

দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে যে কোনো আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সক্ষম হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। একসময় দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের হোলিখেলা চলছিল। বাংলাদেশ পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। আমি বিশ্বাস করি আমাদের যে সক্ষমতা আছে তা দিয়ে আগামী জাতীয় নির্বাচনে যে কোনো আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো। আমাদের সে আস্থাও আছে। আমাদের সব ফোর্স ওয়েল মোটিভেটেড। তারা দায়িত্ব পালনে আগামী দিনে যে কোনো চ্যালেঞ্জ যদি আসে তা মোকাবিলার সক্ষমতা রাখে। আমাদের দায়িত্ব এবং কর্তব্য যেভাবে করা দরকার সেভাবেই পালন করবো। আমাদের আইন আছে, বিধিবিধান আছে। এর ভিত্তিতে আমরা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে তাদের নির্দেশনার আলোকে দায়িত্ব পালন করবো।
অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে আইজিপিকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। তারপর তিনি পুলিশ সুপার কার্যালয়ে একটি গাছের চারা রোপণ করেন।
মন্তব্য করুন


চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর
(এপিপি) সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ছয়জনকে ভিডিও ফুটেজ
দেখে শনাক্ত করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজ
বুধবার (২৭ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়, হত্যার ঘটনায়
সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ভিডিও ফুটেজের
মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সংঘর্ষ চলাকালে ভাঙচুর
ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে আটক করেছে সিএমপি। বন্দরনগরে ককটেলসহ আওয়ামী
লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের
সঙ্গে সংঘর্ষ চলাকালে মঙ্গলবার সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি
নাজিম উদ্দিন চৌধুরী বলেন, বিক্ষোভকারীরা ওই আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছেন।
ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের
পক্ষ থেকে মঙ্গলবার হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়েছে। পাশাপাশি সবাইকে শান্ত ও সতর্ক
থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছেন এবং তিনি এ হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া
গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এদিকে সিএমপি জানিয়েছে, চট্টগ্রামে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও আইনজীবী হত্যার অভিযোগে ৩০ জনকে আটক করা
হয়েছে। মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী।
মন্তব্য করুন


সারাদেশে
চলমান তীব্র দাবদাহে তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। টানা ২৬ দিনের
ছুটি কাটিয়ে আগামীকাল রোববার (২১ এপ্রিল) খুলতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। তীব্র দাবদাহে
মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত
বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার
(২০ এপ্রিল) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশজুড়ে
বিরাজমান তীব্র তাপপ্রবাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার
নির্দেশ দিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়।
দেশজুড়ে
বহমান তাপদাহের ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছেন।এ পরিস্থিতি বিবেচনায়
দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত
বন্ধ থাকবে।
এই
অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর দাবি জানিয়ে শুক্রবার (১৯ এপ্রিল) অভিভাবক
ঐক্য ফোরাম গণমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠান। বলা হয় দেশে হিট অ্যালার্ট জারি
করা হয়েছে। মানুষ জনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছে প্রশাসন। এর মধ্যে স্কুল
কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে বলে মত সংগঠনটির।
এই
পরিস্থিতিতে সব স্কুল-কলেজ-মাদ্রাসা সাত দিনের
জন্য শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার দাবি জানায় তারা।
মন্তব্য করুন


বৃহস্পতিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আইন মন্ত্রণালয় নির্বাচনি অপরাধ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দিয়েছে । সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই জুডিশিয়াল সার্ভিসের ৬৫৩ জনকে নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা থেকে জারি করা আদেশে কোন এলাকায় কোন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন, তা উল্লেখ করা হয়েছে। আদেশের অনুলিপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সকল জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা বরাবরে অনুলিপি পাঠানো হয়েছে।
এই ৬৫৩ জন বিচারক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের আগের দুইদিন, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরের দুইদিন অর্থাৎ আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিন দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার কোতয়ালী
মডেল থানাধীন নুরপুর চৌমুহনী এলাকা হতে ১,৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে
র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৩ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ বিকালে কুমিল্লা
জেলার কোতয়ালী মডেল থানাধীন নুরপুর চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ১,৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ
একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার
কোতয়ালী মডেল থানার দক্ষিন চর্থা গ্রামের মোঃ সুমন মিয়া এর ছেলে আরাফাত রহমান (১৯)।
প্রাথমিক
অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ
কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়
ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত
বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্গাপূজার বিজয়া দশমী রোববার ১৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
আজ (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাড়ে ১৭ কোটি মানুষ ৩৬৫ দিনই নিরাপদে থাকবে। বাংলাদেশের সকল নাগরিকের ৩৬৫ দিনের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের এবং আমরা নিরলসভাবে সে প্রচেষ্টায় নিয়োজিত আছি। আমাদের অন্তর্বর্তী সরকার এবার পূজার জন্য সবচেয়ে বেশি ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর আগে প্রতি বছর দুর্গাপূজায় ২ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হতো। চলমান দুর্গাপূজায় সারাদেশে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সঙ্গে একমত পোষণ করেছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরো বলেন, এবার দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ, র্যাব ও আনসারের পর্যাপ্ত সদস্যদের পাশাপাশি সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় সংখ্যক সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’র সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’র সভাপতি বাসুদেব ধর ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল প্রমুখ।
উপদেষ্টা পরে রাজধানীর ফার্মগেটে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত খামারবাড়ি কৃষিবিদ পূজামণ্ডপ পরিদর্শন করেন।
মন্তব্য করুন


নীলফামারীতে অভিযান পরিচালনা করে ১৫ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র্যাব।
একই দিন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো: গাজীপুর সদরের সালনা এলাকার ইউনুছ আলীর ছেলে মো. বিপ্লব (৩৪) এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাহাডুবি এলাকার জনাব আলীর ছেলে নবী হোসেন (৩০)। তিনি বর্তমানে ঢাকার খিলক্ষেত কুড়িল জোয়ার সাহারা এলাকায় থাকতেন।
র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট বশির আহমেদ মাহিম জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গোবিন্দপাড়া গ্রাম থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫ কেজি ৩শ গ্রাম গাঁজা, ৩টি মোবাইল ও ৩টি সিমকার্ড, নগদ ৫০ হাজার টাকা এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। অনেকদিন ধরেই তারা মাদকের বড় বড় চালান সংগ্রহ করে দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করে আসছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


কোনো
পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না বলে জানিয়েছেন
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
আজ
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক
সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ
সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল
আলম উপস্থিত ছিলেন।
উপদেষ্টা
নাহিদ ইসলাম বলেন, কোনো
পত্রিকার বিরুদ্ধে যদি কারও কোনো অভিযোগ থাকে, তাহলে তা জানাতে পারে। তবে তা শান্তিপূর্ণ হতে হবে। কোনো
পত্রিকা অফিসে ভাঙচুর করা,
পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা আমরা সমর্থন করি না। এ ধরনের ঘটনা
পরবর্তীতে ঘটলে টলারেট করা হবে না।
ভাঙচুরের ঘটনায় যারা জড়িত,
তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আহ্বান থাকবে, মানুষের যদি
ক্ষোভ থাকে তাহলে যেন শান্তিপূর্ণভাবে প্রকাশ করে।
উপদেষ্টা
নাহিদ আরও বলেন, সুনির্দিষ্ট
অভিযোগ থাকলে সেটার জন্য আইনগত পদক্ষেপ নিতে পারে। আমরা আহ্বান জানাব যেন কোনো
অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর বিষয়ে জনগণ অংশ না নেয়। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়
এমন কাজ থেকে আমরা বিরত থাকব।
মন্তব্য করুন


মাদক উদ্ধার অভিযানে
গিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রোজিনা বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।
৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার
সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী
পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বলেন,
রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামের বাসিন্দা আলামিনের বসতঘরে
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান করে ১৫ বোতল ফেন্সিডিল, ১টি দেশীয়
পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ রোজিনাকে আটক করা হয়।
ঝালকাঠির রাজাপুর
উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকার আলামিন হোসেনের স্ত্রী আটককৃত রোজিনা বেগম।
অভিযানের
বিষয়টি বুঝতে পেরে রোজিনা বেগম এর স্বামী পালিয়ে যায়।
এ ঘটনায় তাদের নামে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন বাদী হয়ে
রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন


দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের
জান- মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি
নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে
দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর ২০২৪
(শনিবার) আনুমানিক রাত ১০টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র
ব্রিগেড,র্যাব এবং পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে সেনাবাহিনী,র্যাব
এবং পুলিশের একাধিক দল অংশগ্রহণ করে।
নিরাপত্তাহীনতায় নিমজ্জিত মোহাম্মদপুরবাসীর জীবনে স্বস্তি আনয়নের লক্ষ্যে যৌথ বাহিনীর এ অভিযান সুপরিকল্পিতভাবে পরিচালিত হয়। এই অভিযানে মোহাম্মদপুর এলাকা হতে ৪৫ জন অপরাধী (০৯ টি দেশীয় ধারালো অস্ত্রসহ) গ্রেপ্তার হয়। ম্যাজিস্ট্রেসি ক্ষমতাপ্রাপ্তির পর থেকে মোহাম্মদপুর, আদাবর এবং শের-ই-বাংলানগর থানাধীন ১৫২ জন অপরাধী, ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৭১ রাউন্ড গোলাবারুদ, ১৭২ ধরনের বিভিন্ন দেশী বিদেশী অস্ত্র, ১টি গ্রেনেড এবং বিপুল পরিমাণ নেশাজাত দ্রব্য উদ্ধার হয়। সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। গ্রেফতারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


ময়মনসিংহ শহরে গ্যাসের
লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লেগে
শিশুসহ দগ্ধ হয়েছে ছয়জন।
এ দুর্ঘটনাটি ঘটে ২৬
আগস্ট শনিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর শানকিপাড়া শেষ মোড় এলাকায়।
দগ্ধরা হলো: বাসার
মালিক নুরুল ইসলাম (৭৩), সাত বছরের শিশু ও বাসায় কাজ করা শ্রমিক সোয়েব মাহমুদ (৪০),
সাদ্দাম (৩০), প্রান্ত (৩০), বিল্লাল হোসেন (৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন,
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, শানকিপাড়া শেষ মোড়
এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় ভবনটির একটি কক্ষে
সিলিন্ডার গ্যাস সংযোগের চুলা জ্বালানোর সময় লিকেজ
থেকে বিস্ফোরণ হয়ে আগুন লেগে
যায়। এতে চার শ্রমিকসহ বাড়িটির মালিক নুরুল ও তার নাতি দগ্ধ হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন
স্থানীয়রা। চিকিৎসকরা জানিয়েছেন আহতরা বর্তমানে শঙ্কামুক্ত ।
মন্তব্য করুন