজমুলকে প্রথমে কালকিনি উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
ভুক্তভোগী ব্যবসায়ীর বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নামে কালকিনি থানায়
মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে রোববার রাতেই গোয়েন্দা পুলিশের
টিম ইস্রাফিলকে গ্রেফতার করে।
মন্তব্য করুন


রাষ্ট্রপতি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। ‘আজহা’ অর্থ কোরবানি বা উৎসর্গ করা। ঈদুল আজহার সঙ্গে মিশে আছে চরম ত্যাগের শিক্ষা ও প্রভুপ্রেমের পরাকাষ্ঠা।
আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়। তিনি সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিতদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, করোনা মহামারির অভিঘাত ও বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। এ প্রেক্ষাপটে বিশ্বব্যাপী নিম্ন আয়ের মানুষ নানা প্রতিবন্ধকতার মাঝে দিনাতিপাত করছে।
ত্যাগের শিক্ষায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে।
মন্তব্য করুন


পবিত্র হজ করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬০০ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০ জন পুরুষ ও তিন জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় ৪ জন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৯১ হাজার ৮০২ জন । হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
মন্তব্য করুন


পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, বিভিন্ন স্তরে আমাদের যে নির্বাচনী কার্যক্রমের জন্য আইনানুগ ব্যবস্থা তথা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। দৃশ্যমান ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার তা আমরা নিয়েছি।
২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে রাজশাহী পুলিশ লাইন্স মাঠে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন এসব কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষের একটি ঐতিহ্যবাহী নিরাপত্তা বাহিনী। আমাদের জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা বেড়েছে। আমাদের ইকুইপমেন্ট, লজিস্টিক, জনবল ও প্রশিক্ষণ আছে। সেইসঙ্গে আমাদের শত বছরের দায়িত্ব পালনের একটা অভিজ্ঞতা আছে। এ সমস্ত কিছুর সমন্বয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দৃশ্যমান, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করতে পুলিশ বদ্ধপরিকর। আমাদের পুলিশ বাহিনী একটি দক্ষ বাহিনীতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির আলোকে দায়িত্ব পালন করে এ দেশকে শান্তিপূর্ণ একটি রাষ্ট্রে পরিণত করা হয়েছে, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তার ফলশ্রুতিতে দেশে উন্নয়ন কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে। জঙ্গিবাদ-সন্ত্রাবাদকে মোকাবিলা করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমরা আগের চেয়ে অনেক বেশি শান্তিপূর্ণ রাখতে পেরেছি। পেশাদারিত্বের সঙ্গে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রত্যেকটি সদস্য ওয়েল মোটিভেটেড। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য সক্ষম।
এর আগে সকাল ১১টায় বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে আরএমপির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন আইজিপি। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইন মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মীর রেজাউল আলম ও রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল বাতেন।
মন্তব্য করুন


সরকার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গ্যাসের দাম বাড়িয়েছে । বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়িয়ে গেজেট জারি করা হয়েছে। নতুন এ দাম চলতি ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর ধরা হয়েছে।
এর আগে গত বছরের ১৮ জানুয়ারি আবাসিক, সিএনজিচালিত যানবাহন, সার ও চা শিল্পে ব্যবহার ছাড়া অন্য সব ক্ষেত্রে গ্যাসের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, যা ওই বছরের ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হয়।
সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য গ্যাসের পূর্ব মূল্য ছিল প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা যা বাড়িয়ে বর্তমান মূল্য করা হয়েছে ১৪ টাকা ৭৫ পয়সা।
ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, স্মল পাওয়ার প্ল্যান্ট ও বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাসের দাম ছিল প্রতি ঘনমিটার ৩০ টাকা। এক্ষেত্রেও ৭৫ পয়সা বাড়িয়ে সেটা ৩০ টাকা ৭৫ পয়সা করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, ভতুর্কি সমন্বয়ে বিদ্যুতের সঙ্গে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে । গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেছিলেন, গ্যাসের দাম সমন্বয় গ্রাহক পর্যায়ে হচ্ছে না। বিদ্যুতের পর্যায় হচ্ছে। গ্যাসের আবাসিক পর্যায়ে ব্যবহারের ক্ষেত্রে দাম বাড়ছে না। শিল্পেও গ্যাসের দাম বাড়ছে না। বিদ্যুতের ক্ষেত্রে যে গ্যাস দেওয়া হয় সেখানে আমরা কিছুটা সমন্বয় করছি।
তিনি বলেন যে গ্যাস বিদ্যুতে দেওয়া হয় সেখানে প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়বে, অর্থাৎ এটা ইন্টারনাল।
এ বছর বিদ্যুতের ক্ষেত্রে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি আসবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি ক্ষেত্রে ৬ হাজার কোটি টাকার মতো ভর্তুকি আসবে। এগুলো আগামী কয়েক বছরের মধ্যে আমরা সমন্বয়ে যাবো।
মন্তব্য করুন