মার্কিন ও ব্রিটিশ নাগরিক-প্রতিষ্ঠানের ওপর ইরানের নিষেধাজ্ঞা

ইরানের ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিক ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিপক্ষে গিয়ে ইসরায়েলকে সমর্থন করায় তাদের ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়।

ইরান জানিয়েছে সাত মার্কিন নাগরিক আছে তাদের নিষেধাজ্ঞার তালিকায়। এর মধ্যে আছেন জেনারেল ব্রায়ান পি ফেন্টন, তিনি যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানের কমান্ডার হিসেবে রয়েছেন। আছেন ভাইস অ্যাডমিরাল ব্রাড কুপার, তিনি মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সাবেক কমান্ডার।

ব্রিটিশ নাগরিক ও প্রতিষ্ঠানও আছে এই নিষেধাজ্ঞায়। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস আছেন ইরানের নিষেধাজ্ঞার তালিকায়। ব্রিটিশ সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের কমান্ডার জেমস হকেনহল এবং লোহিত সাগরের রয়্যাল নেভির বহরের ওপরেও নিষেধাজ্ঞা দিয়েছে ইরান।

এছাড়াও মার্কিন অস্ত্র নির্মাতা লকহিড মার্টিন, শেভরন এবং ব্রিটিশ এলবিট সিস্টেমস, পার্কার মেগিট ও রাফাল ইউকের ওপরও বিধি-নিষেধ আরোপ করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় ওই ব্যক্তি ও কোম্পানি বা প্রতিষ্ঠানের সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হবে। তারা কোনোভাবেই ইরানি ভূখণ্ডে প্রবেশ করতে পারবে না।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা মুদ্রায় মূল্য পরিশোধের শর্তে হরমুজে তেল পরিবহন করতে পারে ইরান

ইরান যুদ্ধ নিয়ে বিরোধ: স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

‘হত্যাযজ্ঞে জড়িত’ ইসরায়েলের ১৭ সামরিক বিজ্ঞানীর তথ্য ফাঁস

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা

ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা

১০

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, যা জানালেন বিক্রম মিশ্রি

১১

জাতিসংঘে ফিলিস্তিনের নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস

১২

সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা ইসরায়েলের

১৩

সিরিয়ায় ৭৫টি ঘাঁটিতে বিমান হা’মলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৪

অসহযোগ আন্দোলনের ডাক দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

১৫

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে

১৬

নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

১৭

আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

১৮

যে কারণে আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ

১৯

হিজবুল্লাহর প্রধান হলেন শেখ নাঈম কাসেম

২০

৪ মিনিটের ব্যবধানে ইসরাইলে ৭০টি রকেট হামলা

রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ

মাত্র ৪ মিনিটের ব্যবধানে ইসরাইলে ৭০টি রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আতঙ্কে সতর্ক সাইরেন বেজে উঠেছে ইসরাইলি শহরে। খবর বিবিসির

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে ইসরাইল জানায়, সকাল ১১টা ৯ মিনিট থেকে ১১টা ১২ মিনিটের মধ্যে ওয়েস্টার্ন গ্যালি ও আপার গ্যালির মধ্যে সতর্ক সাইরেন বেজে ওঠে।

৭০টি রকেটই লেবানন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরাইলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন।

এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরাইলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।

গাজায় ইসরাইলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লাহর কাছে।

ইসরাইলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এখন সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ। এতে করে ক্রমেই বেড়ে চলছে নিহতের সংখ্যা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা মুদ্রায় মূল্য পরিশোধের শর্তে হরমুজে তেল পরিবহন করতে পারে ইরান

ইরান যুদ্ধ নিয়ে বিরোধ: স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

‘হত্যাযজ্ঞে জড়িত’ ইসরায়েলের ১৭ সামরিক বিজ্ঞানীর তথ্য ফাঁস

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা

ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা

১০

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, যা জানালেন বিক্রম মিশ্রি

১১

জাতিসংঘে ফিলিস্তিনের নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস

১২

সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা ইসরায়েলের

১৩

সিরিয়ায় ৭৫টি ঘাঁটিতে বিমান হা’মলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৪

অসহযোগ আন্দোলনের ডাক দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

১৫

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে

১৬

নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

১৭

আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

১৮

যে কারণে আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ

১৯

হিজবুল্লাহর প্রধান হলেন শেখ নাঈম কাসেম

২০

আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭
বাংলাদেশের সহকারী হাইকমিশন

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায়  এখন পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া, এ ঘটনার কারণে ত্রিপুরা সরকার মঙ্গলবার (৩ ডিসেম্বর) ৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ও এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে, ভারতের নাগাল্যান্ড রাজ্যের ইংরেজি সংবাদমাধ্যম মুরং এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরা সরকার তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার পাশাপাশি একজন সহকারী কমান্ড্যান্ট পদমর্যাদার কর্মকর্তাকে প্রত্যাহার করেছে। ত্রিপুরা পুলিশের শীর্ষ এক কর্মকর্তা জানান, সোমবারের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ও এই তদন্তভার পড়েছে সাউদার্ন রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের (ডিআইজি) ওপর।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ৩ জন সাব-ইন্সপেক্টর দিলু জমাতিয়া, দেবব্রত সিনহা ও জয়নাল হোসেনকে বরখাস্ত করা হয়েছে। তাছাড়া সহকারী কমান্ড্যান্ট (ডিএসপি পদমর্যাদার কর্মকর্তা) কান্তি নাথ ঘোষকে প্রত্যাহার করা হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, ৪ পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।সারারাত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে। তাদের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে গ্রেফতারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে প্রায় ৫০ জন ব্যক্তি বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে হামলা চালায় ও ভাঙচুর করেন। ঘটনার পরপরই ঢাকা এর তীব্র প্রতিক্রিয়া জানায়।

ঢাকার অভিযোগ, স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিল না ও এই ঘটনা মিশনের কর্মীদের মধ্যে গভীর নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করেছে। সেই সঙ্গে নয়াদিল্লিকে ‘তৎক্ষণাৎ পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এই ঘটনা গভীরভাবে দুঃখজনক। কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি কোনোভাবেই লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। ভারত সরকার বাংলাদেশ হাইকমিশনের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার পদক্ষেপ নিচ্ছে।

এর আগে সোমবার দুপুরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলার ঘটনা ঘটে। বিশ্ব হিন্দু পরিষদসহ ভারতের বিভিন্ন ডানপন্থি সংগঠনের শতাধিক সদস্য এই হামলা চালায়। সেসময় কিছু লোক জোর করে হাইকমিশন চত্বরে প্রবেশ করেন ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেন।

পুলিশ দ্রুত হামলাকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। ঘটনার পরপরই পুলিশ গোয়েন্দা বিভাগের মহাপরিচালক অনুরাগ ও দক্ষিণাঞ্চলীয় রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কৃষ্ণেন্দু চক্রবর্তী সোমবার বিকেলে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন ও মিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। গোয়েন্দা বিভাগের ডিরেক্টর জেনারেল ও ডিআইজি বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। এরই মধ্যে কার্যালয়ের চারপাশে ত্রিপুরা পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে অনেক মানুষ আগরতলার গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হয়েছিলেন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। কিন্তু কিছু যুবক হঠাৎ করেই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। শান্তিপূর্ণ প্রতিবাদ চলতে পারে, তবে এ ধরনের আচরণ মোটেও কাম্য নয়।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভের সংখ্যা বাড়ার পর বাংলাদেশ হাইকমিশন ও এর উপ-সহকারী হাইকমিশনগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। সরকার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশের অন্যান্য উপ-সহকারী হাইকমিশনগুলোর নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।

সূত্র: এনডিটিভি

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা মুদ্রায় মূল্য পরিশোধের শর্তে হরমুজে তেল পরিবহন করতে পারে ইরান

ইরান যুদ্ধ নিয়ে বিরোধ: স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

‘হত্যাযজ্ঞে জড়িত’ ইসরায়েলের ১৭ সামরিক বিজ্ঞানীর তথ্য ফাঁস

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা

ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা

১০

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, যা জানালেন বিক্রম মিশ্রি

১১

জাতিসংঘে ফিলিস্তিনের নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস

১২

সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা ইসরায়েলের

১৩

সিরিয়ায় ৭৫টি ঘাঁটিতে বিমান হা’মলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৪

অসহযোগ আন্দোলনের ডাক দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

১৫

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে

১৬

নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

১৭

আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

১৮

যে কারণে আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ

১৯

হিজবুল্লাহর প্রধান হলেন শেখ নাঈম কাসেম

২০

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে
বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে শিগগিরই সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম এই তথ্য জানিয়েছেন। তার ভাষ্য, সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে।

ডেপুটি হাইকমিশনার জানান, পাকিস্তানের ব্যবসায়ী সংগঠন হায়দরাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির (এইচসিএসটিএসআই) সহযোগিতায় একটি প্রদর্শনীর আয়েজন করা হবে। সেখানে দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকরা অংশ নেবে।

এছাড়া মাহবুবুল আলম ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় হতে যাওয়া বার্ষিক বাণিজ্য প্রদর্শনী অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কে আমন্ত্রণও জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, এই প্রদর্শনীতে পাকিস্তানের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে ভিসা প্রক্রিয়া সহজ করা হবে।

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, সম্প্রতি হায়দরাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে আগ্রহী।

এসময় তিনি পাকিস্তানের ব্যবসায়ীদের কাছে বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে বর্ণনা করেন ও এইচসিএসটিএসআইকে ঢাকায় তাদের একটি প্রতিনিধি দল পাঠাতে বলেন। তিনি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া পর্যবেক্ষণ ও ত্বরান্বিত করারও প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে এইচসিএসটিএসআই-এর সভাপতি মুহাম্মদ সেলিম মেমন উভয় বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। তাছাড়া ইতিহাসে প্রথমবারের মতো গত ১১ নভেম্বর পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি কার্গো জাহাজ পৌঁছানোর বিষয়টিকে তিনি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

সেলিম মেনন বলেন, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও বাণিজ্যের সঙ্গে জড়িত। দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এই উদ্যোগ উভয় দেশের বৃহত্তর বাণিজ্য সহযোগিতার পথ আরও প্রশস্ত করবে।

মেমন এসময় বাংলাদেশি ব্যবসায়ীদের পাকিস্তানের প্রদর্শনীতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান, বিপরীতে বাংলাদেশের বাণিজ্য মেলায় যোগদানের জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের যথাযথ সুবিধা নিশ্চিতেরও আহ্বান জানান। এছাড়া মেনন ঢাকায় শুল্ক ছাড়পত্র পেতে পাকিস্তানি পণ্য রপ্তানিকারকরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন, সেগুলো দ্রুত সমাধানের আহ্বান জানান।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা মুদ্রায় মূল্য পরিশোধের শর্তে হরমুজে তেল পরিবহন করতে পারে ইরান

ইরান যুদ্ধ নিয়ে বিরোধ: স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

‘হত্যাযজ্ঞে জড়িত’ ইসরায়েলের ১৭ সামরিক বিজ্ঞানীর তথ্য ফাঁস

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা

ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা

১০

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, যা জানালেন বিক্রম মিশ্রি

১১

জাতিসংঘে ফিলিস্তিনের নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস

১২

সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা ইসরায়েলের

১৩

সিরিয়ায় ৭৫টি ঘাঁটিতে বিমান হা’মলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৪

অসহযোগ আন্দোলনের ডাক দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

১৫

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে

১৬

নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

১৭

আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

১৮

যে কারণে আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ

১৯

হিজবুল্লাহর প্রধান হলেন শেখ নাঈম কাসেম

২০

রাফায় খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত করল জাতিসংঘ

খাদ্যের ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের বর্বর হামলায় বিধ্বস্ত গাজায় শুরু থেকেই ত্রাণ সহায়তা দিয়ে আসছে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)। তবে এবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত করল সংস্থাটি।

মূলত গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর অব্যাহত বর্বর হামলায় নিরাপত্তা ঝুঁকির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার এক্সে বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ। বুধবার এপির খবরে এ তথ্য জানা গেছে।

ইউএনআরডব্লিউএ বলছে, ত্রাণের অভাব এবং নিরাপত্তাহীনতার কারণে বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত রয়েছে।

পোস্টে আরও বলা হয়েছে, গাজায় ইউএনআরডব্লিএর ২৪টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে বর্তমানে মাত্র সাতটি চালু আছে। অন্যদিকে গাজার রাফা এবং কেরেম শালোম ক্রসিংয়ে ইসরাইলি প্রতিবন্ধকতার কারণে গত ১০ দিনে কোনো চিকিৎসা সরবরাহ পৌঁছায়নি।

এদিকে, ইসরাইলি হামলা শুরুর পর থেকে বহু ফিলিস্তিনি রাফা শহর ছেড়ে পালিয়েছেন। এর ফলে খান ইউনিসে ইউএনআরডব্লিউএর আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের সংখ্যা ৩৬ শতাংশ বেড়েছে। রাফাজুড়ে আক্রমণ তীব্র হওয়ার পর অসংখ্য রোগী ও চিকিৎসাকর্মীকে হাসপাতাল থেকে বের করে দিয়েছে ইসরাইলি সেনারা। অনেক অসুস্থ ও আহত ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য অন্যত্র ছুটতে হচ্ছে। মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলের খান আদওয়ান হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালায় ইসরাইলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ইসরাইলি হামলায় ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ। বুধবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছেন অন্তত ৮৫ জন। আহত হয়েছেন দুশতাধিক।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা মুদ্রায় মূল্য পরিশোধের শর্তে হরমুজে তেল পরিবহন করতে পারে ইরান

ইরান যুদ্ধ নিয়ে বিরোধ: স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

‘হত্যাযজ্ঞে জড়িত’ ইসরায়েলের ১৭ সামরিক বিজ্ঞানীর তথ্য ফাঁস

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা

ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা

১০

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, যা জানালেন বিক্রম মিশ্রি

১১

জাতিসংঘে ফিলিস্তিনের নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস

১২

সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা ইসরায়েলের

১৩

সিরিয়ায় ৭৫টি ঘাঁটিতে বিমান হা’মলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৪

অসহযোগ আন্দোলনের ডাক দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

১৫

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে

১৬

নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

১৭

আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

১৮

যে কারণে আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ

১৯

হিজবুল্লাহর প্রধান হলেন শেখ নাঈম কাসেম

২০

হামাসকে নির্মূল করার আগে যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু

নেতানিয়াহুরে ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে।

তিনি বলেছেন, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরাইলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি; হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা, সব জিম্মিকে মুক্ত করা এবং নিশ্চিত করা যে, গাজা আবারও ইসরাইলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ প্রস্তাবে বাইডেন বলেছেন, প্রথমে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে, এরপর ইসরাইলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে, গাজায় বিপুল ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে, কয়েকশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল, হামাস মুক্তি দেবে ইসরাইলি জিম্মিদের— যার মধ্যে থাকবে পুরুষ সেনারাও।

এরপর গাজার পুনর্গঠনের কাজ শুরু হবে। সবশেষে দুই পক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে। বাইডেন এটিকে ইসরাইলের প্রস্তাব হিসেবেই অভিহিত করেছেন।

তবে মার্কিন প্রেসিডেন্টের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি আরও বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত ইসরাইল তার শর্তে অটল থাকবে। এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরাইল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এদিকে বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামাস বলেছে, তারা এতে ‘ইতিবাচক’।

এছাড়া ইসরাইলের বিরোধী দলগুলোও এতে সমর্থন জানিয়েছেন। হামাসের হাতে যেসব জিম্মি রয়েছেন তাদের পরিবারের সদস্যরাও এই শর্ত কার্যকর করার জন্য দাবি জানাচ্ছেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা মুদ্রায় মূল্য পরিশোধের শর্তে হরমুজে তেল পরিবহন করতে পারে ইরান

ইরান যুদ্ধ নিয়ে বিরোধ: স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

‘হত্যাযজ্ঞে জড়িত’ ইসরায়েলের ১৭ সামরিক বিজ্ঞানীর তথ্য ফাঁস

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা

ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা

১০

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, যা জানালেন বিক্রম মিশ্রি

১১

জাতিসংঘে ফিলিস্তিনের নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস

১২

সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা ইসরায়েলের

১৩

সিরিয়ায় ৭৫টি ঘাঁটিতে বিমান হা’মলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৪

অসহযোগ আন্দোলনের ডাক দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

১৫

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে

১৬

নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

১৭

আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

১৮

যে কারণে আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ

১৯

হিজবুল্লাহর প্রধান হলেন শেখ নাঈম কাসেম

২০

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, যা জানালেন বিক্রম মিশ্রি

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, যা জানালেন বিক্রম মিশ্রি
বিক্রম মিশ্রি

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ থেকে ফিরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি দেশটির সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক স্থায়ী কমিটিকে ব্রিফ করেছেন। এতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি কংগ্রেস নেতা শশী থারুর।

বিক্রম মিশ্রি কমিটিকে জানান, সোমবার ঢাকা সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনা যে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তা ভারত সমর্থন করে না। এটি দুই দেশের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক।’   

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ‘ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস’ ব্যবহার করছেন। ভারত সরকার তাকে (শেখ হাসিনা) এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ–সুবিধা দেয়নি, যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতির অংশ।

বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগের স্বীকৃতির নিয়ে ভারত উদ্বিগ্ন ছিল। তবে সবশেষ খবর হলো, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এ সংক্রান্ত সহিংসতার ঘটনায় ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষ। এ খবরকে ভারত স্বাগত জানায়।

সূত্র : দ্য হিন্দু

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা মুদ্রায় মূল্য পরিশোধের শর্তে হরমুজে তেল পরিবহন করতে পারে ইরান

ইরান যুদ্ধ নিয়ে বিরোধ: স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

‘হত্যাযজ্ঞে জড়িত’ ইসরায়েলের ১৭ সামরিক বিজ্ঞানীর তথ্য ফাঁস

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা

ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা

১০

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, যা জানালেন বিক্রম মিশ্রি

১১

জাতিসংঘে ফিলিস্তিনের নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস

১২

সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা ইসরায়েলের

১৩

সিরিয়ায় ৭৫টি ঘাঁটিতে বিমান হা’মলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৪

অসহযোগ আন্দোলনের ডাক দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

১৫

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে

১৬

নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

১৭

আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

১৮

যে কারণে আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ

১৯

হিজবুল্লাহর প্রধান হলেন শেখ নাঈম কাসেম

২০

ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা

ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা
দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটি

ডেস্ক রিপোর্টঃ

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের জন্য আগামী ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত করা হবে, এমন তথ্য জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি।

সোমবার (২৩ ডিসেম্বর) দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানকালে তিনি এ তথ্য দেন।

রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি জানান, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভিসা জটিলতা দূর হয়ে যাবে এবং বাংলাদেশিদের জন্য বিভিন্ন ধরনের ভিসা, বিশেষ করে ভ্রমণ ভিসা উন্মুক্ত করা হবে। বর্তমানে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য আমিরাতের ভিসা বন্ধ রয়েছে। তবে, বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে, কারণ সেখানে বাংলাদেশির সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে, যা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ।

সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, 'আমিরাতে বাংলাদেশিদের শ্রমের অবদান অনস্বীকার্য। বাংলাদেশিরা এই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বিশেষ করে নির্মাণকাজ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে।' তিনি আরও বলেন, বাংলাদেশিদের জন্য দক্ষ শ্রমিকসহ অন্যান্য পেশায় সুযোগ বাড়ানো উচিত এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান জানান।

মুশফিকুল ফজল আনসারী আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, 'আমিরাতের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের প্রতি তার সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং ভবিষ্যতে আরও দৃঢ় সম্পর্ক আশা করা হচ্ছে।'

এছাড়া, অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, ড. রেজা খান, এবং দুবাইয়ের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আশফাক হোসেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা মুদ্রায় মূল্য পরিশোধের শর্তে হরমুজে তেল পরিবহন করতে পারে ইরান

ইরান যুদ্ধ নিয়ে বিরোধ: স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

‘হত্যাযজ্ঞে জড়িত’ ইসরায়েলের ১৭ সামরিক বিজ্ঞানীর তথ্য ফাঁস

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা

ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা

১০

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, যা জানালেন বিক্রম মিশ্রি

১১

জাতিসংঘে ফিলিস্তিনের নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস

১২

সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা ইসরায়েলের

১৩

সিরিয়ায় ৭৫টি ঘাঁটিতে বিমান হা’মলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৪

অসহযোগ আন্দোলনের ডাক দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

১৫

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে

১৬

নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

১৭

আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

১৮

যে কারণে আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ

১৯

হিজবুল্লাহর প্রধান হলেন শেখ নাঈম কাসেম

২০

যে কারণে আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ

যে কারণে আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ
আদানি গ্রুপ

 আন্তর্জাতিক ডেস্কঃ

আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানির পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, শীতকালে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কমে যাওয়া। কয়েকশ মিলিয়ন ডলারের বকেয়া নিয়ে মতবিরোধের মধ্যেই এমন সিদ্ধান্ত নিলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সোমবার (২ ডিসেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

বাংলাদেশ বকেয়া পরিশোধে দেরি করায় আদানি পাওয়ার ৩১ অক্টোবর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছে। সেসময় বাংলাদেশ বৈদেশিক মুদ্রার ঘাটতির মুখোমুখি ছিল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার আদানিকে আপাতত অর্ধেক বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বলেছে। তবে পুরোনো বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, আদানি আমাদের সরবরাহ কমিয়ে দেওয়ায় আমরা একই সঙ্গে হতবাক ও ক্ষুব্ধ হয়েছি। শীতের সময় বিদ্যুৎ চাহিদা কম থাকায় আমরা তাদের বলেছি, প্ল্যান্টের দুটি ইউনিট চালানোর প্রয়োজন নেই।

২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে সই হওয়া ২৫ বছরের একটি চুক্তির অধীনে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের ২০০ কোটি ডলারের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রটির দুটি ইউনিট রয়েছে, প্রতিটির উৎপাদন ক্ষমতা প্রায় ৮০০ মেগাওয়াট।

জানা যায়, নভেম্বরে প্ল্যান্টটি মাত্র ৪১ দশমিক ৮২ শতাংশ সক্ষমতায় চালু ছিল, যা এ বছরের মধ্যে সর্বনিম্ন। ১ নভেম্বর থেকে প্ল্যান্টের একটি ইউনিট বন্ধ।

বিপিডিবির একটি সূত্র জানিয়েছে, গত শীতে বাংলাদেশ আদানি থেকে প্রতিমাসে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কিনেছিল। তারা আরও জানায়, আদানি পিডিবিকে জিজ্ঞেস করেছিল তারা আবার কবে থেকে স্বাভাবিক ক্রয় শুরু করবে, তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট উত্তর দেওয়া হয়নি।

আদানি পাওয়ারের একজন মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাচ্ছি। তবে বকেয়া পরিশোধ নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি আমাদের জন্য একটি বড় উদ্বেগের কারণ। এটি প্ল্যান্টের কার্যক্রমকে টেকসই রাখতে চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, আমরা বিপিডিবি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে, শিগগির সব বকেয়া পরিশোধ করা হবে। মুখপাত্রের মতে, আদানি আত্মবিশ্বাসী বাংলাদেশ তাদের প্রতিশ্রুতি পূরণ করবে, যেমনভাবে আদানি তাদের চুক্তির দায়বদ্ধতা বজায় রেখেছে।

বিপিডিবি চেয়ারম্যান রেজাউল করিম জানান, বাংলাদেশের এখন পর্যন্ত আদানির প্রায় ৬৫০ মিলিয়ন ডলার বকেয়া রয়েছে। এর মধ্যে গত মাসে প্রায় ৮৫ মিলিয়ন ডলার এবং অক্টোবরে ৯৭ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।

অন্যদিকে, আদানি পাওয়ারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বকেয়ার পরিমাণ এখন প্রায় ৯০০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। আদালত আদানির সঙ্গে হওয়া চুক্তি বাতিল না করলে বাংলাদেশ সরকার চুক্তির আওতায় বিদ্যুৎ কেনার দাম অনেকটা কমাতে চায় বলে রোববার রয়টার্সকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বাংলাদেশের আদালত আদানি চুক্তিটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। তবে আদানি পাওয়ারের মুখপাত্র বলেছেন, বাংলাদেশ চুক্তি পুনর্মূল্যায়ন করছে বলে তাদের কাছে এমন কোনো ইঙ্গিত নেই।

জানা গেছে, ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে আদানির বিদ্যুতের প্রতি ইউনিট খরচ ছিল ১৪ টাকা ৮৭ পয়সা। তুলনায় অন্যান্য ভারতীয় সরবরাহকারীর গড় ইউনিট খরচ ছিল ৯ টাকা ৫৭ পয়সা। বাংলাদেশে খুচরা বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৮ টাকা ৯৫ পয়সা। ফলে সরকারকে বার্ষিক ৩২০ বিলিয়ন টাকা (২.৭ বিলিয়ন ডলার) বিদ্যুৎ ভর্তুকি দিতে হচ্ছে।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, দাম বেশি হওয়ায় সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। আমরা চাই শুধু আদানির ক্ষেত্রে নয়, বিদ্যুতের দাম সামগ্রিকভাবেই গড় খুচরা মূল্যের নিচে নেমে আসুক। তবে আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নিজস্ব চাহিদা পূরণের জন্য যথেষ্ট স্থানীয় সক্ষমতা রয়েছে। যদিও গ্যাস সংকট বা অন্যান্য সমস্যায় কিছু বিদ্যুৎকেন্দ্র বসে রয়েছে অথবা সক্ষমতার চেয়ে কম বিদ্যুৎ উৎপাদন করছে। তবে আদানি সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেওয়ার পরও কোনো সমস্যা হয়নি।

সূত্র: রয়টার্স

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা মুদ্রায় মূল্য পরিশোধের শর্তে হরমুজে তেল পরিবহন করতে পারে ইরান

ইরান যুদ্ধ নিয়ে বিরোধ: স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

‘হত্যাযজ্ঞে জড়িত’ ইসরায়েলের ১৭ সামরিক বিজ্ঞানীর তথ্য ফাঁস

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা

ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা

১০

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, যা জানালেন বিক্রম মিশ্রি

১১

জাতিসংঘে ফিলিস্তিনের নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস

১২

সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা ইসরায়েলের

১৩

সিরিয়ায় ৭৫টি ঘাঁটিতে বিমান হা’মলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৪

অসহযোগ আন্দোলনের ডাক দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

১৫

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে

১৬

নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

১৭

আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

১৮

যে কারণে আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ

১৯

হিজবুল্লাহর প্রধান হলেন শেখ নাঈম কাসেম

২০

উইঘুর ইস্যুতে চীনের ২৬ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের ২৬টি টেক্সটাইল কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ওয়্যারহাউজ ফ্যাসিলিটির আওতায় চীনের তুলা আমদানি করবে না ওয়াশিংটন।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে হোয়াইট হাউস এই সিদ্ধান্ত নিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, চীনের উইঘুর সংখ্যালঘুদের দিয়ে জোর করে পণ্য তৈরি করায় চীন। ওই সব পণ্য নিজেদের সরবরাহ চেইন থেকে সরাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে চীনের টেলিকম সরঞ্জাম ও বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) খাতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

সিএনএনের প্রতিবেদেন বলা হয়েছে, যুক্তরাষ্ট্র উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট এনটিটি লিস্টে এবার চীনের ২৬টি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের জিনজিয়াং অঞ্চলে সংখ্যালঘুদের ওপর চলমান মানবাধিকার লঙ্ঘনের কারণে এসব কোম্পানিকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয়েছে।

এদিকে ওয়াশিংটনের চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞার সমালোচনা করেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীনের জিনজিয়াং অঞ্চলের স্থিতিশীলতা বিঘ্নিত করবে। ২০২১ সালে উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট এনটিটি লিস্ট পাস করে যুক্তরাষ্ট্র।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা মুদ্রায় মূল্য পরিশোধের শর্তে হরমুজে তেল পরিবহন করতে পারে ইরান

ইরান যুদ্ধ নিয়ে বিরোধ: স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯৪

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

‘হত্যাযজ্ঞে জড়িত’ ইসরায়েলের ১৭ সামরিক বিজ্ঞানীর তথ্য ফাঁস

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা

ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা

১০

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, যা জানালেন বিক্রম মিশ্রি

১১

জাতিসংঘে ফিলিস্তিনের নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস

১২

সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা ইসরায়েলের

১৩

সিরিয়ায় ৭৫টি ঘাঁটিতে বিমান হা’মলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৪

অসহযোগ আন্দোলনের ডাক দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

১৫

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে

১৬

নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

১৭

আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

১৮

যে কারণে আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ

১৯

হিজবুল্লাহর প্রধান হলেন শেখ নাঈম কাসেম

২০

গাজায় ‘পারমাণবিক বোমা’ ফেলতে ইসরায়েলের প্রতি মার্কিন সিনেটরের আহ্বান

মার্কিন সিনেটরের ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে আরও বোমা সরবরাহ করতে বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি এই যুদ্ধের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে আণবিক বোমা ব্যবহারের তুলনা করেন।

লিন্ডসে গ্রাহাম বলেন, পার্ল হারবারের আক্রমণের পর আমরা নাগাসাকি ও হিরোশিমায় যেভাবে জবাব দিয়েছিলাম, ইসরায়েলেরও তেমন টা করা উচিত। তাদেরকে সেই বোমা সরবারহ করা উচিত।

সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ সীমান্তে বারবার নিষেধের পরও ইসরায়েলে সামরিক অভিযানের পরিকল্পনা করায় তাদের অস্ত্র ও গোলাবারুদ পাঠানো বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এপ্রিল মাসের শুরু থেকেই মার্কিন প্রশাসন পরিস্থিতি পর্যালোচনা করে শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে একাধিক ধরনের বোমার সরবরাহ বন্ধ রাখছে বাইডেন প্রশাসন, যেগুলি দিয়ে ইসরায়েল গাজার শহরাঞ্চলে আক্রমণ চালাতে পারে।

বোমা সরবরাহ সীমিত করা ও রাফাহ সীমান্তে অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়েছে। তবে ইসরায়েলের কট্টর সমর্থন লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, এই যুদ্ধে ইসরায়েলের জয় নিশ্চিতে পর্যাপ্ত বোমা সরবরাহ করা উচিত। কোনোভাবেই তাদের হারতে দেওয়া যাবে না।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরাল করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭৪ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।