

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সাচার মডেল স্কুলে এ পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও সাচার ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আবু ইউসুফ সরকার পবনের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক পিন্টু চন্দ্র দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, পরিচালক সদস্য বটু কৃষ্ণ বসু,জসিম উদ্দিন,সফিকুল ইসলাম,কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক আমির হোসেন মজুমদার,শিক্ষা সচিব আলমগীর চৌধুরী, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাচার শাখার সভাপতি রাজ্জাক সরদার,এনআরবি ব্যাংক সাচার শাখার ম্যানেজার শাহজাহান সজিব,কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মায়ানুর আক্তার বকুল,ইউপি সদস্য বিল্লাল হোসেন সহ আরো অনেকে।
পরে শিক্ষার্থীদের মাঝে হাজী ইলিয়াছ মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় সাচার মডেল স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকায় পশু
কোরবানি করতে গিয়ে লাথি-গুতু এবং মাংস কাটার সময় ছুরিকাঘাতে এ পর্যন্ত ৯৪ জন আহত
হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১৭ জুন) আহত অবস্থায় তাদেরকে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢামেকের জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত)
আবাসিক সার্জন ডা. আমান বলেন, কোরবানি করতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢামেকে
আহত অবস্থায় এখন পর্যন্ত ৯৪ জন এসেছে। আহতদের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা
দেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ
পরিদর্শক মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বাচ্চু মিয়া জানান , ঢাকার বিভিন্ন
এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে আহত অবস্থায় ৯৪ জনকে জরুরি বিভাগে নিয়ে আসলে তাদেরকে
চিকিৎসা দেওয়া হয়।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ৬টি মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোরের জন্য অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এসব অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব অনুদান তুলে দেন, চাঁদপুর দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সোলেমান মিয়া, সহ-সভাপতি ওমর ফারুক, সাধারন সম্পাদক মানিক সরকার, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পাটেয়ারী ও সহকারী শিক্ষক সুজন চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন


মোঃ
জামাল হোসেন, শাহরাস্তি প্রতিনিধি:
শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে বসতঘর ও প্রতিবন্ধী শিশু সোহান ইসলাম সহ পুড়ে ছাই হয়েছে। শাহরাস্তি উপজেলার টামটা দঃ ইউনিয়নের আলীপুর গ্রামের বটতলা মকবুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার বিকালে মকবুল মেম্বারের বাড়ির রবিউল ইসলামের বসত ঘরে আগুন লাগার ঘটনা ঘটে।
আগুন দেখতে পেয়ে বাড়ি ও পার্শ্ববর্তী লোকজন আগুন নিভাতে কাজ শুরু করে। এসময় জন্ম থেকে প্রতিবন্ধী সরকারি ভাতাভোগী রবিউল ইসলামের ছেলে সোহান ইসলাম বসত ঘরে থাকায় তাকে বের করে আনা সম্ভব হয়নি। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসার পর শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুড়ে যাওয়া বসত ঘরের মধ্য থেকে ছাই হয়ে যাওয়া সোহানের মৃতদেহ উদ্ধার করে।
শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের লিডার আলী আহমেদ জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা পুড়ে যাওয়া বসত ঘর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
উপজেলা
নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি
করা হচ্ছে। পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন


নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ১ ব্যক্তিকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে র্যাব ১১ এর এএসপি (মিডিয়া অফিসার) সনদ বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আড়াইহাজারের ঝাউগরা এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে আটককৃত আলী হোসেন (৪৫)।
র্যাব জানায়, মো. আলী হোসেন অবৈধ ভিওআইপি ব্যবসায়ী। তার বাড়ির ছাদের সিঁড়ি সংলগ্ন ১টি কক্ষ থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আড়াইহাজার থানার পৌরসভার ঝাউগরা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাকে।
র্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটককৃত আলী হোসেনকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে অবৈধ ২১টি ভিওআইপি সিমবক্স, ২টি ল্যাপটপ, ১টি সিপিও, ২টি আইপিএস, ২টি আইপিএসের ব্যাটারি, ২টি ইউপিএস, ২টি রাউটার, ৪টি রাউটার সুইচ, ৩ হাজার ২৬৮ পিস সিমকার্ড, বিভিন্ন ধরনের ২০টি ক্যাবল, দুটি হার্ডডিক্স, ৩টি র্যাম, ১টি মোবাইল ও ৫টি মডেম উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃত ব্যক্তি অবৈধভাবে ও সরকারি অনুমোদন ছাড়া ভিওআইপি সিমবক্স ও ভিওআইপি সরঞ্জামাদি নিজ বাসার কক্ষে স্থাপন করে বাংলাদেশ ও বহিবিশ্বে যোগাযোগের মাধ্যমে লাখ লাখ টাকা সরকারি রাজস্ব কর ফাঁকি দিয়ে অবৈধভাবে টাকা উপার্জন করে আসছিলেন।
র্যাব আরও জানায়, আটককৃত আলী হোসেন ভিওআইপির মাধ্যমে অবৈধভাবে আন্তর্জাতিক কল রাউট করতেন। তিনি টেলিযোগাযোগ সেবা দেওয়ার ক্ষেত্রে সরকারের রাজস্ব ও চার্জ ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে যান্ত্রিক, ভার্চ্যুয়াল ও সফটওয়্যার ভিত্তিক কৌশল অবলম্বন করে আন্তর্জাতিক পেমেন্ট ও রিচার্জ সেবা দিয়ে আসছিলেন। দীর্ঘদিন ধরে বিটিআরসির চোখ ফাঁকি দিয়ে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অবৈধ টেলিযোগাযোগ সেবা দিয়ে যাচ্ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লায়
দেবিদ্ধার থানার হোসেনপুর গ্রামের মৃত অক্ষয় চন্দ্র সাহার ছেলে বীরমুক্তিযোদ্ধা রাখাল
চন্দ্র সাহা যাবজ্জীবনের সাজা থেকে রেয়াত পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
রবিবার
সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন শাস্তি প্রাপ্ত কয়েদী বীরমুক্তিযোদ্ধা
রাখাল চন্দ্র সাহা কে ৫ বছর ৭ মাস ০২ দিন এর রেয়াত পেয়ে কারামুক্তি পায়।
উল্লেখ্য
যে, ২৮শে ফেব্রুয়ারী ১৯৯৯ সালে জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে জেঠাতো বোনের স্বামী
দীনেশ চন্দ্র দত্তকে খুনের অভিযোগে কারা প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে বিঙ্গ আদালত
২০০৩ সালের ২০ শে জানুয়ারী মৃতুদন্ডের সাজা প্রদান করেন।
মৃতুদন্ডের
সাজা প্রাপ্ত আসামী বীরমুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র সাহা মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ
ভিক্ষা চেয়ে আবেদন করলে তা না মঞ্জুর হওয়ার পর ৭ই এপ্রিল ২০০৮ সালে দিবাগত রাত ১১ টার সময় তার মৃত্যুদন্ড কার্যকরের
তারিখ নির্ধারিত হয় কিন্তু অনিবার্য কারণ বশতঃ মৃত্যুদন্ড কার্যকর করা হয় নাই।
পরবর্তীতে
২৫ শে জুন ২০০৮ সালে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে মৃত্যুদন্ডাদেশ মওকুফ করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
২ই
জুলাই ২০২৩ সালে বীরমুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র সাহা ২৬ বছর কারাগারে সাজাপ্রাপ্ত শেষে
রেয়াত পেয়ে ৭৭ বছর বয়সে তার ছেলের নিকট কারাগার থেকে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন


আবহাওয়া অফিস দেশের পাঁচটি বিভাগে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। এতে হতে পারে ভূমি ধস।
এছাড়া উপকূলে ঝড়ের আশঙ্কা থাকায় সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তোলা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিকেলে আবহাওয়া অফিস এমন সতর্কতা দিয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানায়, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৩১ জুলাই সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভারী বর্ষণজনিত কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা কোতয়ালী মডেল থানা কর্তৃক ১২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)/ অরুন কুমার চাকমা এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন চকবাজার কাশারীপট্রি চৌরাস্তার রঘুপুরের মিষ্টি ঘরের সামনে রাস্তার উপর তল্লাশি করে ১২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ১. মোঃ আরিফ (৩৮), পিতা-মোঃ হারুন মিয়া, স্থায়ী: (বাউবন মুহুরী বাড়ী, ২৬ নং ওয়ার্ড) , উপজেলা/থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা –কুমিল্লা। ২. শরীফ(৩০), পিতা-রমজান আলী, স্থায়ী: গ্রাম- কাশারিপট্টি (জনের ভাগিনা, ১৫নং ওয়ার্ড) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা –কুমিল্লা কে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তের উক্ত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানার, এফআইআর নং-২০, তারিখ-০৭ নভেম্বর, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৯(খ); তে মামলা অজু করা হয়েছে। এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন


দেশের ৫টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। তবে শীতের তীব্রতা কমে মিলছে সূর্যের।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
এছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের অনেক জায়গায় দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
মন্তব্য করুন


আইন-শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন,দাপ্তরিক কাজকর্ম ও জনসংযোগসহ সামগ্রিক ভাবে বিশেষ অবদান রাখায় চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ করে অটোরিক্সা চালক সাব্বির হত্যার রহস্য উদঘাটন, ঘটনার সাথে জড়িত ১০জন আসামীকে গ্রেফতার ও বিভিন্ন আলামত উদ্ধারে সফলতা অর্জন করায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম তাকে এ পুরস্কার তুলে দেন। বুধবার পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যান সভায় কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ও সাব্বির হত্যার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন রাজীবকেও পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন
মন্তব্য করুন


ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত সোমবার (৪ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আগামী বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। তাছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তখন সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
মন্তব্য করুন