

সুজন মিয়া, বরুড়া:
কুমিল্লার
বরুড়ার জালগাঁও গ্রামে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো তিনজন হাসপাতালে
আছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জালগাঁও গ্রামের দরবেশ বাড়ির সংলগ্ন মাঠে এই ঘটনা
ঘটে।
নিহতরা
হলেন, জালগাঁও গ্রামের আব্দুস সাত্তার (৫০) ও খোরশেদ আলম (৩৫)। আহতরা হলেন, নিহত খোরশেদের
আত্মীয় মো. জহির, মো. জয়নাল ও মো. মোর্শেদ।
নিহত
খোরশেদ আলমের বাবা জামাল হোসেন বলেন, আমার ছেলেকে সাত্তার ও তার সন্ত্রাসীবাহিনী দিয়ে
মাঠে আক্রমণ করে তারপর সড়কে এনে বেধর মারে এবং ছুরির আগাতে মারা যায়।
নিহত
আঃ সাত্তারের মেয়ে বলেন, আমার পরিবারে মা আর প্রতিবন্ধী ভাই ছাড়া আর কেউ নেই। আমার
বাবাকে তারা মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
স্থানীয়
ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান জানান, আব্দুস সাত্তারের একটি জমি নিয়ে প্রতিবেশী
জয়নাল ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এই ঘটনায় আদালতে একটি মামলাও
চলমান। আজ সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির তাদের
বাধা দিতে যায়। এ সময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চারজনকে এলোপাতারি আঘাত
করে এতে হাসপাতালে নেয়ার পথে মারা যায় খোরশেদ। এই ঘটনা শুনে জয়নালের লোকেরা এসে
তাকে এলোপাতাড়ি মারলে সাত্তার ঘটনাস্থলে মারা যায়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
ওসি মো. ফিরোজ হোসেন বলেন, ঘটনাস্থলে আছি। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতনদের জন্য
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় আরো কয়েকজন আহত আছে। বিস্তারিত
পরে জানানো যাবে।
মন্তব্য করুন


বাংলাদেশ ও ঘানা এই দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতি বিষয়ক মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে-এর নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে একমত হয় বাংলাদেশ ও ঘানা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, “বাংলাদেশ ও ঘানা কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, খাদ্য প্রক্রিয়াকরণ, পাট, চামড়া ও গার্মেন্টস সহ বিভিন্ন খাতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য সহযোগিতা বাড়ানোর জন্য বিভিন্ন ক্ষেত্র চিহ্নিত করেছে।” গণভবনে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতি মন্ত্রী শার্লি আয়োরকার বোচওয়ের মধ্যে বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফ্রিকার দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ওপর জোর দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আফ্রিকান দেশগুলির সাথে ব্যবসা-বাণিজ্যের উন্নতির বিপুল সম্ভাবনা রয়েছে। আফ্রিকান দেশগুলো বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য এবং টেক্সটাইল পণ্য আমদানি করতে পারে।
ঘানার পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও ঘানার মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এ লক্ষ্যে তিনি দুই দেশের মধ্যে কৃষি, ওষুধ, আইসিটি এবং কৃষিভিত্তিক খাদ্য পণ্যের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেন। তিনি আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথের মহাসচিব হিসেবে আসন্ন নির্বাচনে তার দেশের প্রার্থীতার পক্ষে বাংলাদেশের সমর্থন কামনা করেন। এবার আফ্রিকার দেশগুলো থেকে কমনওয়েলথ মহাসচিব নির্বাচিত হবেন।
কমনওয়েলথ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, “এই সংস্থা এক সময় নিষ্ক্রিয় ছিল। কিন্তু কমনওয়েলথ এখন বিনিয়োগ এবং মানবসম্পদ প্রশিক্ষণ (সদস্য রাষ্ট্রগুলির মধ্যে) বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করছে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেন, কমনওয়েলথের মহাসচিব পদে যোগ্য নেতৃত্ব প্রয়োজন।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
মন্তব্য করুন


মাঠে মাঠে শোভা পাচ্ছে হলুদের বিশাল সমারোহ। চারদিকে বিরাজ করছে শীত। কুয়াশা ও ঝলমলে রোদের খেলা এখন দিগন্ত বিস্তৃত হলদে বরণ সরিষার ফুলে ফুলে। সরিষা ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আবার অনেকেই ছবি তুলেন। সেই সব ছবি বেশ কিছু দিন ধরেই অনেকেই সামাজিকমাধ্যমে প্রকাশ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। ছবির লোকেশন ট্যাগ দেখে জানা যায় বরিশালের কোন একটি স্থানে ছবিগুলো তুলেছেন পরীমনি। আর সঙ্গে রয়েছেন আরও কয়েকজন বোন।
পরীমণি
ছবিগুলো শেয়ার করে বোনদের উদ্দেশে ক্যাপশনের শুরুতেই লেখেন, তোরা যখন আমার বয়সের হবি
তখন আমার মতো করে তোদের ছোটদের সঙ্গেও এমন সুন্দর কিছু মেমোরি জীবনে বাঁধাই করে রাখিস।
এসব পাগলামি জীবনকে আনন্দে বাঁচায়। ছবিগুলোর পেছনের গল্পও যুক্ত করেছেন এই পোস্টে।
পরীমণি আরও লেখেন, ছবিগুলোর পেছনের গল্পটা অনেক অ্যাডভেঞ্চারাস ছিল। গাড়িতে বাবুকে
(পরীর পুত্র রাজ্য) ঘুমে রেখে একটা আননোন মার্কেটে নাক, মুখ চাদরে ঢেকে নেমে পরলাম
শাড়ি খুঁজতে। পাই না, পাই না, পাই তো পছন্দ মতো হয় না, যাই হোক হলো। হতেই হতো আর কি!
এবার পালা শাড়ির ব্লাউজ! ওহ সেকি কাণ্ড! সেটাও ম্যানেজ করে ফেললাম শেষ মেষ। ওদিকে
রোদ চলে যায় যায়। দুপুরের খাওয়া হয়নি তখনও। পেটে খিদে নিয়ে কি আর এমন সুন্দর মাঠে নেমে
হিহি করা যায়। উড়ে এসে ঘরে ঢুকেই পেট ভরে হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম। তখন সূর্য গাছের
নিচে! এর মধ্যে আমরা রেডি হয়ে মাঠে হিহি-হাহা করতে করতে এতো সুন্দর কিছু মুহুর্ত ধরে
রাখতে পারলাম।
মন্তব্য করুন


পবিত্র হজ পালন শেষে এখন
পর্যন্ত ৫১ হাজার ৯৮১ জন হাজি দেশে ফিরেছেন।
শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের
হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এই তথ্য এর পাশাপাশি আরো জানানো হয়, চলতি বছর ৬০ জন
বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ইসমাইল হোসেন (৬৪) নামে একজন হাজি
মারা গেছেন।
সৌদি আরবের আইন অনুযায়ী, মৃত্যুবরণকারী এসব হাজির মরদেহ সৌদি আরবেই দাফন করা হবে। প্রখর
তাপপ্রবাহ ও অসহনীয় গরমে চলতি বছর রেকর্ডসংখ্যক হজযাত্রীর মৃত্যু হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী,
মারা যাওয়া ৬০ জনের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ১৩ জন নারী। এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা
শুরুর আগে ১৭ জন, বাকি ৪৩ জন হজের আনুষ্ঠানিকতা শুরুর পর মারা গেছেন। সবার নাম-পরিচয়
প্রকাশ করেছে হজ পোর্টাল। এসব হজযাত্রীর মধ্যে ৪৭ জন মক্কায় মারা গেছেন।
মসজিদুল হারামে তাদের জানাজা
অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া হজ পালনের বিভিন্ন পর্যায়ে মদিনায় চারজন, মিনায় সাতজন ও জেদ্দায়
দুজন মারা গেছেন।
অন্যদিকে, মোট ১২৭টি ফ্লাইটে
৫০ হাজারের বেশি হাজি দেশে ফেরার তথ্য জানানো হয় বুলেটিনে। এর মধ্যে বিমান বাংলাদেশ
এয়ারলাইনস ৫৩টি, সৌদি এয়ারলাইনস ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইটে হজ পালন
শেষে তারা দেশে ফেরেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে হজ পালন
করতে যান।
মন্তব্য করুন


বাংলাদেশে প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়া টিকটকের বার্ষিক আয়োজন ইয়ার অন টিকটক-২০২৩ উদযাপিত হয়েছে।
আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ দম্পতি ভিডিও তৈরিতে বর্ষসেরা ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন । দুই ক্যাটাগরিতে তারা দুজনে বর্ষসেরার পুরস্কার জিতে নিয়েছেন ।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে এক আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে “ইয়ার অন টিকটক-২০২৩” অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। দেশের অনেক পরিচিত ভিডিও নির্মাতারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
ভিডিও ক্রিয়েটরদের বিভিন্ন শ্রেণিতে ইয়ার অন টিকটক-২০২৩ পুরস্কার দেয়া হয়। ক্রিয়েটর অব দ্য ইয়ার ২০২৩ পুরস্কার পেয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক আর এডুকেশন বা শিক্ষণীয় ভিডিও শ্রেণিতে পুরস্কার জিতেছেন মুনজেরিন শহীদ।
এছাড়া, স্পোর্টস শ্রেণিতে নিয়ন অন, ফ্যাশন ক্রিয়েটর অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে স্টাইল হাট। ফুড ক্রিয়েশনে ফুডখোর, ব্যতিক্রমধর্মী ভিডিওর জন্য আমার বাংলাদেশ শ্রেণিতে দ্য মাহিম মেইকস, লং ফর্ম কনটেন্ট ক্রিয়েটর শ্রেণিতে রবিন রাফান পুরস্কার পেয়েছেন। বিউটি ক্রিয়েশন অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে লাইফ ইজ মেও এবং বেস্ট ইউজ অব লোকেশন ট্যাগিং বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন তানহা ইসলাম।
চলতি বছর এই আয়োজনের জন্য ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত টিকটক অ্যাপের মাধ্যমে ভোটগ্রহণ চলে।
এখানে টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস অপশনে মোট ৮টি ক্যাটাগরিতে ভোট নেয়া হয়। পুরস্কারের জন্য মনোনীতরা এতে প্রায় ১ মিলিয়নেরও বেশি ভোট পেয়েছিলেন।
মন্তব্য করুন


সিলেট মহানগরের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার
চামেলীবাগ আবাসিক এলাকায় টিলার মাটি ধসে একই পরিবারের ৩ জন মাটি চাপা পড়ে মারা গেছেন।
মাটি চাপা পড়ার ৬ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হলো।
সোমবার ভোর ৬টায় চামেলীবাগ এলাকার ২
নম্বর রোডের ৮৯ নম্বর বাসাটি মাটির নিচে চাপা পড়ে।
নিহতরা হলেন, আগা করিম উদ্দিন (৩১),
তার স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও ছেলে নাফজি তানিম (২)।
আগা করিম ওই এলাকার মৃত আলাউদ্দিনের
ছেলে। দুর্ঘটনায় মাটিচাপা পড়েছিলেন একই পরিবারের মোট ৯ জন। ৩ জন ছাড়া বাকিদের উদ্ধার
করা হয় ঘটনার পরপর। তাদের মধ্যে ৩ জন আহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।
মন্তব্য করুন


৬৪ জেলার ১২০০+ বাইকারের অংশগ্রহনে কুমিল্লার লালমাই স্কাউট গ্রাউন্ডে শেষ হলো, বাংলাদেশের সবচেয়ে বড় বাইকার্স মেগা ক্যাম্পিং ফেষ্ট।
৪ দিন ব্যাপী এই আয়োজনে অংশগ্রহনকারি সারা দেশের বাইকারগন।
ট্র্যাক টেইল, স্লো রেইস সহ বিভিন্ন খেলার আয়োজন ছিল।
এছাড়া ছিলো হিরু, বাইক বিডি, এপোলো টায়ার, ওয়েদার, কোডস, সহ অনেক নামি-দামি কোম্পানির স্টল ।
ফিউরিয়াস মটো ক্লাব কুমিল্লা কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিরু বাংলাদেশের জেনারেল মেনেজার ।
মন্তব্য করুন


"সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জুনিয়র গ্রুপ সিনিয়র গ্রুপ আন্তহাউজ ভলিবল ও ফুটবল সেমিফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চবিদ্যালয় কর্তৃক আয়োজিত জুনিয়র গ্রুপ ১২টি হাউস, দুটি ইভেন্ট ও সিনিয়র গ্রুপ ১২টি হাউস দুটি ইভেন্ট নকআউট পদ্ধতির প্রথম ও দ্বিতীয় পর্ব শেষে আজ ২২ নভেম্বর ২০২৩ উদ্বোধনী ম্যাচ শুভ উদ্বোধন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রীড়া কমিটির সম্মানিত আহবায়ক জনাব নুরুন্নবী, সম্মানিত সিনিয়র শিক্ষক বৃন্দ, শিক্ষকবৃন্দ, বিএনসিসি স্কাউট সহ দর্শক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সকলে ব্যাপক আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, আনন্দঘন পরিবেশে জুনিয়র সেমিফাইনাল ভলিবল ম্যাচ উপভোগ করেন। ক্রীড়া কমিটির আহবায়ক সহকারী প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন," সুস্থ দেহে সুন্দর মন" প্রাচীন কালের বাক্যটি সত্য বলে প্রমাণিত, খেলাধুলা চর্চা করবে, খেলাধুলা করলে দেহ ও মন ভালো থাকে, দেহ ও মনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, সামাজিক গুণাবলী অর্জন, খেলাধুলা করলে সুঠাম দেহের অধিকারী হওয়া যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, খেলাধুলা করলে নেতৃত্বের গুণাবলী অর্জন হয়, শিক্ষার্থীরা খেলার মাঠে বেশি বেশি সময় দিলে সমাজ সফলতার শীর্ষে পৌঁছাবে। পরিশেষে তিনি বলেন, জয় পরাজয় থাকবেই খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে খেলার পরামর্শ দেন। স্ট্রেচিং, ওয়ার্ম আপ ছাড়া কেউ খেলবে না, খেলা শেষে কুল ডাউন করে বাসায় ফিরবে।
দুইজন লাইন জাজ, একজন স্কোরার, একজন আম্পায়ার, রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন ঢাকা বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক উক্ত বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক(শারীরিক শিক্ষা) টিইউও, এমপিএড মাইনউদ্দিন সরকার।
তিন সেট ভলিবল খেলা পরিচালনা শেষে তিনি বলেন, আমি আমার কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, জুনিয়র, সিনিয়র আন্ত:হাউস ফুটবল ভলিবল প্রতিযোগিতা ২০২৩ আয়োজন করে দেয়ার জন্য, ২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সেমিফাইনাল চলবে, উৎসবমুখর পরিবেশে, দর্শকরা একটি চমৎকার ম্যাচ উপভোগ করেছে,জাতীয় নিয়ম অনুযায়ী দুই পয়েন্টের ব্যবধানে ২৫ পয়েন্টে গেম হয়,তিন সেটের খেলায় দুই সেট জয়ী মেঘনা ক হাউস ১৬ ডিসেম্বর ২০২৩ ফাইনাল খেলবে, অভিভাবকদেরকে তিনি অনুরোধ করেন শিক্ষার্থীদেরকে খেলার মাঠে ব্যায়াম, শরীরচর্চা বিভিন্ন প্রকার খেলাধুলা, অনুশীলনের জন্য মাঠে পাঠাবেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খেলাধুলার কোন বিকল্প নেই, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শিক্ষার্থীরা খেলার মাঠে থাকলে, আগামী দিনে একটি উন্নত জাতি হিসেবে এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারব। খেলাধুলা ব্যতীত মেধা বিকাশ হয় না,সামাজিক গুণাবলী অর্জন হয় না, পরিশেষে ক্রীড়া কমিটির উপদেষ্টা সম্মানিত সিনিয়র শিক্ষক গণিত ও বিজ্ঞান জনাব ইমাম হোসেন , সিনিয়র শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জনাব সিরাজুল ইসলাম মোল্লা সম্মানিত শিক্ষক জনাব কামাল আহমেদ, জনাব আরিফুর রহমান জনাব জাফর সাদিক জনাব কাজী দেলোয়ার হোসেন জনাব এনামুল হক জনাব সাইফুর রহমান সহ অন্যান্য শিক্ষকদের প্রশংসা করেন, ফলাফল ঘোষণায় উপদেষ্টা জনাব ইমাম হোসেন মহোদয় বলেন -আজকে অনেকদিন পর উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সবাই উপভোগ করেছি, তিনি ফিজিক্যাল টিচারকে ধন্যবাদ দেন, ষষ্ঠ শ্রেণি দুর্ভাগ্যক্রমে পরাজিত মেঘনা ক বনাম গোমতী গ ২-১ সেটের ব্যবধানে গোমতী গ হাউসকে হারিয়ে মেঘনা ক হাউস ফাইনালে উত্তীর্ণ। উভয় হাউসকে অভিনন্দন জানিয়ে আল্লাহ হাফেজ বলে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।
মন্তব্য করুন


কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
দীর্ঘ ২৯ বছর পর রাউজানের ইকবাল হত্যা মামলার পলাতক আসামি আবু বক্করকে গ্রেফতার করেছে র্যাব-৭।
স্থানীয় গরীব উল্লাহ পাড়ার মৃত মাহবুব আলমের ছেলে আবু বক্কর (৪৮)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, ১৯৯৪ সালে ইকবাল হত্যা মামলার পলাতক আসামি আবু বক্করকে গ্রেফতারের লক্ষ্যে অব্যাহত ছিল গোয়েন্দা নজরদারি। ৩ সেপ্টেম্বর রোববার রাত সোয়া নয়টায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাউজান থানার গরীব উল্লাহ পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় আবু বক্করকে।
র্যাব জানায়, গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৯ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল আবু বক্কর। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥
লিবিয়ার বেনগাজী শহরের আরবান এলাকায় দালালের খপ্পরে আটকে থাকা চাঁদপুরের কচুয়ার সফিবাদ গ্রামের শ্রমিক ইব্রাহিম ফকিরের (৩৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টা (বাংলাদেশ সময় রাত ১টা) সময় লিবিয়ার মারা যান। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। লিবিয়ায় নেয়া দালালরা তাকে আটকে রেখে নির্যাতন ও মারধরের কারনে তার মৃত্যু হয়েছে বলে দাবি তার পরিবারের। ইব্রাহীম ফকিরের মৃত্যুর বিষয়টি একই গ্রামের সহকর্মী আব্দুল হাকিম মুঠোফোনে জানিয়েছেন বলে তার পরিবার জানান।
নিহত ইব্রাহিম স্ত্রী রোজিনা বেগম আক্তার জানান, সফিবাদ গ্রামের দালাল চক্র খোরশেদ আলম আমার স্বামীকে ইতালি নেয়ার কথা বলে প্রায় ১ বছর আগে লিবিয়ায় নিয়ে কাজ না দিয়ে আমার স্বামীকে বদ্ধরুমে আটকে রেখে টাকার জন্য নানান ভাবে নির্যাতন করত। নির্যাতন সহ্য না করতে পেরে মারা যান তিনি। আমি দালাল খোরশেদ আলমের শাস্তির দাাবি জানাচ্ছি এবং আমার স্বামীর লাশ দেশে আনতে সরকারের প্রতি দৃষ্টি কামনা করছি।
স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন মোল্লা বলেন, দালালের খপ্পরে এ এলাকার অনেকে নি:স্ব হয়ে গেছে। তবে খোরশেদ আলমের কারনে অনেকে ভিটে বাড়ি ছাড়া হয়ে গেছে। এদিকে শ্রমিক ইব্রাহিমের লাশ দেশে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের মাধ্যমে প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করছি।
দালালের খপ্পরে থাকা লিবিয়া ২মাস আগে দেশে ফেরত আশা মো. কবির হোসেন জানান,দালালের কাছে আটকে থাকায় আমার চাচা ইব্রাহিম ফকির অনেক কষ্ট পেয়েছে। মর্মান্তিক নির্যাতন সহ্য করতে না পেরেই তিনি মারা যান।
মন্তব্য করুন


নারায়ণগঞ্জ জেলার
সোনারগাঁও এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি চক্রে
জড়িত এক দম্পতিকে আটক করেছে র্যাব-৩।
আটককৃতরা হলো: চক্রের
হোতা আব্দুল করিম (৫৫) এবং তার স্ত্রী ও অন্যতম সহযোগী সেলিনা বেগম ওরফে শিউলি
(৪০)।
অভিযানে
তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা, ১৭ কেজি ৫শত গ্রাম শুকনা বরই ও ৩৮ হাজার ৬শত ৪০
টাকা উদ্ধার করা হয়।
২৩ আগস্ট বুধবার দুপুরে
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে আটক করা হয় তাদের।
র্যাব-৩ এর স্টাফ
অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, আটককৃতদের প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আব্দুল করিম একজন মাদক কারবারি সিন্ডিকেটের হোতা।
তারা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর বেশে এক জায়গা থেকে অন্যত্র ভ্রমণ করার আড়ালে
চক্রের অন্যান্য সহযোগীদের সঙ্গে যোগসাজশে বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থালির
প্রয়োজনীয় দ্রব্যাদির নামে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বড় বড় মাদকের
চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
র্যাব-৩ এর স্টাফ
অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, আইনানুগ ব্যবস্থা
নেওয়া হয়েছে আটককৃতদের বিরুদ্ধে।
মন্তব্য করুন