

কুমিল্লায়
২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানার চকবাজার পুলিশ
ফাঁড়ি।
রবিবার
সন্ধ্যায় কোতয়ালী মডেল থানার চকবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিঃ) সাইফুল ইসলাম
এবং সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ৬নং জগন্নাথপুর ইউপিস্থ গাজিপুর
সাকিনের গিয়াস উদ্দিনের ভাড়াটিয়া শাহানাজ শাহারার বসত ঘরের ভিতর তল্লাশী করে ২০ কেজি
গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ রিমনকে গ্রেফতার করা হয়। অপর আসামী শাহানাজ প্রকাশ সাহারা
পলাতক রয়েছে। গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ রিমন(২৯), পিতা-আনোয়ার হোসেন, গ্রাম- দৌলতপুর
(ফকির বাড়ী) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লা । অপর এক অভিযুক্ত আসামী
শাহানাজ প্রকাশ সাহারা(৪২), পিতা-মোঃ আরব আলী, স্বামী/স্ত্রীমোঃ শহিদুল্লা, গ্রাম-
গাজীপুর, থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা –কুমিল্লা।
এই
সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-৯৩, তারিখ-
২৫/০৯/২০২৩; ধারা-৩৬(১) সারণির ১৯(গ)/৪১ মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইন, ২০১৮ তে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৫১ কেজি গাঁজা ও ১৮০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে।
সোমবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ অভিযানটি পরিচালনা করে।
উক্ত অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন মিরশ্বানী বাজারের দক্ষিণ পাশে ঢাকা-টু-চট্টগ্রামগামী মহাসড়কের পূর্ব পাশের নালঘর রাস্তার মাথায় পাঁকা রাস্তার উপর হতে ৫১ কেজি গাঁজা ও ১৮০ বোতল ফেন্সিডিলসহ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ছুপুয়া মাদ্রাসার ০৭নং ওয়ার্ড এর ৩নং কালিকাপুর ইউপি নিবাসী মোঃ তাজুল ইসলাম (২৮)কে গ্রেফতার করা হয়।
উক্ত
ঘটনায় কুমিল্লা চৌদ্দগ্রাম থানাতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
মন্তব্য করুন


সারাদেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডের
অধীনে ৬ জেলার কলেজগুলোতে আজ রোববার (৩০ জুন) অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট
(এইচএসসি) পরীক্ষা।
কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে,
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায়
৬ টি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৯০ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী
৪৮ হাজার ৪৭১ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৬৪ হাজার ৮১৯ জন। এ ক্ষেত্রে দেখা যায়, ছেলেদের
তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৩৪৮ জন বেশি।
কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর,
চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৪৩২টি কলেজের শিক্ষার্থীরা ১৯৫টি কেন্দ্রে পরীক্ষায়
অংশগ্রহন করেছেন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা বোর্ডের প্রাপ্ত তথ্য বিশ্লেষণে পাওয়া গেছে, বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর
সংখ্যা কুমিল্লা জেলায়। এখানে ১৬৩টি কলেজের ৩৯ হাজার ৪৯২ জন। নোয়াখালী জেলায় ৫৫টি কলেজের
পরীক্ষার্থীর সংখ্যা ১৯হাজার ৭৮৯ জন, ফেনী জেলায় ৪২ কলেজের ১১ হাজার ৮০ জন, লক্ষ্মীপুর
জেলায় ৪০টি কলেজের ১১ হাজার ৩৪৮ জন, চাঁদপুর জেলায় ৬৭টি কলেজের ১৬ হাজার ২৩২ জন ও ব্রাহ্মণবাড়িয়া
জেলায় ৬৫টি কলেজের ১৫ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় এই তিন বিভাগের মধ্যে মানবিকে সবচেয়ে বেশিসংখ্যক
পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছেন। মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৫২ হাজার ৪১৪ জন,
বিজ্ঞান বিভাগে ২৮ হাজার ৯২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩২ হাজার ৭৪৮ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা
নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৬ জেলায়
ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষার্থী কিংবা পরীক্ষক যারাই কোনো অনিয়মের সঙ্গে
জড়িত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, নানা সামাজিকও আর্থিক
কারণে মেয়ে পরীক্ষার্থী বেড়েছে এবং ছেলে পরীক্ষার্থী সংখ্যা কমেছে। বিশেষ করে এখন ছেলেরা
কম বয়সেই এসএসসি পরীক্ষায় পাস করেই কর্মসংস্থানে যুক্ত হচ্ছে আবার অনেকে বিদেশ চলে
যাচ্ছে। আর এসব কারণেই মেয়েদের অংশগ্রহণ বেশি।
মন্তব্য করুন


"কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা প্রগতি" এ স্লোগানে কুমিল্লায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।
সকালে কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কর-অঞ্চল কুমিল্লার কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামান।
কাস্টমস কুমিল্লার কমিশনার মোঃ মাহফুজুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত কমিশনার মির্জা সহিদুজ্জামান, যুগ্ম কমিশনার মোঃ পায়েল পাশা।
সেমিনারে কুমিল্লা অঞ্চলের ছয় জেলার আমদানি ও রপ্তানিকার, ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিনিধিরা অংশ নেন।
মন্তব্য করুন


কুমিল্লায় তদারকি অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়।
শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনপুর ও কাশিনাথপুর এলাকায় একটি শিশু খাদ্য প্রস্তুতকারক ও একটি খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ অভিযান চলে।
উক্ত অভিযানে দেখা যায়, ধনপুর এলাকার মেসার্স টি জে ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠান শিশু খাদ্য জিওজিও ও ছুটি নামের দুটি ব্রান্ডের চিপস প্রস্তুত ও মোড়কজাত করছে। কিন্তু চিপসের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করছে না। স্বাস্থ্যবিধি না মেনে ফ্লোরে বসেই উৎপাদন ও মোড়কীকরণ করা হচ্ছে। ভোক্তা অধিকার বিরোধী এমন কর্মকাণ্ডের অভিযোগে প্রতিষ্ঠানটি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে কাশিনাথপুর এলাকায় মেসার্স হাফসা সুইটস এন্ড বেকারিতে দেখা যায়, রং মিশ্রিত করমচাকে চেরি ফল বলে কেকে ব্যবহার করা হচ্ছে, বার্থডে কেকে ব্যবহৃত বিভিন্ন উপকরণের মেয়াদ নেই, অনুমোদনহীন বিদেশী উপকরণ ব্যবহার করা হচ্ছে। বিএসটিআই এর অনুমোদন না থাকলেও প্যাকেটে বিএসটিআই এর লোগো ব্যবহার করা হচ্ছে। ভোক্তা অধিকার বিরোধী এমন কর্মকাণ্ডের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনুমোদনহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ ও জেলা পুলিশের একটি টিম।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ঝাকুনীপাড়া
এলাকা হতে ১৩ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে
র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২১ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা
জেলার কোতয়ালী মডেল থানাধীন ঝাকুনীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে
১৩ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী
হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের মৃত আব্দুর রশিদ এর ছেলে মোঃ
শামীম (৩৫)।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত
মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন
স্থানে বিদেশী মদ’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে
স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল
থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৮৫ রানের জবাবে খেলতে নেমে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা ।
তবে
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সুনীল নারিন শূন্য রানে সাজঘরে ফেরেন। এরপর তিনে নামা তাওহিদ হৃদয় লিটন দাসকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন। তাদের অসাধারণ এক জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর। পরে ৪৩ বলে ৬৪ রানে আউট হন হৃদয়। চারে নামা জনসন চার্লস ৩ বলে ১০ রানে ফেরেন। এর পরের ওভারে ৫৭ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন লিটন। ততক্ষণে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এর আগে, সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে সাকিব আল হাসানের দল।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। মাত্র ২৭ রান তুলতেই প্রথম ৩ ব্যাটার রনি তালুকদার (১৩), শামিম হোসেন (০) ও সাকিব আল হাসান (৫) ফিরেছেন দ্রুতই। পরে ঘুরে দাঁড়ায় নিশামের ব্যাটে। প্রথমে তাকে সঙ্গে দেন মাহেদী হাসান। ব্যাটিং অর্ডারের উপরে উঠে আসা মাহেদী ১৭ বলে ২২ রান করে ফেরেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারিনের বলে।
মাহেদীর পর নিশামের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন পুরান। কিন্তু তিনিও ব্যর্থ হন। তবে নিশাম একপ্রান্ত আগলে রেখে ব্যাট হাতে ঝড় তুলতে শুরু করেন। ৩১ বল খেলে ফিফটি তুলে নেন। এরপরও চলতে থাকে তার আগ্রাসী ব্যাটিং। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান ২৪ বলে ৩০ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন। তবে ১৯তম ওভারে তাকে ফেরান ক্যারিবীয় পেস অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
অপরপ্রান্তে উইকেট পতন হলেও নিশাম থামেননি। শেষ ওভারে মুশফিক হাসানের ওভারে ৩ ছক্কা ও ২ চারে তুলে নেন ২৮ রান। শেষ পর্যন্ত ৪৯ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন নিশাম।
মন্তব্য করুন


"সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জুনিয়র গ্রুপ সিনিয়র গ্রুপ আন্তহাউজ ভলিবল ও ফুটবল সেমিফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চবিদ্যালয় কর্তৃক আয়োজিত জুনিয়র গ্রুপ ১২টি হাউস, দুটি ইভেন্ট ও সিনিয়র গ্রুপ ১২টি হাউস দুটি ইভেন্ট নকআউট পদ্ধতির প্রথম ও দ্বিতীয় পর্ব শেষে আজ ২২ নভেম্বর ২০২৩ উদ্বোধনী ম্যাচ শুভ উদ্বোধন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রীড়া কমিটির সম্মানিত আহবায়ক জনাব নুরুন্নবী, সম্মানিত সিনিয়র শিক্ষক বৃন্দ, শিক্ষকবৃন্দ, বিএনসিসি স্কাউট সহ দর্শক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সকলে ব্যাপক আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, আনন্দঘন পরিবেশে জুনিয়র সেমিফাইনাল ভলিবল ম্যাচ উপভোগ করেন। ক্রীড়া কমিটির আহবায়ক সহকারী প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন," সুস্থ দেহে সুন্দর মন" প্রাচীন কালের বাক্যটি সত্য বলে প্রমাণিত, খেলাধুলা চর্চা করবে, খেলাধুলা করলে দেহ ও মন ভালো থাকে, দেহ ও মনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, সামাজিক গুণাবলী অর্জন, খেলাধুলা করলে সুঠাম দেহের অধিকারী হওয়া যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, খেলাধুলা করলে নেতৃত্বের গুণাবলী অর্জন হয়, শিক্ষার্থীরা খেলার মাঠে বেশি বেশি সময় দিলে সমাজ সফলতার শীর্ষে পৌঁছাবে। পরিশেষে তিনি বলেন, জয় পরাজয় থাকবেই খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে খেলার পরামর্শ দেন। স্ট্রেচিং, ওয়ার্ম আপ ছাড়া কেউ খেলবে না, খেলা শেষে কুল ডাউন করে বাসায় ফিরবে।
দুইজন লাইন জাজ, একজন স্কোরার, একজন আম্পায়ার, রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন ঢাকা বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক উক্ত বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক(শারীরিক শিক্ষা) টিইউও, এমপিএড মাইনউদ্দিন সরকার।
তিন সেট ভলিবল খেলা পরিচালনা শেষে তিনি বলেন, আমি আমার কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, জুনিয়র, সিনিয়র আন্ত:হাউস ফুটবল ভলিবল প্রতিযোগিতা ২০২৩ আয়োজন করে দেয়ার জন্য, ২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সেমিফাইনাল চলবে, উৎসবমুখর পরিবেশে, দর্শকরা একটি চমৎকার ম্যাচ উপভোগ করেছে,জাতীয় নিয়ম অনুযায়ী দুই পয়েন্টের ব্যবধানে ২৫ পয়েন্টে গেম হয়,তিন সেটের খেলায় দুই সেট জয়ী মেঘনা ক হাউস ১৬ ডিসেম্বর ২০২৩ ফাইনাল খেলবে, অভিভাবকদেরকে তিনি অনুরোধ করেন শিক্ষার্থীদেরকে খেলার মাঠে ব্যায়াম, শরীরচর্চা বিভিন্ন প্রকার খেলাধুলা, অনুশীলনের জন্য মাঠে পাঠাবেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খেলাধুলার কোন বিকল্প নেই, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শিক্ষার্থীরা খেলার মাঠে থাকলে, আগামী দিনে একটি উন্নত জাতি হিসেবে এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারব। খেলাধুলা ব্যতীত মেধা বিকাশ হয় না,সামাজিক গুণাবলী অর্জন হয় না, পরিশেষে ক্রীড়া কমিটির উপদেষ্টা সম্মানিত সিনিয়র শিক্ষক গণিত ও বিজ্ঞান জনাব ইমাম হোসেন , সিনিয়র শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জনাব সিরাজুল ইসলাম মোল্লা সম্মানিত শিক্ষক জনাব কামাল আহমেদ, জনাব আরিফুর রহমান জনাব জাফর সাদিক জনাব কাজী দেলোয়ার হোসেন জনাব এনামুল হক জনাব সাইফুর রহমান সহ অন্যান্য শিক্ষকদের প্রশংসা করেন, ফলাফল ঘোষণায় উপদেষ্টা জনাব ইমাম হোসেন মহোদয় বলেন -আজকে অনেকদিন পর উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সবাই উপভোগ করেছি, তিনি ফিজিক্যাল টিচারকে ধন্যবাদ দেন, ষষ্ঠ শ্রেণি দুর্ভাগ্যক্রমে পরাজিত মেঘনা ক বনাম গোমতী গ ২-১ সেটের ব্যবধানে গোমতী গ হাউসকে হারিয়ে মেঘনা ক হাউস ফাইনালে উত্তীর্ণ। উভয় হাউসকে অভিনন্দন জানিয়ে আল্লাহ হাফেজ বলে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।
মন্তব্য করুন


স্বাধীনতা
ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি কুমিল্লা সেক্টর এবং অধীনস্থ ব্যাটালিয়ন চৌদ্দগ্রামের
জগন্নাথ দিঘী এলাকায় দুস্থ ও অসহায় ২ শত মানুষের মাঝে ইফতার ও খাদ্য
সামগ্রী বিতরণ করেন।
বুধবার
বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘী বিওপিতে কুমিল্লা বিজিবির সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মো: শরিফুল ইসলাম মেরাজ
অসহায় ও দু:স্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিজিবি
সূত্র জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য
বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে৷ এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা
ও জাতীয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ ও এর সদর দপ্তরসহ দেশের প্রত্যন্ত অঞ্চল
হতে শুরু করে সারাদেশে দুস্থ ও বিপন্ন মানুষদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী
বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এই মহতি উদ্যোগের অংশ হিসেবে বিজিবি, উত্তর-পূর্ব রিজিয়ন,
সরাইলসহ অধীনস্থ কুমিল্লা সেক্টর এবং ব্যাটালিয়ন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায়ও দুস্থ-
দরিদ্রদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রমজান
মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস এবং এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা
দেয় ৷ সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের । আর বর্ডার গার্ড বাংলাদেশ
সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই
কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবি কর্মকর্তারা জানান।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, কুমিল্লা:
কুমিল্লা
নগরীর চকবাজার ডিজেল ও অকটেন কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে দুই তেলের পাম্পকে সিলগালা
করে দেওয়া হয়েছে। একইসঙ্গে তেল পরিমাপের ৪টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।
আজ
মঙ্গলবার (৬ মে) কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বিএসটিআই
কুমিল্লা কার্যালয় প্রধান কে এম হানিফ বলেন, নগরীর চকবাজার এলাকায় সার্ভিল্যান্স অভিযানে
মেসার্স শরীফ এন্টারপ্রাইজের দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে
১৯০ মিলি ও ২০০ মিলি তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। একই পাম্পের দুটি ডিজেল ডিসপেন্সিং
ইউনিটেও প্রতি ১০ লিটারে যথাক্রমে ১৯০ মিলি ও ২২০ মিলি তেল কম দেওয়ার অভিযোগ প্রমাণিত
হয়। এই গুরুতর অপরাধে পাম্পের চারটি ইউনিট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে,
একই এলাকার মেসার্স এম এ হাকিম এন্ড ব্রাদার্সের দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটেও তেলের
মাপে কারচুপির চিত্র দেখা যায়। পাম্পটির এই দুটি ইউনিটে প্রতি ১০ লিটারে গ্রাহকদের
যথাক্রমে ৩৪০ মিলি ও ৩৯০ মিলি তেল কম দেওয়া হচ্ছিল। তাৎক্ষণিকভাবে এই দুটি ইউনিটও সিলগালা
করে দিয়েছে বিএসটিআই।
বিএসটিআই
কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মো: লুৎফর রহমান এবং মো: হাফিজুর রহমানের নেতৃত্বে
এই সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।
মন্তব্য করুন


কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলা দল।
১ ডিসেম্বর শুক্রবার কুমিল্লা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কুমিল্লাা জেলা দল ও ফেনী জেলা দলের মধ্যে।
উত্তেজনাপূর্ণ ম্যাচে ফেনী জেলা দলকে হারিয়ে অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছাসিত ও আনন্দিত কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ। এর অগে গত মঙ্গলাবার প্রথম সেমি ফাইনালে চট্টগ্রাম জেলা দলকে হারিয়ে ফাইনালে উঠে কুমিল্লা জেলা দল।
শুক্রবার ফাইনালে ফেনী জেলা দল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৪২ ওভার ৩ বল খেলে ৯২ রানে অলআউট হয় ফেনী জেলা দল। কুমিল্লা জেলার পক্ষে মুশফিকুর ৯ ওভার বল করে ১৬ রান দিয়ে ৫টি উইকেট নেয়। ৯৩ রানের টার্গেটে খেলতে নেমে ১৯ ওভার ৪ বল খেলে ৫ উইকেটে জয় পায় কুমিল্লা জেলা দল। ম্যান অফ দ্যা ফাইনাল হয় কুমিল্লা জেলা দলের মুশফিকুর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এর কুমিল্লা ভেন্যুর খেলা গত ১৫ নভেম্বর কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উদ্বোধন হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল ও রানার্সআপ ফেনী জেলা দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেক্টর শামিম ফারুকী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ ফয়সাল হোসেন ডিকেন্স, ফেনী জেলা দলের কোচ রিয়াজ উদ্দিন রবিন, কুমিল্লা জেলা দলের কোচ হাবিব মোবাল্লেগ জেমস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেলোয়ার হোসেন জাকির। ফাইনাল ম্যাচে আম্পায়ার ছিলেন, কাজী শামিম ও আল আমিন ভূইয়া।
মন্তব্য করুন