

মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় ১৫ হাজার রেনু পোনা মাছের অবমুক্ত করা হয়েছে। সামাজিক সংগঠন রেড রিলেশন যুব সমাজকল্যান সংস্থার উদ্যোগে তেতৈয়া ও চারটভাঙ্গা সুন্দরী খালে ১৫ হাজার বিভিন্ন প্রকারের পোনামাছ অবমুক্ত করা হয়।
এ সংগঠনের আয়োজনে প্রতি বছর সামাজিক কর্মকান্ড ও নানান কর্মসূচি করে থাকে। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিজন পাটোয়ারী, কাঞ্চন সরকার, অজিত সাহা ও সাজেদুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


"সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জুনিয়র গ্রুপ সিনিয়র গ্রুপ আন্তহাউজ ভলিবল ও ফুটবল সেমিফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চবিদ্যালয় কর্তৃক আয়োজিত জুনিয়র গ্রুপ ১২টি হাউস, দুটি ইভেন্ট ও সিনিয়র গ্রুপ ১২টি হাউস দুটি ইভেন্ট নকআউট পদ্ধতির প্রথম ও দ্বিতীয় পর্ব শেষে আজ ২২ নভেম্বর ২০২৩ উদ্বোধনী ম্যাচ শুভ উদ্বোধন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রীড়া কমিটির সম্মানিত আহবায়ক জনাব নুরুন্নবী, সম্মানিত সিনিয়র শিক্ষক বৃন্দ, শিক্ষকবৃন্দ, বিএনসিসি স্কাউট সহ দর্শক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সকলে ব্যাপক আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, আনন্দঘন পরিবেশে জুনিয়র সেমিফাইনাল ভলিবল ম্যাচ উপভোগ করেন। ক্রীড়া কমিটির আহবায়ক সহকারী প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন," সুস্থ দেহে সুন্দর মন" প্রাচীন কালের বাক্যটি সত্য বলে প্রমাণিত, খেলাধুলা চর্চা করবে, খেলাধুলা করলে দেহ ও মন ভালো থাকে, দেহ ও মনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, সামাজিক গুণাবলী অর্জন, খেলাধুলা করলে সুঠাম দেহের অধিকারী হওয়া যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, খেলাধুলা করলে নেতৃত্বের গুণাবলী অর্জন হয়, শিক্ষার্থীরা খেলার মাঠে বেশি বেশি সময় দিলে সমাজ সফলতার শীর্ষে পৌঁছাবে। পরিশেষে তিনি বলেন, জয় পরাজয় থাকবেই খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে খেলার পরামর্শ দেন। স্ট্রেচিং, ওয়ার্ম আপ ছাড়া কেউ খেলবে না, খেলা শেষে কুল ডাউন করে বাসায় ফিরবে।
দুইজন লাইন জাজ, একজন স্কোরার, একজন আম্পায়ার, রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন ঢাকা বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক উক্ত বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক(শারীরিক শিক্ষা) টিইউও, এমপিএড মাইনউদ্দিন সরকার।
তিন সেট ভলিবল খেলা পরিচালনা শেষে তিনি বলেন, আমি আমার কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, জুনিয়র, সিনিয়র আন্ত:হাউস ফুটবল ভলিবল প্রতিযোগিতা ২০২৩ আয়োজন করে দেয়ার জন্য, ২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সেমিফাইনাল চলবে, উৎসবমুখর পরিবেশে, দর্শকরা একটি চমৎকার ম্যাচ উপভোগ করেছে,জাতীয় নিয়ম অনুযায়ী দুই পয়েন্টের ব্যবধানে ২৫ পয়েন্টে গেম হয়,তিন সেটের খেলায় দুই সেট জয়ী মেঘনা ক হাউস ১৬ ডিসেম্বর ২০২৩ ফাইনাল খেলবে, অভিভাবকদেরকে তিনি অনুরোধ করেন শিক্ষার্থীদেরকে খেলার মাঠে ব্যায়াম, শরীরচর্চা বিভিন্ন প্রকার খেলাধুলা, অনুশীলনের জন্য মাঠে পাঠাবেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খেলাধুলার কোন বিকল্প নেই, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শিক্ষার্থীরা খেলার মাঠে থাকলে, আগামী দিনে একটি উন্নত জাতি হিসেবে এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারব। খেলাধুলা ব্যতীত মেধা বিকাশ হয় না,সামাজিক গুণাবলী অর্জন হয় না, পরিশেষে ক্রীড়া কমিটির উপদেষ্টা সম্মানিত সিনিয়র শিক্ষক গণিত ও বিজ্ঞান জনাব ইমাম হোসেন , সিনিয়র শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জনাব সিরাজুল ইসলাম মোল্লা সম্মানিত শিক্ষক জনাব কামাল আহমেদ, জনাব আরিফুর রহমান জনাব জাফর সাদিক জনাব কাজী দেলোয়ার হোসেন জনাব এনামুল হক জনাব সাইফুর রহমান সহ অন্যান্য শিক্ষকদের প্রশংসা করেন, ফলাফল ঘোষণায় উপদেষ্টা জনাব ইমাম হোসেন মহোদয় বলেন -আজকে অনেকদিন পর উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সবাই উপভোগ করেছি, তিনি ফিজিক্যাল টিচারকে ধন্যবাদ দেন, ষষ্ঠ শ্রেণি দুর্ভাগ্যক্রমে পরাজিত মেঘনা ক বনাম গোমতী গ ২-১ সেটের ব্যবধানে গোমতী গ হাউসকে হারিয়ে মেঘনা ক হাউস ফাইনালে উত্তীর্ণ। উভয় হাউসকে অভিনন্দন জানিয়ে আল্লাহ হাফেজ বলে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।
মন্তব্য করুন


১০ সেপ্টেম্বর রবিবার
রাতে ঠাকুরগাঁও
জেলায় মোটরসাইকেল ও
গাড়ি চোর চক্রের মূলহোতা আব্দুর রাজ্জাককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
১১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায়
এই বিষয়টি নিশ্চিত করেন, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল
ইসলাম।
রাণীশংকৈল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাককে
দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাণীশংকৈল পৌর শহরের
ভাণ্ডারা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক এবং ওই
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
১০ সেপ্টেম্বর রবিবার
রাতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার পরোয়ানামূলে উপজেলার রংপুরিয়া মার্কেট এলাকা
থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
রাণীশংকৈল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, মোটরসাইকেল চোর আব্দুর
রাজ্জাককে রবিবার গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসমি দীর্ঘদিন ধরে আশপাশের
বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, পিকআপসহ বিভিন্ন প্রকার গাড়ি চুরি করে আসছিলেন।
এছাড়া বিভিন্ন থানায় চুরি, মাদকসহ ৪৩টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
মন্তব্য করুন


আজ
(৩০ জানুয়ারি) বিকালে বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। একাদশ জাতীয় সংসদের
মেয়াদ শেষ হয়েছে গতকাল (২৯ জানুয়ারি)।
রাষ্ট্রপতির
ভাষণের মধ্য দিয়ে বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।
সংখ্যাগরিষ্ঠ
দল ক্ষমতাসীন আওয়ামী লীগ বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ও ডেপুটি স্পিকার শামসুল
হক টুকুকে একই পদে মনোনীত করেছে। ফলে তারা আবারও নির্বাচিত হবেন। সংসদ নেতা হিসেবে
নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। বিরোধী দলীয় নেতা
হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।
অধিবেশনের
প্রথম দিনেই রাষ্ট্রপতি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন বলে জানিয়েছে
সংসদ সচিবালয়। এরপর নতুন সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রথমবারের মত ভাষণ দেবেন রাষ্ট্রপতি
মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ
আলোচনায় অংশ নেবেন সদস্যরা।
সংসদে
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। এতে
অধিবেশনের কার্যকাল ও আলোচ্যসূচি ঠিক করা হবে।
প্রথম
অধিবেশন সংসদ থেকে সরাসরি দেখার জন্য বিদেশি কূটনীতিকসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো
হয়েছে।
এদিকে
সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন


বৃহস্পতিবার (২১ মার্চ) একটি তফসিল ঘোষণা করেছে যেখানে বলা হয়েছে যে, নির্বাচন কমিশন প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ হবে ৮ মে, বুধবার। ।
এর আগে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের ২৯তম সভায় এ সিদ্ধান্ত হয়।
এসব উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে।
সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল। বাছাই ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল।
ভোট গ্রহণ হবে ৮ মে। ইভিএমে ভোট হবে ২২ উপজেলায় আর বাকিগুলোয় ব্যবহার হবে ব্যালট পেপার।
১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে একদিনেই ভোট হয়েছিল। ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচন ছয়টি ধাপে ও ২০১৯ সালে পাঁচ ধাপে উপজেলা পরিষদের পঞ্চম ভোট হয়। বর্তমানে দেশে উপজেলা রয়েছে ৪৯২টি।
মন্তব্য করুন


বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশনের (নিজামপুর) একটি টিম পটুয়াখালীর মহিপুর থানাধীন মহিপুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ মণ ওজনের নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করেছেন কোস্ট গার্ড সদস্যরা। ।
পটুয়াখালীর কলাপাড়ার এ অভিযানে ওই এলাকার মহিপুর থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি বাসে তল্লাশি করে ৫০০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে মহিপুর বন বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত শাপলা পাতা মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার মো. সেলিম মন্ডল ঢাকা পোস্টকে বলেন, যে সকল জেলে সরকারের আইন না মেনে সমুদ্রে নিষিদ্ধ মাছ ধরবে তাদের বিরুদ্ধে কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


নানা
আয়োজনে কুমিল্লার মুরাদনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও
জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মুরাদনগর
উপজেলার ২২ টি ইউনিয়নে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে
শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া, কাঙ্গালী ভোজসহ নানা আয়োজন করেন কুমিল্লা উত্তর
জেলা আওয়ামীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। জাতীয় শোক
দিবস উপলক্ষে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
এসময়
উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর, কুমিল্লা
উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, উপজেলা
আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ছিদ্দিকুর রহমান, বাঙ্গরা ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন,
যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান ইকবাল সরকারসহ
অন্যরা।
মন্তব্য করুন


কুমিল্লায়
৩০ কেজি গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ ।
বুধবার
দুপুরে কোতয়ালী মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিরস্ত্র) আব্দুর রাহিম
ও সঙ্গীয় ফোর্স কোতয়ালী থানাধীন ৪ নং আমড়াতলী ইউনিয়নের পালপাড়া সাকিনস্থ ব্রীজের উত্তরপাশে
রাসেল এর ওয়ার্কসপের সামনে পাকা রাস্তার উপর তল্লাশি করে ৩০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী
মুছা আহম্মেদ মুন্না কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো: মুছা আহম্মেদ মুন্না,(৪২),
পিতা-আবদুল মান্নান, মাতা-মনোয়ারা বেগম ,স্থায়ী: ইছাপাড়া গ্রাম- ভুবননগর, উপজেলা/থানা-
কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লা।
উক্ত
আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানার মামলা করা হয়েছে।
মন্তব্য করুন


৮ সেপ্টেম্বর শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩ হাজার ৫শত ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুদ পারভেজ (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ।
শুক্রবার পিরোজপুর ইউনিয়নের নিউটাউন শপিং কমপ্লেক্স এর সামনে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের ঢাকাগামী লেন থেকে আটক করা হয় তাকে।
চট্টগ্রামের জোড়ারগঞ্জ থানার দূর্গাপুর এলাকার মৃত করিম মিয়ার ছেলে আটককৃত মাসুদ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে চট্টগ্রাম হইতে বিপুল পরিমাণ ইয়াবা চালান বিক্রয়ের উদ্দেশে ঢাকার আসছে। পরে উপ-পরিদর্শক পঙ্কজ কান্তি সরকার সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত অভিযানে অস্থায়ী নিরাপত্তা চৌকি স্থাপন করে মাদক কারবারি মো. মাসুদ পারভেজকে আটক করা হয়। এসময় মাসুদ এর কাছ থেকে ইয়াবাসহ একটি বাজাজ পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
ইয়াবাসহ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার।
মন্তব্য করুন


চট্টগ্রাম জেলার আনোয়ারায় রাস্তা পার হওয়ার সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় মো.
আনোয়ার চৌধুরী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনাটি ঘটে ৫ সেপ্টেম্বর
মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার বনফুল ডেইরি খামারের সামনের সড়কে।
উপজেলার হাইলধর
ইউনিয়নের খাসখামা গ্রামের মোজাহের চৌধুরীর ছেলে নিহত আনোয়ার চৌধুরী। দীর্ঘদিন
প্রবাসে ছিলেন তিনি। দেশে ফিরে রাজমিস্ত্রির কাজ
করতেন নিহত আনোয়ার।
আনোয়ারা থানার উপ
পরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র দেব জানায়, রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায়
গুরুতর আহত হন আনোয়ার চৌধুরী। পরে স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে
নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন


সাংবাদিক
মোঃ এমদাদুল হক সোহাগের উদ্যোগে এবং বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতির আয়োজনে আবারো ব্রাহ্মণবাড়িয়া
জেলার কসবা উপজেলার বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার
১৩ সেপ্টেম্বর বেলা দশটায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা
উপজেলার আওয়ামী লীগের উপদেষ্টা ও কসবা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম ভূইয়া রঙ্গু দারোগা।
বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ ম হানুরুর রশীদ ঢালী, দৈনিক প্রথম আলোর কসবা-আখাউড়া-ব্রাহ্মণপাড়া
উপজেলা প্রতিনিধি সোহরাব হোসেন। সাবেক মেম্বার ও প্রবীন আওয়ামী লীগ নেতা ইউনুছ মেম্বারের
সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কসবা প্রতিনিধি শাখাওয়াত
হোসেন, সাবেক মেম্বার রফিকুল ইসলাম ভূইয়া, সাবেক মেম্বার কবির আহম্মদ, সাবেক মেম্বার
জহিরুল ইসলাম জোহর, বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব
মোঃ নুরুল ইসলাম, সাবেক সভাপতি মজিবুর রহমান ভূইয়া, সার্জেন্ট অব. ফেরদৌস ওয়াহিদ, ব্যবসায়ী আক্তার হোসেন
ভূইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমজি আজম, সহকারি শিক্ষক সোলেমান সরকার, সহকারি শিক্ষক
গোলাম আজম প্রমুখ।
অনুষ্ঠানের
এক পর্যায়ে বিদ্যালয়ের দাতা সদস্য সাংবাদিক এমদাদুল হক সোহাগের নিজ অর্থায়নে বিদ্যালয়ের
১৫জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ড্রেস প্রদান করা হয়। তাছাড়া চট্টগ্রাম বিভাগে
দীর্ঘলাফে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয়া মাহমুদা আক্তারকে পাঁচ হাজার টাকার
আর্থিক পুরস্কার তুলে দেয়া হয়।
জানা
যায়, প্রায় তিন শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
মন্তব্য করুন