

১৭ জুন শনিবার ওড়না দিয়ে মুখ ঢেকে আদালত চত্বরে পৌঁছান আমিশা। এরপর রাঁচি সিভিল কোর্টে আত্মসমর্পণ করেন তিনি। এরপরেই আদালত শর্তসাপেক্ষে অভিনেত্রীর জামিনের আর্জি মঞ্জুর করেন।
গেল এপ্রিল মাসে আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিলেন রাঁচি হারমু জেলার বাসিন্দা অজয় কুমার সিং।
জানা গেছে, আড়াই কোটি টাকার চেক বাউন্স মামলায় অভিযুক্ত এই নায়িকা।
অজয় কুমার সিং-এর অভিযোগ অনুযায়ী, আমিশা তাকে ‘দেশি ম্যাজিক’ নামে একটি সিনেমার জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি সিনেমাটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি।
অজয় কুমার সিং-এর দাবি আমিশা ও তার ব্যবসায়িক অংশীদার আশ্বাস দিয়েছিলেন সিনেমাটি শেষ হওয়ার পরে সুদের সঙ্গে তিনি আসল ফেরত পাবেন। বারবার দেরি হওয়ার পর, আমিশা অজয় কুমার সিংকে ২০১৮ সালের অক্টোবরে ২.৫ কোটি এবং ৫০ লাখ টাকার দুটি চেক দিয়েছিলেন, যা বাউন্স হয়ে যায়। এরপরই আমিশা ও তার ব্যবসায়ীক সঙ্গী ক্রুনালের নামে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০ ধারায় মামলা দায়ের করেন অজয়।
এদিকে, জালিয়াতি এবং চেক বাউন্সের মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২১ জুন ধার্য করা হয়। ওইদিন আমিশাকে রাঁচি আদালতে শারীরিকভাবে হাজির হতে বলা হয়।
মন্তব্য করুন


মা দিবসে পাত্রী চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিলেন বলিউড অভিনেতা বিজয় ভার্মা! ছেলের এমন কাণ্ড দেখে মাথায় হাত অভিনেতার মায়ের। যদিও পুরো বিষয়টি ঘটেছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘দাহাড়’-এর প্রচারের স্বার্থে।
গত ১২ মে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে বিজয় ভার্মা অভিনীত ‘দাহাড়’। সেই সিরিজের প্রচারণার কৌশল হিসেবেই খবরের কাগজে বেরিয়েছে ওই বিজ্ঞাপন। সিরিজে আনন্দ স্বর্ণকার নামক চরিত্রে অভিনয় করেছেন বিজয়। পাত্রী চেয়ে খবর কাগজের বিজ্ঞাপন বেরিয়েছে আনন্দ স্বর্ণকারের নামেই।
বিজ্ঞাপনের শিরোনামে লেখা, ‘ইন্ডিয়াজ #১ ব্যাচেলর’, অর্থাৎ দেশের এক নম্বর অবিবাহিত পাত্র তিনি। ঠিক কেমন ধরনের পাত্রী চাই তার? বিজ্ঞাপনে লেখা রয়েছে সেই সব তথ্যও। এদিকে সেই বিজ্ঞাপন চোখে পড়েছে বিজয়ের মায়ের। বিজ্ঞাপনে ছেলের ছবি ও পাত্রী চাইয়ের দাবির তালিকা দেখে মাথায় হাত তার। আন্তর্জাতির মা দিবসে এমনই একটি ছবি সামাজিকমাধ্যমের পাতায় পোস্ট করেছেন বলিউড অভিনেতা।
মন্তব্য করুন


প্রথমবারের মতো বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভিকি কৌশল ও সারা আলি খান। বেশ কয়েকবার শ্যুটিংয়ের একাধিক ঝলকও মিলেছে। কিন্তু ছবির নাম এতদিন ঘোষণা করা হয়নি। মাঝে শোনা গিয়েছিল এই ছবির নাম হতে পারে 'লুকা ছুপি ২'। তবে সামাজিক মাধ্যমে বহুপ্রতীক্ষিত এই ছবির নাম ঘোষণা করেছেন নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রকাশ্যে এসেছে ট্রেলার প্রকাশের তারিখও।
ছবির নাম ঘোষণা হয়েছে, ''জারা হাটকে জারা বাচকে''। আগামী ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছবির নাম ও ফার্স্ট লুক টিজার শেয়ার করা হয়েছে।
রোববার ভিকি কৌশল একটি ভিডিও পোস্ট করেন। সেখানে সারা আলি খান ও ভিকি কৌশলের নতুন ছবির একাধিক পোস্টার দেখা গেছে।
ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, 'রোম্যান্টিক? নাকি নাটকীয়? কী মনে হয় আপনার, কেমন হতে চলেছে আমাদের গল্প? ''জারা হাটকে জারা বাচকে'' ছবির ট্রেলার মুক্তি পাচ্ছে আগামীকাল। প্রেক্ষাগৃহে আসছে ২ জুন, ২০২৩।' এই ভিডিওয় ছবির
ছবিটি রোম্যান্টিক ঘরানার বলেই মনে করা হচ্ছে। ছবিটি ২ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে, আগামীকাল অর্থাৎ ১৫ মে প্রকাশ্যে আসবে ছবির ট্রেলার। সূত্র- এপিবি লাইভ
মন্তব্য করুন


জীবনে অভাব ছিল না সঙ্গিনীর ।
শাহীন জাফরি থেকে শুরু করে সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ — বহু তারকার সঙ্গে বার বার সম্পর্কে জড়িয়েছেন বলিউডের ভাইজান। কিন্তু শেষ পর্যন্ত কোনটিই সফল হয়নি।
২০১৬ সালে ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর থেকে রোমানিয়ান সঙ্গীতশিল্পী, অভিনেত্রী ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা।
খান-বাড়িতে এক সময় থাকতেন এই বিদেশিনি। প্রায় আট বছরের ধরে নাকি সম্পর্কে ছিলেন তাঁরা। অনেকেই ভেবেছিলেন, ইউলিয়ার সঙ্গে হয়তো থিতু হবেন তিনি। কিন্তু না, এ বার সেই সম্পর্কও নাকি ভাঙল সলমনের! সম্প্রতি সপরিবারে সেলিব্রিটি ক্রিকেট লিগ উপলক্ষে দুবাই গিয়েছেন সলমন। সঙ্গে রয়েছেন ইউলিয়াও। তবে ভাইজান এর হাবভাব দেখে অনেকের ধারণা, ইউলিয়ার সঙ্গেও সম্পর্কে ইতি টেনেছেন তিনি।
সম্প্রতি দুবাইয়ে ক্রিকেট খেলা দেখতে গিয়ে অভিনেতা ও তাঁর মায়ের সঙ্গে আদরে ভরা একটি ভিডিয়ো ভাইরাল হয়।
তবে এটি ছাড়াও আরও একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, গ্যালারিতে রেলিংয়ের সামনে দাঁড়িয়ে ইউলিয়া। পিছনে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে সলমন। বার বার পিছনে ফিরে সলমনের দিকে তাকাচ্ছেন ইউলিয়া। কিন্তু খানিক চোখ পাকিয়ে মুখ ফিরিয়ে নেন অভিনেতা। তাতেই নেটপাড়ার একাংশের ধারণা, এই প্রেমটাও টিকল না তাঁর। গত বছর একটি টক শোতে গিয়ে সলমন খান নিজেই স্বীকার করেছেন, প্রেমে গেরো আছে আমার!
যদিও নিজের বার বার প্রেম ভাঙার দায় নিজেই নিয়ে তিনি সেই সময় জানান, প্রেমিকাদের দোষ নয়, বরং দোষ রয়েছে তাঁর নিজের মধ্যেই। প্রায় ৫৮-র কাছাকাছি বয়স। আদৌ কি তাঁর কুমারত্ব ঘুচবে — অনুরাগীদের এ প্রশ্নের জবাব সময়ই ভালো বলতে পারবে ।
মন্তব্য করুন


বলিউড
অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ বিয়ের আগেই মা হলেন।
১
আগস্ট বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ ।
ইনস্টাগ্রাম পুত্রের ছবি পোস্ট করে এসব তথ্য জানান অভিনেত্রী ইলিয়ানা।
তার পোস্ট
করা ছবিতে দেখা যায়, সদ্যোজাত শিশুটি ঘুমিয়ে আছে। তার ওপর লেখা, কোয়া ফিনিক্স
ডলান। ২০২৩ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেছে। এ ছবির ক্যাপশনে ইলিয়ানা ডিক্রুজ
লিখেছেন, আমাদের প্রিয় পুত্রকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে কতটা আনন্দিত, তা
ভাষায় প্রকাশ করতে পারব না। পূর্ণতায় হৃদয় ভরে গেছে।
তবে ইলিয়ানা
ডিক্রুজ এখনো অবিবাহিত। বিয়ের আগে মা হতে যাওয়ার ঘোষণা দেওয়ায় শোরগোল পড়ে গিয়েছিল
নেট দুনিয়ায়। অনেকে বিস্ময় প্রকাশ করে অভিনন্দন জানিয়েছিলেন। অনেকে কটাক্ষ করতেও
ছাড়েননি এই অভিনেত্রীকে। অনেকে প্রশ্ন তুলেছেন,তোমার সন্তানের বাবা কে? বিষয়টি
নিয়ে জোর সমালোচনা চললেও এখনো মুখ খুলেননি ইলিয়ানা ডিক্রুজ।
মন্তব্য করুন


২০১২ সালে দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ী ও তার শ্বশুরকে নিগ্রহ করার অভিযোগ ওঠে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বিরুদ্ধে। প্রায় ১১ বছরের পুরনো এ অভিযোগ গড়াল আদালত পর্যন্ত।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, অভিযুক্তের তালিকায় ছিলেন সাইফের দুই বন্ধু শাকিল লাদাক ও বিলাল অমরোহি। তিন জনের বিরুদ্ধে ওঠা অভিযোগ গত ২৪ এপ্রিল এসপ্ল্যানেড আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পড়ে শোনান। ১৫ জুন থেকে হতে পারে এই মামলার শুনানি।
অভিযোগ রয়েছে, ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি তাজ হোটেলের ভিতরে এক রেস্তরাঁয় প্রবাসী ভারতীয় ব্যবসায়ী ইকবাল মীর শর্মা ও তার শ্বশুরের উপর নাকি নিগ্রহ করেন সইফ ও তার দুই বন্ধু। অভিনেতাসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন নিগৃহীত ব্যবসায়ী। তখন সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সাইফ ও তার দুই বন্ধুকে। পরে জামিনে মুক্ত হন তারা।
ঘটনার ১১ বছর পরে আদালতে উঠতে চলেছে ওই মামলা। ইতোমধ্যেই একাধিক বিতর্কের জেরে ‘আদিপুরুষ’ ছবির প্রচারে থাকছেন না অভিনেতা সাইফ আলি খান। তার উপরে যোগ হল এক দশক পুরনো এই মামলার অস্বস্তি।
মন্তব্য করুন


১৭ জুন শনিবার ওড়না দিয়ে মুখ ঢেকে আদালত চত্বরে পৌঁছান আমিশা। এরপর রাঁচি সিভিল কোর্টে আত্মসমর্পণ করেন তিনি। এরপরেই আদালত শর্তসাপেক্ষে অভিনেত্রীর জামিনের আর্জি মঞ্জুর করেন।
গেল এপ্রিল মাসে আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিলেন রাঁচি হারমু জেলার বাসিন্দা অজয় কুমার সিং।
জানা গেছে, আড়াই কোটি টাকার চেক বাউন্স মামলায় অভিযুক্ত এই নায়িকা।
অজয় কুমার সিং-এর অভিযোগ অনুযায়ী, আমিশা তাকে ‘দেশি ম্যাজিক’ নামে একটি সিনেমার জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি সিনেমাটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি।
অজয় কুমার সিং-এর দাবি আমিশা ও তার ব্যবসায়িক অংশীদার আশ্বাস দিয়েছিলেন সিনেমাটি শেষ হওয়ার পরে সুদের সঙ্গে তিনি আসল ফেরত পাবেন। বারবার দেরি হওয়ার পর, আমিশা অজয় কুমার সিংকে ২০১৮ সালের অক্টোবরে ২.৫ কোটি এবং ৫০ লাখ টাকার দুটি চেক দিয়েছিলেন, যা বাউন্স হয়ে যায়। এরপরই আমিশা ও তার ব্যবসায়ীক সঙ্গী ক্রুনালের নামে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০ ধারায় মামলা দায়ের করেন অজয়।
এদিকে, জালিয়াতি এবং চেক বাউন্সের মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২১ জুন ধার্য করা হয়। ওইদিন আমিশাকে রাঁচি আদালতে শারীরিকভাবে হাজির হতে বলা হয়।
মন্তব্য করুন


প্রভাস পরবর্তী ছবি ‘সালারে’-এ অভিনয়ের জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। শুধু তাই নয়, ইতোমধ্যেই নাকি এই পারিশ্রমিকে আরও দুটো ছবি সাইন করেছেন প্রভাস। সেই সিনেমা দুটির নাম এখনও প্রকাশ হয়নি।
প্রকাশ্যে এসেছে ‘সালার’-এর ফার্স্টলুক। যেখানে সাদা কালো পোস্টারে ধারালো অস্ত্র হাতে দেখা গেছে অভিনেতাকে। এরপরই ছবিটির টিজার মুক্তি পেয়েছে গত ৬ জুলাই।
বিগ বাজেটের এই সিনেমাকে ঘিরে ভক্তদেরও আগ্রহ তুঙ্গে। বিশেষ করে প্রভাসের পারিশ্রমিকের খবর সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ‘আদিপুরুষ’ সিনেমাতেও নাকি ১০০ কোটি টাকার বেশি পারিশ্রমিক নিয়েছিলেন প্রভাস। যদিও তিনি ভক্তদের সেখানে হতাশই করেছেন।
সিনেমায় এই নায়কের বিপরীতে শ্রুতি হাসান অভিনয় করছেন। এ বছর ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘সালার’।
মন্তব্য করুন


এ বছর মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবিটি দেশ ও বিদেশে বেশ মোটা অঙ্কের ব্যবসা করেছে। আয়ে হাজার কোটির মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি। এবার শোনা যাচ্ছে এক চাঞ্চল্যকর তথ্য। দাবি করা হচ্ছে শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’কেও নাকি পেছনে ফেলে দিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’।
নানা বিতর্ক সঙ্গী হলেও বেশ রমরমিয়ে চলছে ‘দ্য কেরালা স্টোরি’। বক্স অফিসে ছবির আয় ভালোই। মাত্র ৯ দিনে ১০০ কোটির ক্লাবে পৌঁছল পরিচালক সুদীপ্ত সেনের ‘বিতর্কিত’ সিনেমা।
‘পাঠান’কে পেছনে ফেলে দেওয়ার এমন দাবির যুক্তি কী? লভ্যাংশ। হ্যাঁ, শতকরা লাভের পরিমাণ দেখেই এমনটা বলা হচ্ছে। ‘জুম টিভি ডিজিটাল’-এ প্রকাশিত খবর অনুযায়ী ভারতে ‘পাঠান’ সিনেমার আয় ৫৪৩.২২ কোটি টাকা। আর তাতে ছবির লাভ ২৯৩.২২ টাকা। অর্থাৎ শতকরা হিসেবে ধরলে বক্স অফিস থেকে শাহরুখের ছবি আয় ১১৭.২৮%।
এদিকে মাত্র নয় দিনে এক শ কোটি পার করে ফেলেছে ‘দ্য কেরালা স্টোরি’। ছবির আয় ১১২.৯২ কোটি টাকা। ছবির বাজেট ছিল মাত্র ৩০ কোটি টাকা। ফলে বিপুল শাহ প্রযোজিত ছবির লভ্যাংশের পরিমাণ এখনই ২৭৬.৪%।
বাংলা, তামিলনাড়ুর মতো রাজ্যে নিষিদ্ধ হলেও সারা দেশের ২০০টি স্ক্রিনে চলছে ‘দ্য কেরালা স্টোরি’। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে ছবিকে করমুক্ত করে দেওয়া হয়েছে।
যদিও এখনো ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে নানা মত রয়েছে। এক পক্ষের বক্তব্য, এ ছবি সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। আরেক পক্ষের দাবি, ছবির মাধ্যমে বাস্তব তুলে ধরা হয়েছে।
মন্তব্য করুন


৩৩০
কোটি টাকার মালিক এই স্টারকিড! বলিউডের সব থেকে ধনী তারকা সন্তানের তকমা পেয়ে গেছে
ছোট্ট রাহা কাপুর! আর সে স্টারকিড হচ্ছে ‘রণলিয়া’ খ্যাত
দুই বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের একমাত্র মেয়ে।
কিন্তু
কীভাবে এতো অর্থ জমা পড়েছে ছোট্ট মেয়ে রাহার অ্যাকাউন্টে?
আনন্দবাজার
পত্রিকার এক প্রতিবেদন জানিয়েছে, এই মুহূর্তে মুম্বাইয়ের পালি হিলস্
এলাকায় এক অ্যাপার্টমেন্টের ৯ তলায় থাকেন ‘রণলিয়া’
দম্পতি। এই আবাসনে আলিয়ারও একটি ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক মূল্য ৩২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি টাকা)। অন্যদিকে,
গত ৩ বছর ধরে বান্দ্রায় নিজেদের বাংলো তৈরি করছেন এই তারকা
দম্পতি। দাদা রাজ কাপুরের ‘কৃষ্ণা রাজ’ বাংলোকেই নতুনভাবে তৈরি করছেন তারা। কাজ প্রায় শেষ, খুব শিগগিরই নিজেদের স্বপ্নের বাড়িতে প্রবেশ করবেন রণবীর-আলিয়া।
আর
এই বাংলোর আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটি রুপি তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০
কোটি টাকা। কারণ, শাহরুখ খানের ‘মন্নত’ ও অমিতাভ বচ্চনের ‘জলসা’র সমপরিমাণ বাজারমূল্য এই ‘কৃষ্ণা রাজ’বাংলোর।
বলিউডের
ঘনিষ্ঠ সূত্রের খবর, নিজেদের উপার্জনের অনেকটা অর্থই ‘কৃষ্ণা রাজ’বাংলোতে বিনিয়োগ করছেন ‘রণলিয়া’। আর বাংলোটি ইতোমধ্যেই মেয়ে রাহার নামে করে দিয়েছেন তারা। সে
হিসেবে রাহা কাপুরই এই মুহূর্তে বলিউডের সব থেকে ধনী তারকা সন্তান।
মন্তব্য করুন


ভারতীয় নায়িকাদের মধ্যে ‘ডিপ ফেক’ ভিডিও রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। এসব ভিডিও প্রকাশের হার দিনদিন বেড়েই চলেছে। তথ্যপ্রযুক্তির উন্নতির অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ডিপফেক।
কিছুদিন আগে দক্ষিণী সিনেমার নায়িকা রাশমিকা মান্দানার ডিপ ফেক ভিডিও ভাইরাল হয়েছিল। এরপর ক্যাটরিনা কাইফের ভিডিও প্রকাশিত হয়েছিল। তারকাদের ডিপ ফেক ভিডিও নিয়ে রীতিমতো হৈ চৈ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
শুধু বলিউডেই নয় বরং সাধারণ মানুষেরা এর শিকার হচ্ছে। এবার বলিউড অভিনেত্রী কাজলের ডিপ ফেক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে রীতিমতো তোলপাড় চলছে।
বলিউড অভিনেত্রী কাজল পোশাক পরিবর্তন করছেন এ ভিডিও নিয়ে রীতিমতো আলোচনা-সমালোচানর ঝড় বইছে। আসলে ডিপ ফেক করেই এ ভিডিও বানানো হয়েছে। ভিডিও সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। এ ভিডিওটিতেও কাজলের মুখ মর্ফড করে বসানো হয়েছে, যেখানে একটু সময়ের মধ্যে ওই নারীর মুখ দেখা গেছে।
মন্তব্য করুন