

রাজধানীর
যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার
(৫ মে) মধ্যরাতে মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা
হলেন, কবির হোসেন বেপারী (৫০) ও বাবুল চিশতা
(৪৫)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী
থানার এসআই আবু সায়েম জানান,
রাত পৌনে ২টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কে একটি পিকআপ ভ্যান ইউটার্ন নিচ্ছিল। তখন তুহিন পরিবহনের একটি বাস পিকআপে
ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমরে-মুচরে যায় এবং বাসটি পাশে খাদের
পানিতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখা যায়, স্থানীয়রা
পিকআপ ভ্যানের ভিতর থেকে মুমূর্ষু ওই দুইজনকে বের করে রাস্তায় রেখেছে। তাদেরকে
উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা
করেন।
মন্তব্য করুন


কুমিল্লায়
৪০০০ পিস ইয়াবা ও ১টি মোটর সাইকেলসহ ১জন আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা
(ডিবি), কুমিল্লা।
বৃহস্পতিবার
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লায় কর্মরত এসআই(নিঃ) নাসিম উল হক ইমরান, এএসআই মোহাম্মদ
ফোরকান ও সংগীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ
অভিযান ডিউটি করাকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীবল্লভপুর সাকিনস্থ পদুয়ার
বাজার বিশ্বরোডস্থ লাকসাম রোডের পূর্ব পাশে জাপান কমপ্লেক্স এর সামনে পাকা রাস্তার
উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশী করা অবস্থায় একটি লাল রংয়ের
পালসার মোটর সাইকেল টমছমব্রীজ এর দিক হতে আসতে দেখে থামানোর জন্য সংকেত দিলে চালক মোঃ
মঞ্জুরুল ইসলাম মঞ্জু সোহাগ ঘটনাস্থলে মোটরসাইকেলটি থামায়। তার দেহ তল্লাশী করে তার
পরিহিত প্যান্টের ডান পাশের পকেট হতে স্কচটেপ
দ্বারা মোড়ানো ২০ টি কালো রংয়ের এয়ার টাইট পলিপ্যাকেট, প্রতিটিতে ২০০ পিস করে মোট ৪০০০
পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয় এবং আসামীর বহনকৃত একটি পুরাতন লাল রংয়ের
পালসার মোটর সাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু
সোহাগ (৩২), পিতা-মৃত সুলতান আহম্মেদ, মাতা-রেজিয়া খাতুন, গ্রাম-কে কে নগর (কালিকৃষ্ণ
নগর), থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা ।
উক্ত
ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে ৫ যাত্রী নিহত হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুমিল্লা চাঁদপুর সড়কের মহানন্দ নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, কাভারভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় জনগণ এবং পুলিশ তাদেরকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে।
নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি বলেও জানান তিনি।
মন্তব্য করুন


নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এর প্রভাবে নোয়াখালীর উপকূলীয় অঞ্চল হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর সহ বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে হালাকা থেকে মাঝারি ধরনের বর্ষন হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বৈরি আবহাওয়ার কারণে হাতিয়ার সাথে সারাদেশের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার ভোর থেকে হাতিয়ার মেঘনা নদীতে স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট জোয়ার বেড়েছে। গতকাল বিকেল থেকে মেঘনা নদী ও বঙ্গোপসাগরে থাকা মাছ ধরা ট্রলারগুলো তীরে ফিরে এসেছে।
ঘূর্ণিঝড় মোকাবেলায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে ভার্চুয়ালি মিটিং করেছেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, দূর্যোগ মোকাবেলার জন্য জেলায় ৪৮৫টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিলো। যেখানে ৩ লাখ ৪৮ হাজার উপকূলীয় এলাকার লোকজন আশ্রয় নিতে পারতেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন সিপিপি ৮৩৮০ জন, দুই শতাধিক রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী, ১০১টি মেডিকেল টিম ও দূর্যোগ পরবর্তী সময়ের জন্য ৪৭৯ মেট্রিকটন চাল ও নগদ ২৪লাখ টাকা প্রস্তুত রাখা হয়েছে।
মন্তব্য করুন


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন এলাকায় কোরবানি দিতে গিয়ে আহত হয়ে প্রায় ৭০ জন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
২৯ জুন বৃহস্পতিবার ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
ডা. আলাউদ্দিন জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৭০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কোরবানি দিতে গিয়ে হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে যাওয়ার পাশাপাশি অনেকে গরুর লাথিতেও আহত হয়েছেন।
মন্তব্য করুন


এ মেলাটি মাছের জন্য বিখ্যাত।
বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ মেলায় গড়ে উঠেছে অস্থায়ী পাইকারি মাছের আড়ত। প্রতি বছরের মতো মেলা শুরুর একদিন আগে বসানো এসব আড়তে এরই মধ্যে বিকিকিনি হয়েছে ৫-৬ কোটি টাকার মাছ। মেলায় প্রায় ১০ কোটি টাকার মাছ বিক্রি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
মেলা প্রাঙ্গণের পূর্ব প্রান্তে রাস্তা ঘেঁষে ১২টির মতো বড় আড়ত বসেছে। রাত সাড়ে ৩টা থেকে মেলায় আসা বিভিন্ন এলাকার খুচরা ব্যবসায়ী এসব আড়ত থেকে মাছ কিনতে শুরু করেন। এরপর তারা মেলায় বসানো দোকানে সেসব মাছ তোলেন। আর সেই মাছ কিনে নেন সাধারণ জনগণ।
১৪ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টা পর্যন্ত এসব আড়তে পাইকারি দর হিসেবে বিভিন্ন প্রজাতির মাঝারি ও বড় আকারের প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার মাছ বেচাকেনা হয়েছে। আড়তদারদের দাবি, মেলায় এবার প্রায় ১০ কোটি টাকা মাছ বিক্রি হবে।
এদিকে এ বছর মেলায় সবচেয়ে বেশি মাছ আনা হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
মাছগুলোর মধ্যে রয়েছে ব্ল্যাক কার্প, গাঙচিল, চিতল, বোয়াল, রুই, কাতলা, মৃগেল, হাঙড়ি, গ্রাস কার্প, সিলভার কার্প, বিগহেড, কালিবাউশ, পাঙ্গাস মাছ অন্যতম।
মন্তব্য করুন


লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ মো. রাসেল ও মো. ইমরান নামের ২ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ১টি মোটরসাইকেলও জব্দ করা হয় তাদের কাছ থেকে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ।
এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয় সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে।
গ্রেফতারকৃত রাসেল দেওপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে ও ইমরান একই এলাকার তাজল ইসলাম সুমনের ছেলে। তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদকসহ বিভিন্ন ঘটনায় ৪টি করে ৮টি মামলা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে রাসেল ও ইমরানকে আটক করা হয়। পরে রাসেলের কাছ থেকে ম্যাগাজিন সংযুক্ত পিস্তলটি জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নোয়াখালীর কবিরহাটের চাঁনপুর শাহা গ্রাম থেকে একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
লক্ষ্মীপুরের এসপি মোহাম্মদ তারেক বিন রশিদ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন


কুমিল্লা কোতয়ালী মডেল থানা কর্তৃক ১২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)/ অরুন কুমার চাকমা এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন চকবাজার কাশারীপট্রি চৌরাস্তার রঘুপুরের মিষ্টি ঘরের সামনে রাস্তার উপর তল্লাশি করে ১২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ১. মোঃ আরিফ (৩৮), পিতা-মোঃ হারুন মিয়া, স্থায়ী: (বাউবন মুহুরী বাড়ী, ২৬ নং ওয়ার্ড) , উপজেলা/থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা –কুমিল্লা। ২. শরীফ(৩০), পিতা-রমজান আলী, স্থায়ী: গ্রাম- কাশারিপট্টি (জনের ভাগিনা, ১৫নং ওয়ার্ড) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা –কুমিল্লা কে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তের উক্ত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানার, এফআইআর নং-২০, তারিখ-০৭ নভেম্বর, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৯(খ); তে মামলা অজু করা হয়েছে। এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন


সিরাজগঞ্জের রায়গঞ্জে
ভেজাল পশুখাদ্য উৎপাদনের দায়ে এক প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা
জরিমানা করেছেন।
২৪ আগস্ট বুধবার দুপুরের
দিকে এ অভিযান চালানো হয় উপজেলার ধামাইনগর বাজারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডলের নেতৃত্বে।
এ সময় উপস্থিত ছিলেন,
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও রায়গঞ্জ থানা পুলিশ।
উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল বলেন, গোপন তথ্যের
ভিত্তিতে ধামাইনগর বাজারে অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠানে দেখা যায় ভেজাল পশুখাদ্য
তৈরি করতে। এ সময় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ওই প্রতিষ্ঠানের মালিককে। একই
সঙ্গে নির্দেশ দেওয়া হয় ভেজাল পশুখাদ্য উৎপাদন বন্ধের।
মন্তব্য করুন


বাগেরহাট জেলায় ১২ কেজি গাজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
১২ নভেম্বর রোববার সকালে শহরের ভিআইপি মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে ১টি কাভার্ড ভ্যানসহ এই ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
কাভার্ড ভ্যানটি তল্লাশি করে পাঁচটি প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: পালপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে খালিদ হোসেন লিপু (২৫), বাগেরহাট সদর উপজেলার ফুলবাড়ী এলাকার মো. চাঁন মিয়ার ছেলে মো. মিজান হাওলাদার (২৫), কুড়িগ্রাম জেলার সদর উপজেলার সরদারপাড়া গ্রামের মো. কাশে আলীর ছেলে কবির হোসেন (২৩)।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেশ চন্দ্র হালদার জানান, কুমিল্লা থেকে এসেছে কাভার্ড ভ্যানটি। গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ড ভ্যানটি চ্যালেঞ্জ করি আমরা। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে জব্দ করা হয় ১২ কেজি গাঁজা। মাদক কারবারিরা কাভার্ড ভ্যানটি ৫০ হাজার টাকায় ভাড়া করেছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন


দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌরশহরে ৪ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী আনসার মাঠে ১০৩ বছরের রাবেয়া বেগম নাতি বৌয়ের কাঁধের উপর ভর করে গ্রহণ করলেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ প্রক্রিয়ার অংশ হিসেবে পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী আনসার মাঠ প্রাঙ্গনে আনসার ভিডিপি কিন্ডার গার্ডেন স্কুলে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। এ সময় বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত্য কুমার, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোজাফফর রহমান,৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওবায়দুল মিনহাজসহ ১০৩ বছরের বৃদ্ধা রাবেয়া বেগম স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন।
রাবেয়া বেগম ১০৩ বছরে এসে স্মার্ট জাতীয় পরিচয় পত্র পেয়ে খুব আনন্দ প্রকাশ করেন।স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণের আগে জাতীয় পরিচয় পত্র দিয়ে একটি টোকেন সংগ্রহে উপজেলা নির্বাচন অফিসের পাশাপাশি স্থানীয় সমাজ কল্যাণমূলক সংগঠন সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের সদস্যগন স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণে বিনামূল্যে সার্বিক সহযোগিতা প্রদান করে।
বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী জানান, বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের ৩ হাজার ৮০০ স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মধ্যে আজকে ৩ হাজার ৫০ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে।যাহারা স্মার্ট জাতীয় পরিচয়পত্র কোন কারনে গ্রহণ করতে পারে নাই পরবর্তীতে ৪/৩/২০২৪ ইং পৌরসভা কার্যলয় হতে গ্রহণ করতে পারবেন।
মন্তব্য করুন