

পার্বতীপুর-রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী বিজি ওয়াগন ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে আটটার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় বিজি ওয়াগন বগি (১০০৩২৬) লাইনচ্যুত হয়।
এ ঘটনার পর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে। এ সময় বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে রেল স্টেশনে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেল স্টেশনে আটকা পড়ে।
পার্বতীপুর রেল স্টেশন সূত্র থেকে জানা যায়, চট্টগ্রাম থেকে গমভর্তি ৩১ বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে মালবাহী উদ্ধার করে স্টেশনে নিয়ে যাওয়ার পথে আবার তা লাইনচ্যুত হয়।
ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী জানান, রেললাইনের স্লিপার পরিবর্তনের কাজ করায় ট্রেন লাইনচ্যুতের এ দুর্ঘটনা ঘটেছে। তবে ট্রেনের গতি কম ছিল।
রেল যোগাযোগ বন্ধ নিয়ে পার্বতীপুর রেল স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর থেকেই উদ্ধার কাজ চলছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
মন্তব্য করুন


শপথ নিয়েছেন নব নিযুক্ত
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
২৬ সেপ্টেম্বর মঙ্গলবার
সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো.
সাহাবুদ্দিন।
গত ১২ সেপ্টেম্বর আপিল
বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪ তম প্রধান বিচারপতি নিয়োগ দেন
রাষ্ট্রপতি।
আইন, বিচার ও সংসদ বিষয়ক
মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা এক প্রজ্ঞাপনে
বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে
রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল
হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন।
এই নিয়োগ শপথ গ্রহণের
তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিচারপতি ওবায়দুল হাসান
১৯৫৯ সালের ১১ জানুয়ারি নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন।
তার বাবা মরহুম ডা.
আলাকুল হোসাইন আহমেদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি গণপরিষদ সদস্য হিসেবে
স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধান রচনায় সক্রিয় অংশ নেন এবং সংবিধান রচনার পর
তাতে স্বাক্ষর করেন।
বিচারপতি ওবায়দুল হাসান
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে
জেলা আদালত, ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে
তালিকাভুক্ত হন।
২০০৯ সালের ৩০ জুন তিনি
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে
নিয়োগ পান।
তিনি ২০১২ সালের ২৫
মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর একজন সদস্য হিসেবে যোগদান করেন এবং
পরে একই সালের ১৩ ডিসেম্বর থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ওই
ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯জনের মৃত্যু হয়েছে। একই সময় ১হাজার ৭৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০ জুলাই বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১হাজার ৭৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৪৫ জন ও ঢাকার বাইরে ৯১০ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১হাজার ৩৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৬৮৫ জন ও ঢাকার বাইরে ৬৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮জন ও ঢাকার বাইরে ১জন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২১ জন ও ঢাকার বাইরে ৩৪ জন।
চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৫৪৭ জন। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ২৪৩ জন ও ঢাকার বাইরে ১০ হাজার ৩০৪ জন। এখন পর্যন্ত ২১ হাজার ৪৫৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ৬০০ জন ও ঢাকার বাইরে ৭ হাজার ৮৫৫ জন।
বর্তমানে সারা দেশে ৫ হাজার ৯৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ৫২২ জন ও ঢাকার বাইরে ২হাজার ৪১৫ জন।
মন্তব্য করুন


ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৪০টি স্বর্ণের বারসহ ১ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বুধবার (১৭ জানুয়ারি) মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে রিমন হোসেন (২৮) নামে ১ চোরাকারবারিকে আটক করা হয়। রিমন ওই উপজেলার মাটিলা বাগানপাড়ার হজরত আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, বুধবার মাটিলা সীমান্ত দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে ওত পেতে ছিল। এসময় ২ চোরাকারবারি সীমান্ত এলাকায় এলে বিজিবি তাদের ধাওয়া করে। এসময় তাদের ১ জন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও রিপন নামে এক যুবককে ধরে ফেলে বিজিবি। এসময় চোরাকারবারিদের ব্যাগে ৪০টি (ওজন- ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম) স্বর্ণের বার পাওয়া যায়। যার দাম ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা। এ ঘটনায় মামলা দিয়ে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে রিমন হোসেনকে।
মন্তব্য করুন


জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা
কর্তৃকৃ ১৫,৯০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার।
গত ১৩/০৮/২০২৩ খ্রিঃ তারিখে
জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ)/দিবাকর রায়, এএসআই/মোহাম্মদ ফোরকান, এএসআই/সজীব
বড়ুয়া ও সংগীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান
ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ১৩/০৮/২০২৩খ্রিঃ তারিখে ব্রাহ্মণপাড়া থানাধীন
শশীদল সাকিনস্থ শশীদল টু বাগরা গামী পাকা সড়কের শশীদল উত্তর পাড়াগামী পাকা রাস্তার
উপর পৌছে কুমিল্লা-থ-১২-০৮৯৫ রেজিঃ নাম্বারের একটি সিএনজি অটোরিক্সা আসতে দেখে সংকেত
দিলে চালক বর্নিত স্থানে সিএনজি অটোরিক্সাটি থামায় এবং ডিবি পুলিশ চিনতে পারে সিএনজি
অটোরিক্সার ভিতর হইতে ০২ জন ব্যক্তি নামে দৌঁড়ে পালিয়ে যায়।
সিএনজি অটোরিক্সা চালক আসামী ১। মোঃ সফিক (৩২)কে
ড্রাইভিং সিটে বসা অবস্থায় আটক করে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উক্ত কুমিল্লা-থ-১২-০৮৯৫
রেজিঃ নাম্বারের সিএনজির অটোরিক্সাটি তল্লাশী করে সিএনজির ভিতরে পিছনের সিটের পিছনে
মালামাল রাখার স্থানে একটি কাগজের কার্টুন এর ভিতরে রক্ষিত ১৫৯ বক্স, প্রতিটি বক্সে
১০ পাতা করে মোট ১৫৯০পাতা, প্রতি পাতায় ১০ পিস করে মোট ১৫৯০০ পিস নিষিদ্ধ ঔষধ
Tapentadol Tablets (মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর বিকল্প হিসাবে ব্যবহৃত) ট্যাবলেট
উদ্ধার পূর্বক ১টি সিএনজি অটোরিক্সা, যাহার রেজিঃ নং-কুমিল্লা-থ-১২-০৮৯৫ সহ জব্দ তালিকা
মূলে জব্দ করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জিজ্ঞাসাবাদে সিএনজি চালক ধৃত
আসামী ১। মোঃ সফিক (৩২) তার নাম, ঠিকানা সহ সিএনজি হইতে পালিয়ে যাওয়া আসামীদের নাম
২। জসিম (৪৫), ৩। মোঃ সেলিম (৫০) বলে জানায়।
উক্ত আসামীদের বিরুদ্ধে
ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-১৫, তারিখ- ১৩ আগস্ট, ২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য
নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৯(খ)/৪১ রুজু করা হয়।
মন্তব্য করুন


সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির এসআই ফারুক বলেন, পুলিশ সদস্যদের বহনকারী ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মিজান, ইস্কান্দার, হোসাইন। তারা জেলা পুলিশের অধীন সীতাকুণ্ড থানার পুলিশ কনস্টেবল পদে চাকরি করতেন।
এছাড়া আরো ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন- সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) সুজন শর্মা, ড্রাইভার কনস্টেবল সমীর দাস ও স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন।
স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনটি দুপুর সোয়া বারোটায় সলিমপুর-ফকিরহাট রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় পুলিশ ভ্যানটি রেললাইনের ওপর উঠে গেলে দ্রুতগামী ট্রেন সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, পুলিশের টহল পিকআপকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে থানার এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। একজন এসআইসহ দুই পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রেলক্রসিং এর গেটম্যান বিপু ঘটনাস্থলে ছিলেন না এবং সিগনাল বাঁশ ওঠানো ছিলো। পুলিশ সদস্যদের ৩টি অস্ত্র (শট গান) ভেঙ্গে গেছে। ১৬ রাউন্ড শটগানের গুলি পাওয়া গেলেও এসআই সুজন শর্মার নামে ইস্যুকৃত পিস্তলের গুলি পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পুলিশের গাড়ি দুর্ঘটনায় ৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ৩ জন কনস্টেবলকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। অপর তিনজনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন


২ সেপ্টেম্বর শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দড়ি নিয়ে খেলতে গিয়ে ফাঁস লেগে স্বাধীন (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে আটি হাউজিং এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
নেত্রকোনার খালিয়াঝুরির কল্লানপুর এলাকার ফুয়াদের ছেলে মৃত স্বাধীন। স্বাধীন তার পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জ আটি হাউজিং এলাকার ৭ নম্বর রোডের জাহাঙ্গীর মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মৃত স্বাধীন এর বাবা রাজমিস্ত্রি এবং মা গৃহকর্মীর কাজ করতো। প্রতিদিনের মতো স্বাধীনকে তার নানির কাছে রেখে তারা কাজের উদ্দেশে বাইরে যান। পরবর্তীতে আজ শনিবার বিকেলের দিকে সে ঘরের দরজার আংটার সঙ্গে দড়ি নিয়ে একা খেলা করছিল। খেলার এক পর্যায়ে তার গলায় ভুলক্রমে ফাঁস লেগে মৃত্যু হয় তার। মৃত্যুর অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
মন্তব্য করুন


নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় বন্দুক ও গুলিসহ মাসুদুর রহমান সজীব (৩৫) নামে এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।
৩১ অক্টোবর মঙ্গলবার দুপুরে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে তাকে।
এর আগে, সোমবার রাত ১টায় উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ারহাট বাজার থেকে আটক করা হয় তাকে।
উপজেলার বাটইয়া ইউনিয়নের দৌলত রামদি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মাসুদুর রহমান সজীব।
পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার ভূইয়ারহাট এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এসময় পুলিশ দেখে সজীব দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে আটক করে তাকে। এসময় উপস্থিত লোকজনের সামনে সজীবের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে একটি দেশি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ পায় পুলিশ। পরে খোঁজ নিয়ে দেখা যায়, তিনি একজন ডাকাত সদস্য, তার নামে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
মন্তব্য করুন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সব ধরনের প্রচারণা ও মিছিল করার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার আলোকে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।
এতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে কোনো নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা আয়োজন বা তাতে যোগদান না করার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল ৮টায়। এ হিসাবে ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
পরিপত্রে আরও নির্দেশনা দেওয়া হয়েছে ভোটকেন্দ্রের ৪শত গজের মধ্যে কোনো প্রার্থী নির্বাচন ক্যাম্প স্থাপন করতে পারবে না।
মন্তব্য করুন


সংঘবদ্ধ
চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
গত
১৬ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর আবুল খায়ের মোঃ মাহবুব পারভেজ (৫৬) এবং হাসনা বেগম (৪১)
অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় দুইটি পৃথক মামলা দায়ের করে।
পরবর্তী
পুলিশ সুপার কুমিল্লার নির্দেশে কোতয়ালী মডেল থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা কুমিল্লার
একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার
সদর দক্ষিণ মডেল থানাধীন চাঙ্গীনি কোটবাড়ী পুলিশ ফাঁড়ি সংলগ্ন মনিরের বাড়ী থেকে মনিরকে
গ্রেফতার করে। তার কাছ থেকে চোরাইকৃত ১টি এলইডি সনি টিভি এবং একটি এন্ড্রোয়েড মোবাইল
ফোন উদ্ধার করে। মনিরকে জিজ্ঞাসাবাদের পর তার সহযোগী সোহেল, সুমনকে একই থানা এলাকার
কচুয়া চৌমুহনী নুরুল ইসলামের বাড়ীর ২য় তলা থেকে তাদেরকে গ্রেফতার করে। তাদের বাসা তল্লাশি
করে চুরির কাজে ব্যবহৃত ১টা পাইপ রেঞ্জ, ১টি হাতুড়ি, ১টি প্লাস এবং ১টি এন্ড্রোয়েড
মোবাইল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের তথ্যের ভিত্তিতে তাদের অপর সহযোগী বিল্লাল
(২৫)’কে চান্দিনা থানাধীন বাতাগাছি এলাকা থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে চোরাইকৃত
আরো ১টি এলইডি সনি টিভি উদ্ধার করা হয়।
জেলা
গোয়েন্দা শাখা ডিবি জানান, তারা ১০/১৫ জনের একটি গ্রুপ কুমিল্লা চাঁদপুর, ফেনী জেলার
বিভিন্ন জায়গায় খালি বাসা গুলোতে তালা কেটে চুরি করে।
গ্রেফতারকৃত
আসামীরা হলো:
১।
মনির (৩৭), পিতা- মৃত আব্দুর রশিদ, মাতা-জোহরা খাতুন, সাং- পইয়াবাড়ি (মিয়া হাজী বাড়ী),
থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা এ/পি- চাঙ্গীনি, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা।
২।
সোহেল (২৮), পিতা- আব্দুল হক, মাতা- পারুল বেগম, সাং- পাইপেরগোড়া, থানা- কর্ণফুলী,
জেলা- চট্টগ্রাম, এ/পি- কইচ্চা চৌমুহনী, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
৩।
সুমন (২৮), পিতা- জশিম, মাতা- ফুল মাসা, সাং- লাজুর, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা,
এ/পি- মুনসুরাবাদ (বোয়ালখোলা মাঠ), থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম।
৪।
বিল্লাল (২৫), পিতা- মৃত মজিবুর রহমান, মাতা- সাজিয়া বেগম, সাং- বাতাঘাসি, থানা- চান্দিনা,
জেলা- কুমিল্লা।
উল্লেখ্য
যে, আসামী মনির, সোহেল এবং বিল্লাল এর বিরুদ্ধে পূর্বে ০১টি করে চুরি মামলা এবং সুমন
এর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
মন্তব্য করুন


রোহিঙ্গা নাগরিকের ভুয়া পাসপোর্ট তৈরীতে সহায়তাকারী আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৪ টি পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়।
গত ১৬ ফেব্রুয়ারি কুমিল্লা কোতয়ালী মডেল থানায় রুজুকৃত রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট তৈরির মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত মুল আসামী রোহিঙ্গা নাগরিক মোঃ ইয়াছির(১৯) কে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে সে তাকে সহায়তাকারী ব্যক্তিদের নাম প্রকাশ করে জবানবন্দি প্রদান করে। উক্ত জবানবন্দির সুত্র ধরে কুমিল্লা ডিবি ও কোতয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে অত্র মামলার এজাহারনামীয় ৪ নং আসামী ফয়সাল মিয়া(২৬)কে সহ অত্র মামলায় সন্দিগ্ধ আসামী মোশারফ(৩৫) ও শরীফ(২৫) কে গ্রেফতার করা হয়। এজাহারনামীয় আসামী ফয়সাল মিয়া(২৬) কে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আসামী মোশারফ(৩৫)কে কুমিল্লা কোতয়ালী থানাধীন নোয়াপাড়া এলাকা হতে গ্রেফতারকালে তার প্রতিষ্ঠান আল-মদিনা ট্যুর এ্যান্ড ট্রাভেলস হতে ৬ টি ভুয়া পাসপোর্ট ও পাসপোর্ট জমার স্লিপ উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানায় পাসপোর্ট আইনে আলাদা একটি মামলা রুজু প্রক্রিয়াধীন। ভুয়া পাসপোর্ট তৈরিতে সহায়তাকারী অপর আসামী কম্পিউটার অপারেটর শরীফ(২৫) কে মুরাদনগর কোম্পানীগঞ্জ এলাকায় নকিব ট্রাভেলস হতে গ্রেফতারকালে তার প্রতিষ্ঠান হতে ৮ টি ভুয়া পাসপোর্ট ও কিছু পাসপোর্ট জমার কাগজপত্র উদ্ধার করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক নাসির উল্ল্যাহ(২৮) কৌশলে পালিয়ে যায়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মুরাদ নগর থানায় পাসপোর্ট আইনে অপর একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন