

চট্টগ্রাম-কক্সবাজার
মহাসড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ৩ জন।
এই দুর্ঘটনাটি ঘটে ২৬
আগস্ট শনিবার দুপুর সোয়া ১২টায় পটিয়ার মনসারটেক এলাকায়।
জানা যায়নি আহতদের নাম।
বাস-সিএনজি অটোরিকশা
সংঘর্ষে ৩ জন আহত হয়েছে বলে জানান, পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) স্নেহাংশু বিকাশ সরকার।
তিনি
আরও জানান, আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।
মন্তব্য করুন


রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর:
চাঁদপুরে বছরের প্রথম দিনে নতুন
শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে চাঁদপুর জেলা
প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের
উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের বাবুরহাট সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন
জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান,ও চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম
বিপিএম পিপিএম। এসময় সরকারি কর্মকর্তা, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ
অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বছরের প্রথম দিনে বিনামূল্যে বই পেয়ে
খুশি শিক্ষার্থীরা।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা
এলাকা থেকে প্রায় ১,২৪,০৯৬ (এক লক্ষ চব্বিশ হাজার ছিয়ানব্বই) পিস ভারতীয় আতশবাজী ও
অন্যান্য পণ্যসামগ্রীসহ ৬ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের
অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০১ সেপ্টেম্বর
২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে। উক্ত অভিযানে প্রায় ১,২৪,০৯৬ পিস ভারতীয় আতশজবাজী, ২০,০০০ পিস ভারতীয়
পন্ডস পাউডার, ৮৬০ পিস ভারতীয় টুথপেস্ট, ১৫০ পিস ভারতীয় ফেইসওয়াশ ও ১৯২ পিস ভারতীয়
তেল’সহ ছয়জন চোরাকারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত চোরাকারবারিরা
হলো: ১। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাসনগাছা গ্রামের কবির হোসেন এর ছেলে মোঃ
রনি (২১); ২। একই গ্রামের মোঃ আবুল হাশেম এর ছেলে নিরব হাসান অপু (১৯); ৩। ইন্তাজ আলী
এর মেয়ে জেসমিন (৩০); ৪। একই থানার আড়াইওড়া গ্রামের মৃত জামাল হোসেন এর ছেলে মোঃ নাইম
(২০); ৫। একই থানার মুড়াপাড়া গ্রামের মৃত মোস্তাক এর ছেলে ছাইম হোসেন (২০) এবং ৬। চাঁপাইনবাবগঞ্জ
জেলার শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের মোঃ শুকুর উদ্দীন এর ছেলে মোঃ কবির (২৮)।
প্রাথমিক অনুসন্ধান
ও গ্রেফতারকৃত চোরাকারবারিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী
দেশ ভারত হতে আতশবাজী’সহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লা’সহ
দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত
আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


দেশব্যাপী
বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতির মধ্যেই আর
তিন দিন বেড়েছে ‘হিট অ্যালার্ট’। স্বস্তির বৃষ্টির অপেক্ষায় দেশবাসী।
আবহাওয়া
অফিস বলছে, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আর কিছু দিন।
আবহাওয়া
অধিদপ্তর বলছে, এপ্রিলে ঢাকার তাপমাত্রা গত ৩০ বছরের
চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি।
দেশে
এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪২ দশমিক ৪ ডিগ্রি
সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের
উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন বেশি তাপমাত্রা বিরাজ করছে।
খুলনায়
গতকাল ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড
হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা বাসস্ট্যান্ডে
চাঞ্চল্যকর কলেজ ছাত্র জামিল হাসান অর্নব হত্যা মামলার চার জন আসামী গ্রেফতার করেছে
র্যাব। এসময় একটি বিদেশি পিস্তলসহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে এ
তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার
মাহমুদুল হাসান।
র্যাব জানায়, কুমিল্লা সদর উপজেলার
শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় লেগুনা ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষে
কলেজ ছাত্র জামিল হাসান অর্নব (২৭) নিহত হয়। এসময় গুলিবিদ্ধ ছয় জন। এ ঘটনায় কুমিল্লা
কোতয়ালী মডেল থানায় মামলা করে নিহতের পরিবার। এ মামলায় গত মঙ্গলবার (১৯ মার্চ) রাতে
সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, আদর্শ সদর উপজেলার
শাসনগাছা এলাকার মকবুল মিয়ার ছেলে মোঃ মোজাম্মল হোসেন জনি (২৫), আইয়ুব আলীর ছেলে ফয়সাল
আহমেদ রিমন (২০), আতিকুর রহমান খোকনের ছেলে সাইফ আলী রিয়াদ (২২) ও মোঃ আনু মিয়ার ছেলে মোঃ শুভ (২২)।
মন্তব্য করুন


আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎ সময়ে রাষ্ট্রপতিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের জানান, নির্বাচনের সময় হয়ে গেছে,কমিশন সভায় বসে সিদ্ধান্ত নেব। নির্ধারিত সময়ে নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। দ্রুত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
মন্তব্য করুন


ময়মনসিংহ শহরে গ্যাসের
লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লেগে
শিশুসহ দগ্ধ হয়েছে ছয়জন।
এ দুর্ঘটনাটি ঘটে ২৬
আগস্ট শনিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর শানকিপাড়া শেষ মোড় এলাকায়।
দগ্ধরা হলো: বাসার
মালিক নুরুল ইসলাম (৭৩), সাত বছরের শিশু ও বাসায় কাজ করা শ্রমিক সোয়েব মাহমুদ (৪০),
সাদ্দাম (৩০), প্রান্ত (৩০), বিল্লাল হোসেন (৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন,
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, শানকিপাড়া শেষ মোড়
এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় ভবনটির একটি কক্ষে
সিলিন্ডার গ্যাস সংযোগের চুলা জ্বালানোর সময় লিকেজ
থেকে বিস্ফোরণ হয়ে আগুন লেগে
যায়। এতে চার শ্রমিকসহ বাড়িটির মালিক নুরুল ও তার নাতি দগ্ধ হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন
স্থানীয়রা। চিকিৎসকরা জানিয়েছেন আহতরা বর্তমানে শঙ্কামুক্ত ।
মন্তব্য করুন


সরকার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গ্যাসের দাম বাড়িয়েছে । বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়িয়ে গেজেট জারি করা হয়েছে। নতুন এ দাম চলতি ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর ধরা হয়েছে।
এর আগে গত বছরের ১৮ জানুয়ারি আবাসিক, সিএনজিচালিত যানবাহন, সার ও চা শিল্পে ব্যবহার ছাড়া অন্য সব ক্ষেত্রে গ্যাসের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, যা ওই বছরের ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হয়।
সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য গ্যাসের পূর্ব মূল্য ছিল প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা যা বাড়িয়ে বর্তমান মূল্য করা হয়েছে ১৪ টাকা ৭৫ পয়সা।
ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, স্মল পাওয়ার প্ল্যান্ট ও বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাসের দাম ছিল প্রতি ঘনমিটার ৩০ টাকা। এক্ষেত্রেও ৭৫ পয়সা বাড়িয়ে সেটা ৩০ টাকা ৭৫ পয়সা করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, ভতুর্কি সমন্বয়ে বিদ্যুতের সঙ্গে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে । গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেছিলেন, গ্যাসের দাম সমন্বয় গ্রাহক পর্যায়ে হচ্ছে না। বিদ্যুতের পর্যায় হচ্ছে। গ্যাসের আবাসিক পর্যায়ে ব্যবহারের ক্ষেত্রে দাম বাড়ছে না। শিল্পেও গ্যাসের দাম বাড়ছে না। বিদ্যুতের ক্ষেত্রে যে গ্যাস দেওয়া হয় সেখানে আমরা কিছুটা সমন্বয় করছি।
তিনি বলেন যে গ্যাস বিদ্যুতে দেওয়া হয় সেখানে প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়বে, অর্থাৎ এটা ইন্টারনাল।
এ বছর বিদ্যুতের ক্ষেত্রে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি আসবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি ক্ষেত্রে ৬ হাজার কোটি টাকার মতো ভর্তুকি আসবে। এগুলো আগামী কয়েক বছরের মধ্যে আমরা সমন্বয়ে যাবো।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বদরপুর এলাকায় গত ০১ জুলাই ২০২৩ইং তারিখ দুপুরে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৩৫ বোতল স্কাফ সিরাপসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মুকুন্দপুর গ্রামের মোঃ বাদল মিয়া এর ছেলে রনি মিয়া (২৩)।
র্যাব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, স্কাফ সিরাপ’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লালমাই গোলচত্ত্বর এলাকা হতে ১৪৭ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১১ নভেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লালমাই গোলচত্ত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে ১৪৭ বোতল ফেন্সিডিল ও ০৩ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো: পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার বালিপাড়া গ্রামের মোঃ জামান হাওলাদার এর ছেলে মোঃ সোহাগ হাওলাদার (৪০)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ পিরোজপুর, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


চট্টগ্রাম
নগরীর কোতোয়ালি থানাধীন আসদগঞ্জ এলাকা থেকে জুয়া খেলার অভিযোগে ১৭ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার
দিনগত রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার
করা হয়।
আটককৃত
ব্যক্তিরা হলো, ১। মো. হারুন (৪৭), ২।মো. আবদুর রফিক (৬০), ৩।মো. মহিউদ্দিন (৩০),
৪।মো. রুবেল (২৮), ৫।জাকির হোসেন (৪০), ৬।আবুল হোসেন (৬০), ৭।মো. সোলেমান (৪২), ৮।মো.
নরুল ইসলাম (২৪), ৯।মো. মানিক (২৫), ১০।মো. বেলার হোসেন (২৫), ১১।মো. ইউসুফ (৩৪), ১২।মো.
জাফর (৩৯), ১৩।মো. জসিম (৪৪), ১৪।নুরনবী (৩৭), ১৫।জুয়েল (৩৩), ১৬।মো. এবাদুল (৩৫),
১৭।মো. খালেদ মোর্শেদ (৪৫)।
কোতোয়ালি
থানার ওসি এম ওবায়দুল হক বলেন, রাতে জুয়া খেলার সময় আসদগঞ্জ এলাকা থেকে ১৭ জনকে হাতেনাতে
আটক করা হয়।
তাদের
নন-এফআইআর প্রসিকিউশন মূলে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
মন্তব্য করুন