

ময়মনসিংহের তারাকান্দায় আলু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চিনি বোঝাই পিকআপের চালকসহ ৩
জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঘোষবেড় গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে পিকআপ চালক কামরুল ইসলাম (২৫), সন্ধাপুড়া গ্রামের অশন আলীর ছেলের কাদির মিয়া (৪৫), আকদপাড়া গ্রামের মৃত রঞ্জন আলীর ছেলে মিজানুর রহমান (৪৫)। তারা সবাই হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা
যায়, একটি চিনি বোঝাই পিকআপ হালুয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ঢাকা-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক কামরুল ইসলাম মারা যান। এ সময় আহত হন পিকআপের আরও ২ আরোহী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আহত মিজানুর রহমান ও কাদিরকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী বলেন, ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক ঘটনাস্থলেই মারা গেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়েছে
তবে ট্রাক জব্দ করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


আসন্ন শারদীয় দুর্গাপূজা
২০২৩ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ কর্তৃক পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময়
সভা অনুষ্ঠিত।
শনিবার সকাল ১১টায় কুমিল্লা
জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স শহীদ আরআই এ.বি.এম আব্দুল হালিম মিলনায়তনে আয়োজিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা প্রস্তুতি সংক্রান্ত সভায়
সভাপতিত্ব করেন, কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার।
মতবিনিময় সভায় পুলিশ সুপার
শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা
পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয়ে উপস্থিত সকলের মতামত শুনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক
নির্দেশনা প্রদান করেন। তিনি পূজা পূর্ববর্তী ও পূজা চলাকালীন করণীয় বর্জনীয় এবং পূজা
উদযাপন কমিটি, নিরাপত্তা সহায়তা কমিটি সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক দায়িত্ব-কর্তব্য
সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, আবহমান কাল ধরে
অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত লাল সবুজের এই বাংলাদেশ। জাতির পিতার এই বাংলাদেশে সাম্প্রদায়িকতার
কোন স্থান নেই। আমরা সকলে মিলে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব
উদযাপন করবো।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত
ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনেথোয়াই মারমা, খন্দকার আশফাকুজ্জামান
বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নাজমুল হাসান অতিরিক্ত পুলিশ
সুপার (ট্রাফিক)সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ, অফিসার ইনচার্জগণ ও জেলা, মহানগর
ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
মন্তব্য করুন


পেরুতে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি
খাদে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ মে) দেশটির পাহাড়ি আয়াকুচো
অঞ্চলে ভ্রমণের সময় এ দুর্ঘটনা ঘটে।
বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বুধবার
(১৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মলদোভা নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি ৪০ জনেরও
বেশি যাত্রী নিয়ে দুর্গম পাহাড়ি অঞ্চল আন্দিজের রাস্তা দিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে ছিটকে
১০০ মিটার গভীর খাদে পড়ে যায়।
তবে দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন আয়াকুচোর কর্মকর্তা
ওয়াইবার ভেগা।
সাংবাদিকদের তিনি বলেছেন, ১৩ জনের মৃতদেহ
ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে এবং আরও তিন মরদেহ বাসের নিচ থেকে উদ্ধার করা বাকি রয়েছে।
শিলাবৃষ্টি-সহ খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।
পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির
বরাতে এএফপি বলছে, বাসটি লিবার্তাদোরস হাইওয়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে লিমা থেকে আয়াকুচো
শহরে যাচ্ছিল। একপর্যায়ে বাসটি উল্টে একটি ঢালে গড়িয়ে পড়ে।
মন্তব্য করুন


নারায়ণগঞ্জের ফতুল্লায় শুক্রবার সকাল ৮টার দিকে কাশীপুর ইউনিয়নের সরদারবাড়ি এলাকার একটি বাসায় 'চার্জার ফ্যান' থেকে আগুন লাগে শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন বলেন, “একই ঘরে ঘুমাচ্ছিলেন পরিবারের পাঁচ সদস্য৷ রাতে চার্জারফ্যান চার্জে দিয়ে তারা ঘুমিয়ে পড়েন৷
তাদের সবাইকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: বাচ্চু মিয়া।
“কোনোভাবে চার্জার ফ্যানে আগুন ধরে যায়৷ সেখান থেকে বিছানায় আগুন ধরে গেলে পাঁচজন দগ্ধ হন৷ পরে আশপাশের বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।”
ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান, সালাম মণ্ডলের শরীরের ৭০ শতাংশ, বুলবুলি বেগমের ২৫ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ, সোনিয়ার ৪২ শতাংশ এবং শিশু মেহজাবিনের শরীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন: পেশায় রিকশা চালক সালাম মণ্ডল (৫৫), তার স্ত্রী পোশাককর্মী বুলবুলি বেগম (৪৫), মেয়ে সোনিয়া আক্তার (৩০), ছেলে টুটুল (২৫) ও নাতনি মেহজাবিন (৭)।
মন্তব্য করুন


জাতীয়
বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৯ ও ২০ নভেম্বর এর (রবিবার ও সোমবার) সব পরীক্ষা স্থগিত
করা হয়েছে।
১৮
নভেম্বর (শনিবার) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ওই দুদিনের সব
পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ
সংশ্লিষ্ট সবাইকে পরে জানানো হবে। এ ছাড়া পূর্ব ঘোষিত অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি
অপরিবর্তিত থাকবে।
মন্তব্য করুন


ব্যাচেলর পয়েন্ট নাটকে হাবু চরিত্র দিয়ে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছেন মাহবুবুর রহমান চাষী। ‘তোমার রান্নার হাতটা একটু দেখবো’ এই সংলাপটি কম বেশি সবারই খুব চেনা । এটি জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই চরিত্রে অভিনয় করা চাষী আলমের মুখে বারবার শোনা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২৫ আগস্ট বিয়ে করছেন চাষী আলম। ২৪ আগস্ট আজ রাতে রাজধানীর একটি রেস্টুরেন্ট আয়োজন করা হয়েছে গায়ে হলুদের।
শোবিজ অঙ্গন সূত্রে জানা গেছে, পরিবার ও শোবিজ অঙ্গনের অনেকে গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেবেন। কিন্তু বিষয়টি নিয়ে কেউ কথা বলতে চাননি।
নাম প্রকাশ না করার শর্তে চাষী আলমের এক আত্মীয় বলেন, আজ বনানীর একটি রেস্টুরেন্টে গায়ে হলুদের অয়োজন করা হয়েছে। শুক্রবার বিয়ে।
এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়।
মন্তব্য করুন


কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গতকাল (১২ ফেব্রুয়ারী) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাশঁমঙ্গল চৌমুহনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ পাভেল মিয়া কে গ্রেফতার করে। এ সময় আসামীর হেফাজত হতে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমড়াতলী গ্রামের মোঃ জামাল মিয়া এর ছেলে মোঃ পাভেল মিয়া (২৯)।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


২১
আগস্ট গ্রেনেড হামলার আসামীদের ফাঁসির রায় কার্যকরসহ পলাতক আসামীদেরকে দেশে ফিরিয়ে
এনে রায় বাস্তবায়ন করার দাবিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা ইউনিট এর উদ্যোগে
২১ আগস্ট সোমবার দুপুরে কুমিল্লা আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে।
এতে
বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা ইউনিট এর আহবায়ক লাকসাম উপজেলা
চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূইয়া ও সদস্য সচিব এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন।
বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আহছান উল্লাহ খন্দকার
ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহেরসহ আওয়ামী পন্থী নবীন প্রবীণ প্রায় দুই শতাধিক
আইনজীবী।
উল্লেখ
যে, বাংলাদেশে ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামীলীগের এক জনসভায় গ্রেনেড হামলায়
২৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ প্রায় ৩০০ লোক আহত হয়।
মন্তব্য করুন


মুরাদুল ইসলাম মুরাদ:
জামালপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহতের ঘটনায় মো. নিহাত মিয়া (২৫) নামে ওই ট্রাকচালককে গ্রেফতার করেছে র্যাব-১৪। ১০ জুন শনিবার বিকেলে ময়মনসিংহের সদর উপজেলার কাশর লাকিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহাত মিয়া ওই এলাকার মো. হাবিব মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।
তিনি জানান, শুক্রবার ট্রাকের ধাক্কায় একই পরিবারের চার সদস্য নিহতের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির তৈরি হয়। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় চালক। পরে নিহতের আত্মীয় মামলা করার পর র্যাব-১৪ এর একটি অভিযানিক দল ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে শনিবার বিকেলে ময়মনসিংহের সদর উপজেলার কাশর লাকিবাড়ী এলাকা থেকে ট্রাক ড্রাইভার নিহাত মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বর্তমানে সদর থানায় থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


ঘূর্ণিঝড়
মিধিলির প্রভাবে কক্সবাজারে গতকাল (১৬ নভেম্বর) থেকে
গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
উত্তাল হয়ে আছে সমুদ্র উপকূল
। জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে
দুই শতাধিক পর্যটক আটকা পড়েছেন। ঘূর্ণিঝড় পরবর্তী
ক্ষয়ক্ষতি মোকাবিলায় কক্সবাজারের জেলা প্রশাসন ব্যাপক
প্রস্তুতি নিয়েছে।
কক্সবাজার
ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর এবং
মোংলা ও পায়রা বন্দরকে
৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে
যেতে বলেছে আবহাওয়া অফিস।
শুক্রবার
(১৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায়
এই প্রস্তুতির কথা জানান জেলা
প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান।
জেলা
প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান জানান, জেলার ৫৭৬টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। উপকূলে
মাইকিং করা হয়েছে। সাগরে
মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলে
নিরাপদ স্থানে সরে যেতে বলা
হয়েছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান
চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
জাহাজ
মালিকদের সংগঠন স্কোয়াব এর সাধারণ সম্পাদক
হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, বুধবার ৩টি জাহাজে করে
৫১৯ জন পর্যটক সেন্টমার্টিন
ভ্রমণে যান। তার মধ্যে
২ শতাধিক পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাজ চলাচল
শুরু হবে। তখন সেন্টমার্টিনে
থাকা পর্যটকদের ফিরিয়ে আনা হবে।
মন্তব্য করুন


ব্রাহ্মণবাড়িয়ায় হাবিব নামের ২বছরের এক শিশুর পেট থেকে জানালার ছিটকিনি বের করা হয়েছে।
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার মো. আবু সাঈদের তত্ত্বাবধানে শিশুটির খাদ্যনালিতে অস্ত্রোপচারের মাধ্যমে ছিটকিনিটি বের করা হয়েছে।
বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত হলেও ওই হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে হাবিব ।
হাবিব জেলার আখাউড়া উপজেলার শান্তিনগর গ্রামের জুয়েল মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার সকালে ২বছরের হাবিবকে বিছানায় রেখে তার মা পাখি বেগম ঘরের বাইরে যান। এ সময় জানালা ধরে খেলা করছিল শিশুটি। এরপর সে শ্বাসকষ্টসহ পেটব্যথা ও যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে। এ অবস্থায় তাকে প্রথমে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্সরে করে চিকিৎসকরা দেখেন পেটের ভেতর একটা ছিটকিনি। চিকিৎসকরা তাকে ২ দিন অবজারভেশনে রাখেন। শুক্রবার রাতে ডাক্তার মো. আবু সাঈদ তার সফল অস্ত্রোপচার করা হয়।
হাবিবের মা পাখি বেগম বলেন, আমার ছেলেটি অনেক চঞ্চল। গত ২ আগস্ট সকালে তাকে আমি নাস্তা করিয়ে ঘরের বাইরে যাই। এসে দেখি তার শ্বাসকষ্ট হচ্ছে। তার মুখ খুলে প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না। এক্সরে রিপোর্ট দেখে ডাক্তাররা বলেন সে ছিটকিনি গিলে ফেলেছে।
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হাবিবের অস্ত্রোপচারকারী চিকিৎসক ডাক্তার মো. আবু সাঈদ বলেন, এক্সরে রিপোর্টে শিশুটির পেটের খাদ্যনালিতে ছিটকিনি দেখা যায়। পেটের ভেতরে খাদ্যনালি প্রায় ২০ ফুট লম্বা থাকে। অস্ত্রোপচারের সময় খাদ্যনালির ভেতর থেকে খুঁজে বের করা হয়েছে ছিটকিনিটি। সে এখন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।
মন্তব্য করুন