

সোমবার
(৫ মে) কুমিল্লা আদর্শ সদর উপজেলার দায়িত্বপূর্ণ এলাকায় (AOR 23 BIR) যৌথ অভিযানে
দুটি পৃথক অভিযান চালিয়ে ডিপার্টমেন্ট অব নারকোটিক্স কন্ট্রোল (ডিএনসি), কুমিল্লা
ও সংশ্লিষ্ট বাহিনীর সহযোগিতায় বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে
আটক করা হয়েছে।
প্রথম
অভিযানটি চালানো হয় মদিনগর এলাকায়। অভিযানে আটক করা হয় ইব্রাহিম খলিল (৩৫) নামক
এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে। তার কাছ থেকে ৩৮৪ পিস ইয়াবা, ২ পিস স্ক্রাপ এবং ১,৮১৯
টাকা উদ্ধার করা হয়।
দ্বিতীয়
অভিযানটি পরিচালিত হয় আমতলী বিশ্বরোড সংলগ্ন রহমান ফিলিং স্টেশনের সামনে। অভিযানে
স্টার লাইন পরিবহনের এক যাত্রী, আব্দুল মাজেদ (৪৫)-কে তল্লাশি করে তার দেহ থেকে ১,৯০০
পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত
মাদকদ্রব্যসহ আটক দুইজন মাদক ব্যবসায়ীকে যথাযথ প্রক্রিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তর, জেলা কার্যালয় কুমিল্লায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লায় ১,১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
সোমবার (১৩ মে) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অরন্যপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী তানভীর ইসলাম আনিস নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১,১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী তানভীর ইসলাম আনিস (২৫) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বিবির বাজার গ্রামের মৃত নাবালক মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লার চৌদ্দগ্রামে চুরির ২৪ ঘন্টার মধ্যে চোরাইকৃত ক্যাবল ও চুরির কাজে ব্যবহৃত একটি অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো; ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর গ্রামের নোয়াব মিয়ার ছেলে মোঃ রাশেদ ও গুণবতী ইউনিয়নের গদানগর গ্রামের ছালেহ আহাম্মদের ছেলে মোঃ শাহজাহান।
শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মোঃ আলমগীর হোসেন।
ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের ভাউন্ডারী দেয়ালের ভিতর থেকে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যরা ফ্যাক্টরির নির্মানাধীন নতুন ভবনের বিদ্যুৎ লাইনের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ইলেক্ট্রিক ক্যাবল চুরি করে নিয়ে যায়। এরপর ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বাদি হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক ছাইদুল ইসলাম তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার ভোরে হাড়িসর্দার এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের সদস্য রাশেদ ও শাহজাহানকে আটক করে। এ সময় চোরাই যাওয়া ৩৬ মিটার ক্যাবল ও চোরাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করে পুলিশ।
চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মোঃ আলমগীর হোসেন বলেন, চোরাই ক্যাবল ও একটি অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। তাদেরকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গতকাল (১২ ফেব্রুয়ারী) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাশঁমঙ্গল চৌমুহনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ পাভেল মিয়া কে গ্রেফতার করে। এ সময় আসামীর হেফাজত হতে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমড়াতলী গ্রামের মোঃ জামাল মিয়া এর ছেলে মোঃ পাভেল মিয়া (২৯)।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
১৭ টি উপজেলা এবং মহানগরের সংগঠকদের নিয়ে আয়োজিত হলো জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি - এনসিপি) কুমিল্লা জেলা পর্বের প্রস্তুতি সভা।
বুধবার (১৪ মে) নগরীর কাজী নজরুল ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রায় আড়াইশো সংগঠক এখানে অংশগ্রহণ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থেকে পরীক্ষিত যারা দলীয় রাজনীতিতে আসতে চান এবং এনসিপির আত্মপ্রকাশের পর থেকে যারা প্রান্তিক পর্যায়ে দলের পক্ষে জনমত গঠনে কাজ করছেন তাদের নিয়ে এই সাংগঠনিক প্রস্তুতি সভা। এ সময় আরও উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এবং আহত কয়েকজন বিপ্লবী।
এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে উক্ত সভা পরিচালনা করেন যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্ এবং কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান। প্রতিটি উপজেলা থেকে আসা সংগঠকদের বক্তব্য তারা শোনেন এবং উত্তরে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরবর্তীতে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং সকলের মধ্যে পরিচয় বিনিময় হয়। গত এক মাস কুমিল্লা মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় যারা আওয়ামী লীগের বিচার দাবিতে বিক্ষোভ করে যাচ্ছিলেন তাদের প্রতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন


কুমিল্লায় চামড়া পাচার রোধে কঠোর নজরদারিসহ
দুর্ঘটনা প্রতিরোধে কুমিল্লা রিজিয়নের ২২ থানায় স্পিড গান ব্যবহার করা হয়।
সোমবার (২৪ জুন) হাইওয়ে পুলিশ কুমিল্লা
রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা ও দাউদকান্দি হাইওয়ে
থানা এলাকায় মহাসড়কে অবস্থান করে পুলিশ অফিসার ও ফোর্সের প্রয়োজনীয় ব্রিফিং শেষে বিশেষ
অভিযানের নের্তৃত্ব প্রদান করেন এবং সকাল ৬টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ঈদের পর
এক সপ্তাহ কাঁচা চামড়াবাহী যানবাহন ঢাকা অভিমুখে যাওয়া বন্ধ করতে কঠোর নজরদারি করা
সহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কুমিল্লা রিজিয়নের ২২ থানার অফিসার ও ফোর্স কর্তৃক সংশ্লিষ্ট
হাইওয়ে থানা এলাকায় বিশেষ অভিযানে মোতায়েন থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রয়োগ করে ২৩৩টি
প্রসিকিউশন দেওয়া হয়। স্পিড গান ব্যবহার করে ওভার স্পিডের ৮৭ ধারায় ৭৩টি এবং অন্যান্য
ধারায় ১৬০টি প্রসিকিউশন দেওয়া হয়।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত
ডিআইজি মো: খাইরুল আলম বলেন, স্বস্তির ও আনন্দের ঈদ যাত্রা উপহার দিতে হাইওয়ে পুলিশ
কুমিল্লা রিজিয়ন মহাসড়কে সদা জাগ্রত থেকে যে ভাবে দায়িত্ব পালন করেছে, ঠিক একই ভাবে
দুর্ঘটনা প্রতিরোধে ঈদের পরেও হাইওয়ে পুলিশ মহাসড়কে থেকে আন্তরিক ভাবে দায়িত্ব পালন
করে যাচ্ছে। কাঁচা চামড়াবাহী যানবাহন ঢাকা অভিমুখে যাওয়া বন্ধ করতে কঠোর আইনগত ব্যবস্থা
গ্রহণ সহ এই ধরনের অভিযান হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পক্ষ থেকে অব্যাহত থাকবে।
তিনি এ সময় সরকার নির্ধারিত গতিসীমার
মধ্যেই গাড়ি চালানো এবং মহাসড়কে সতর্ক ভাবে, সাবধানে এবং দায়িত্ব নিয়ে গাড়ি চালানোর
জন্য সংশ্লিষ্ট সকল ড্রাইভারদের প্রতি অনুরোধ জানান।
মন্তব্য করুন


নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা ভগবতী এন্ড পেড়া ভান্ডারের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কিরণময় দত্ত ঝুনু পরলোকগমন করায় আজ শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নিয়ম অনুসারে শেষকৃত্য পালনের জন্য কিরণময় দত্ত ঝুনু'র সহধর্মিণী অনিতা দত্তের হাতে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বুঝিয়ে দিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক গাজী মোঃ নজরুল ইসলাম মানিক ও এডভোকেট তাপস চন্দ্র সরকার সহ আরো অনেকে।
উল্লেখ্য যে, এডভোকেট কিরণময় দত্ত ঝুনু গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার সময় ইহলোকের মায়ামমতা ত্যাগ করে পরলোকগমন করেন।
মন্তব্য করুন


কুমিল্লার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯জানুয়ারী)
দুপুর দেড়টার দিকে মহাসড়কের হাসানপুর কলেজের সামনে এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক
শাফিন (১৮) আহত হয়েছেন।
নিহত মীম (১৭) হাসানপুর
শহীদ নজরুল ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নিহত মীম তিতাস উপজেলার
লালপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। আহত শাফিনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দূর্ঘটনার পর পরই
ফুটওভার ব্রিজের দাবীতে শিক্ষার্থীরা কলেজের সামনে মহাসড়ক অবরোধ করেন। দুই ঘন্টাব্যাপি
অবরোধে সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয় । সড়কের উভয় দিকে
কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শী কলেজে
আরেক শিক্ষার্থী ইউসুফ জানান, কলেজের সাবেক শিক্ষার্থী শাফিনের মোটরসাইকেটিকে পেছন
থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মীম রাস্তা পার
হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
কলেজের সমাজ কল্যান
বিভাগের সহকারী অধ্যাপক সোলাইমান বলেন, দুপুর সোয়া ১টায় নাস্তার সময় সড়কের দক্ষিণ
পাশে নাস্তা খেয়ে আসার সময় দূর্ঘটনায় মারা যায়।
দাউদকান্দি হাইওয়ে
থানার ওসি মোঃ শাহীনুল ইসলাম বলেন, রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত
কলেজ শিক্ষার্থীর মরদেহ স্বজনদের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোঃ আরফাতুল আলম বলেন, দূর্ঘটনা এবং সড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে
যাই। অবরোধকারী শিক্ষার্থীদের দাবীর বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হবে বলে
আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
মন্তব্য করুন


কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা বাসস্ট্যান্ডে
চাঞ্চল্যকর কলেজ ছাত্র জামিল হাসান অর্নব হত্যা মামলার চার জন আসামী গ্রেফতার করেছে
র্যাব। এসময় একটি বিদেশি পিস্তলসহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে এ
তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার
মাহমুদুল হাসান।
র্যাব জানায়, কুমিল্লা সদর উপজেলার
শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় লেগুনা ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষে
কলেজ ছাত্র জামিল হাসান অর্নব (২৭) নিহত হয়। এসময় গুলিবিদ্ধ ছয় জন। এ ঘটনায় কুমিল্লা
কোতয়ালী মডেল থানায় মামলা করে নিহতের পরিবার। এ মামলায় গত মঙ্গলবার (১৯ মার্চ) রাতে
সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, আদর্শ সদর উপজেলার
শাসনগাছা এলাকার মকবুল মিয়ার ছেলে মোঃ মোজাম্মল হোসেন জনি (২৫), আইয়ুব আলীর ছেলে ফয়সাল
আহমেদ রিমন (২০), আতিকুর রহমান খোকনের ছেলে সাইফ আলী রিয়াদ (২২) ও মোঃ আনু মিয়ার ছেলে মোঃ শুভ (২২)।
মন্তব্য করুন


কুমিল্লা চৌদ্দগ্রামে একটি হৃদয়বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে ২৩ বীরের উদ্যোগ মুক্তিযোদ্ধা কর্পোরাল আবুল কাশেমের পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করেছে। কর্পোরাল কাশেম, ১১ ইস্ট বেঙ্গলের গর্বিত সদস্য, সেক্টর-২-এর অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অস্ত্র প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে বহু সেনা কর্মকর্তাকে প্রশিক্ষিত করেন।
১৫ অক্টোবর ২০২৪ তারিখে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় কর্পোরাল কাশেমের নাতি, অবসরপ্রাপ্ত সৈনিক ইয়াসিনের ছেলে ইফাত গুরুতর আহত হন। ঢাকায় অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। যদিও এখন তার অবস্থা কিছুটা স্থিতিশীল।
দীর্ঘ তদন্তের পর, ঘটনার প্রায় তিন মাস পর ২০ জানুয়ারি ২০২৫ তারিখ রাতে
২৩ বীরের সফল অভিযানে হামলায় জড়িত তিন অপরাধী হলো-
লিটন, মারুফ ও জাহাঙ্গীর হোসেন কে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে, মূল অভিযুক্ত মো. জাবেদ সামির এবং তার মামা এখনও গ্রেপ্তার হয়নি।
অবসরপ্রাপ্ত সৈনিক ইয়াসিন, ৯ বীরের একজন সদস্য, তার পরিবারের ওপর এই আঘাতে বিচারের আবেদন জানান। ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি তার ছেলের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে কুমিল্লা সিএমএইচ কে নির্দেশনা দেন।
২৩ বীরের সাহসী পদক্ষেপ এবং তাদের সময়োচিত উদ্যোগ জাতির প্রতি সেনাবাহিনীর দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ। সেনাবাহিনীর এই তৎপরতা মুক্তিযোদ্ধা পরিবারদের প্রতি জাতির ঋণ শোধের পথে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
মন্তব্য করুন


কুমিল্লায় ২০ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত ২৩ জুন রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রাঙ্গুরি মধ্যমপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী ১। মারুফ হোসেন (২২) ও ২। সাকিবুল হাসান (২১) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। মারুফ হোসেন (২২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রাঙ্গুরি মধ্যমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে এবং ২। সাকিবুল হাসান (২১) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বামুইল গ্রামের মোঃ লিটন এর ছেলে।
আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন